
চট্টগ্রামের রাউজানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে দুটি পরিবার। শুক্রবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন পেশায় ভ্যানচালক এবং অপরজন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। আগুনে বিশ্বজিৎ চৌধুরী ও আশিষ চৌধুরীর বসতঘরসহ সব মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের পর থেকে পরিবার দুটি খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। ঘরবাড়ি হারিয়ে তারা বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছেন।
শনিবার সকালে কদলপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থলে যান।
এ সময় তারা ক্ষতিগ্রস্ত বিশ্বজিৎ চৌধুরী ও আশিষ চৌধুরীর পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রাথমিক সহায়তা প্রদান করেন।
বিএনপি নেতারা জানান, ক্ষতিগ্রস্ত এই অসহায় পরিবারগুলোকে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সর্বোচ্চ সহযোগিতা করবেন।
ঘটনাস্থলে কদলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিএসসি, ফয়েজুল ইসলাম খোকন এবং কাজী মো. গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আবদুস ছবুর, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যানি বড়ুয়া এবং মহিউদ্দিন চৌধুরী নয়ন সেখানে উপস্থিত ছিলেন।
পাশাপাশি মো. জাহাঙ্গীর আলম, মো. সেলিম উদ্দিন, মেহেদি হাসান মিঠু, মো. ইসহাক, দিদারুল আলম, জামাল উদ্দিন এবং মো. লিটনসহ অন্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
