
চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার ফুল এবং ওয়েডিং ইভেন্ট ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ‘ফটিকছড়ি-হাটহাজারী ফুল ব্যবসায়ী সমবায় সমিতি’র অস্থায়ী কার্যালয়ে এই দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে মো. ইকবাল হোসেনকে সভাপতি এবং মো. আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাসির উদ্দীন, মো. নুর উদ্দীন, মো. সাইফুদ্দীন এবং মো. আলমগীর।
কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. এরশাদ, মো. নবিরুল ইসলাম ও মো. শাহজান।
এছাড়া সহসাধারণ সম্পাদক হিসেবে মো. বেলাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আলম দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিম, অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন শাহ, সহঅর্থসম্পাদক মো. তারেক আহম্মদ ও মো. এরশাদুল আলম নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. আজাদ এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বাবলু।
কমিটির সহপ্রচার সম্পাদক হিসেবে মো. রেজভী দায়িত্ব পালন করবেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. খোরশেদ আলম, মো. এমরান, মো. জাহেদ, মো. শাকিল এবং মো. মানিক।
কাউন্সিলে দেওয়া বক্তব্যে বক্তারা জানান, ফুল ব্যবসা ও ওয়েডিং ইভেন্ট খাতের ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং ব্যবসার উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
সংগঠনের ঐক্য, দক্ষতা ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে নবগঠিত এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
