
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং ত্রাণ বিতরণ করতে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা।
আগামীকাল রবিবার দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি) বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে যাবেন।
তার সঙ্গে থাকবেন দলের মুখ্য সমন্বয়ক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ (এমপি)।
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সমন্বয়কারী সদস্য শাহেদুল আলম সিকদার এই সফরের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়া এবং ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে কর্মসূচিটি নেওয়া হয়েছে।
আগামীকাল সকাল ১১টায় ছনুয়া আনওয়ারুল উলুম বড় মাদ্রাসার টেক এলাকায় এই দুই নেতা অবস্থান করবেন।
সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
মানবিক এই কার্যক্রম সফল করতে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করেছেন শাহেদুল আলম সিকদার।
