
জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত উন্নয়নের ফলে সৃষ্ট পরিবেশগত হুমকি মোকাবিলায় চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে কদলপুর ইউনিয়ন পরিষদ ও স্থানীয় মিসকিন শাহ (রহ:) এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে এই ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কদলপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এ্যানি বুড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খোকন আরশেদুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোহাম্মদ হাসেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিএসসি, সহ-সভাপতি আলাম হুদা চৌধুরী, সহ-সভাপতি কাজী গিয়াস, মোহাম্মদ ইমরান, খোকন এবং এস. এম খোরশেদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আজাদ উদ্দিন কোরায়শী। এছাড়া ইব্রাহিম, মোজাফফর, মোহাম্মদ ইলিয়াস, নুরু সওদাগর, বাচা এবং ইব্রাহীম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণে সার্বিক সহযোগিতা করেন কামরুল ইসলাম কমর, মোহাম্মদ আজিম ও মোহাম্মদ বোরহান উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত উন্নয়নের ফলে বর্তমান পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। এই সংকট মোকাবিলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
