
চট্টগ্রাম ওয়াসা শুধু নিরাপদ পানি সরবরাহকারী প্রতিষ্ঠান নয়, বরং মানুষের সংকটে পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নগরীর বেবি সুপার সংলগ্ন হাসমিকেল মোড়ের পূর্ব নাসিরাবাদ আব্দুল জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করছি। দুর্যোগ মোকাবিলায় সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।
বন্যা পরিস্থিতিতে নিরাপদ সুপেয় পানির গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসা প্রয়োজনীয় সহায়তা ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তিনি সমাজের বিত্তবান, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম এবং মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রেজাউল আহসান চৌধুরী, সৌমিত পাল, আবদুল্লাহ মোহাম্মদ সাকের, মুহাম্মদ শাহাবুদ্দিন, এ এস এম আতিয়ার রহমান, রিচার্ড নেলসন পিনারু, রুমেন সেন, সাইফুল ইসলাম, মো. ওমর ফারুক এবং সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।
পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) আহ্বায়ক ও দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো চিফ হাসান মুকুল এবং এ্যাব নেতা প্রকৌশলী রফিকুন নবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চুয়েটের সাবেক ভিপি সিরাজুল ইসলাম, প্রকৌশলী মেসবাউল আলম, প্রকৌশলী কামরুজ্জামান, ইমদাদুল হক শাহিন, আবুল বাশার ও সায়েম শাহীন উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে শায়েস্তা উল্লাহ চৌধুরী, জমির উদ্দিন নাহিদ, আব্দুল হাই, জহিরুল ইসলাম জহির, সাজ্জাদ হোসেন খাঁন, জিন্নাতুন নেছা জিনিয়া, কামরুল হাসান আকাশ, সায়মা হক, জাভেদ ওমর, নুরুল কবির পলাশ, মো. হাসান আলি, নুরুল ইসলাম বিপ্লব, হোসনে আরা এবং মো. জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
