চট্টগ্রামে ১০ মামলার আসামি আসিফ মোল্লা গ্রেপ্তার


চট্টগ্রামের বাকলিয়ায় দশ মামলার আসামি এবং দ্রুত বিচার আইনের মামলায় পলাতক আসিফ মোল্লা প্রকাশ মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে বাকলিয়া থানার রাজাখালী জিরাত ফ্যাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাকলিয়া থানা এলাকার তালিকাভুক্ত ছয় নম্বর আসামি এবং এলাকায় অস্থিতিশীলতা তৈরিতে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসিফ মোল্লা প্রকাশ মহিউদ্দিন বাকলিয়ার ক্ষেতচর দর্জি সমিতি কলোনির নজু মিয়ার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নজরুল ইসলাম এবং মায়ের নাম পারুল বেগম।

বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু তালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আসিফ মোল্লার বিরুদ্ধে গত ২৪ জুলাই দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া গত ৪ জুলাই দায়ের করা ডাকাতির প্রস্তুতির একটি মামলাতেও তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।