
পরিবারের সদস্যদের অগোচরে বন্যার পানিতে ডুবে চট্টগ্রামের সাতকানিয়ায় দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিশুর নাম ইসমাইল হোসেন। সে একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সবার অগোচরে ইসমাইল হঠাৎ বন্যার পানিতে ডুবে যায়।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করতে সক্ষম হন।
এরপর দ্রুত তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
