পটিয়ায় আড়াই হাজার বন্যার্ত পরিবার পেল খাদ্যসহায়তা


প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কোনো দান নয়, এটি একটি নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শফিউল আলম বাদশা।

বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন।

ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশনের উদ্যোগে ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মাঝে এই শুকনো খাবার বিতরণ করা হয়।

খাদ্যসহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিউল আলম বাদশা।

এ সময় তিনি বলেন, দুর্দিনে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।

ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশন ধলঘাট ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে এবং অতীতের ন্যায় ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

খাদ্যসহায়তা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশনের উপদেষ্টা ও চেয়ারম্যানের পিতা মোহাম্মদ ইসমাইল।

এ সময় ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন এবং বিএনপি নেতা আবুল হাসেম উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি নেতা নূর হোসেন, ইমতিয়াজ উদ্দীন, মাহামুদুল হক ও মাসুদ রানা মেম্বার সেখানে উপস্থিত ছিলেন।

পাশাপাশি সমাজসেবক অরুণ বিকাশ চৌধুরী, আবু বক্কর এবং আবদুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা এই কর্মসূচিতে অংশ নেন।