
মানবসেবা, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল এমজেএফ।
চট্টগ্রামের জিইসি এলাকার দ্য কপার চিমনি রেস্টুরেন্টে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ২০২৬–২০২৭ সেবাবর্ষের জন্য এই দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামী আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ ছাড়াও এই আয়োজনে ডিস্ট্রিক্ট গভর্নর টিম সংবর্ধনা, মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন সংবর্ধনা এবং ফ্যামিলি নাইটের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, লায়ন্সের আনুগত্যের শপথ পাঠ এবং প্রয়াত লায়ন ও লিও পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর লায়ন শওকত চৌধুরী এমজেএফের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু পিএমজেএফ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ।
প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে বক্তব্য দেন লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ এবং লায়ন এস এম সামসুদ্দিন এমজেএফ।
বক্তারা ডায়নামিক সিটির ধারাবাহিক সেবাকর্মের প্রশংসা করে জানান, লায়ন্সের দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে এই ক্লাব জেলা পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে লেডি ডিজি লায়ন রোকেয়া হাসান, লেডি ফার্স্ট ভিডিজি লায়ন ইয়াসমিন ডলি, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এবং লায়ন আফরোজা বেগম উপস্থিত ছিলেন।
এছাড়া লায়ন চন্দন দাশ, লায়ন মো. মুসা, লায়ন ববি বড়ুয়া, লায়ন নিশাত ইমরানসহ লায়ন্স জেলার গ্লোবাল অ্যাকশন টিমের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সবশেষে লিও ক্লাব অব গোল্ডেন সিটির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি হয়।
