লোহাগাড়ায় ঘরে ঘরে বিএনপির দ্বিতীয় ধাপের ত্রাণ বিতরণ


চট্টগ্রামের লোহাগাড়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে দ্বিতীয় ধাপে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বিএনপি।

সোমবার বিকেল ৩টায় লোহাগাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এখনো বন্যার প্রভাব রয়েছে এবং অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

খাদ্যসংকটের পাশাপাশি গ্রামীণ সড়ক ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দুর্গতদের দুর্ভোগ আরও বেড়েছে।

এমন পরিস্থিতিতে বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এবং পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীরপাড়াসহ বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মামুনুর রশিদ চৌধুরী (মামুন) মেম্বার, শামসুল ইসলাম মেম্বার, নজরুল ইসলাম এবং রফিক মেম্বার।

এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম জকরিয়া, জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, নুরুল আলম কোম্পানী, মো. সেলিম, যুবদল নেতা নাছির উদ্দিন, বাহাদুর চৌধুরী ও হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

পাশাপাশি মো. ফারুক, সাইফুল ইসলাম, মো. তছলিম, মো. নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন এবং সদস্য সচিব রমজানুল কবির জয় কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. সেলিম উদ্দিন, যুবদল নেতা মোরশেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কায়েস উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কফিল উদ্দিন, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, তৌহিদুল ইসলাম, আব্দুল আজিজ আরফাত ও মাঈনুদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।