
অতিবৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ধসে রাঙ্গুনিয়ায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংগঠনের নেতারা।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মোমবাতি প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম. ইকবাল হাছান।
নগদ অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি করিম উদ্দিন হাছান এবং সহসভাপতি আখতার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবদুর রহিম, উপজেলা নেতা মীর মুহাম্মদ হাবিবুল্লাহ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ অনুষ্ঠানে অংশ নেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সহসভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, প্রবাসী গাউছিয়া কমিটির সভাপতি নুরুল ইসলাম এবং ওয়ার্ড সভাপতি তৌলত হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এর সহযোগী সংগঠন এবং প্রবাসী শুভানুধ্যায়ীদের যৌথ সহযোগিতায় এই নগদ অর্থ সংগ্রহ করে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়েছে।
নেতারা প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে দলটি সাধ্যমতো সহায়তা প্রদান করে যাবে।
