
গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহ্ সূফি সৈয়দ আহমদ উল্লাহর (ক.) দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী উপজেলার হাইতকান্দিতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডরী শাহ এমদাদীয়ার উদ্যোগে এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং ১২০ জনের ব্লাড গ্রুপিং সম্পন্ন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিটি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ ও সমন্বয়ক এ.এম. কামাল উদ্দীন।
এছাড়া একই কার্যকরী সংসদের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও সমন্বয়ক খায়রুল ইসলাম সুজন এবং মিরসরাই উপজেলা কার্যকরী কমিটির সভাপতি মো. আমিনুর রহমান চৌধুরী হারুন উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. আবুল কাশেম, মো. জামশেদ উদ্দিন ভূঁইয়া সুমন, মো. রবিউল হোসেন এবং মো. হেলাল উদ্দিন।
পাশাপাশি আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর বিভিন্ন শাখা, শাখা দায়রা এবং হাইতকান্দি শাখা দায়রার কর্মকর্তা, সদস্য ও স্থানীয় এলাকাবাসী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
