
শিক্ষা মন্ত্রণালয় প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এই সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না।
এর বদলে সম্পূর্ণ লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।
তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে।
অন্যদিকে, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখও জানানো হয়েছে।
আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে এই ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
