হালদার পানিতে ভাসছে নাঙ্গলমোড়া, দুর্গতদের মাঝে চাল বিতরণ


টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালদা নদীর পানি বেড়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন প্লাবিত হয়েছে।

পানিবন্দি এসব অসহায় মানুষের মাঝে সাড়ে তিন হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন সালাউদ্দীন আলী।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের (এমপি) নির্দেশে এই সহায়তা দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে লায়ন সালাউদ্দীন আলী জানান, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের নির্দেশনায় তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, দুর্যোগের এই সময়ে কেউ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে থাকার কথাও জানান তিনি।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদার পানি বৃদ্ধি পাওয়ায় নাঙ্গলমোড়াসহ হাটহাজারীর কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এতে অনেক পরিবার পানিবন্দি হওয়ার পাশাপাশি ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউপি সদস্য ছগির মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার এবং মো. সেলিম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহফুজুর রহমান, মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন ও ফাতেমা বেগম।

এছাড়া বিশিষ্ট রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম মুন্সী, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান, রবিউল আলম বুলবুল, তাজুল ইসলাম এবং বখতেয়ার ইসলাম বাচ্চু সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, আহমেদ আরমান, গাজী রাসেল ও চানমিয়া মাস্টারসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বন্যাদুর্গত সুবিধাভোগীরা।