
চট্টগ্রামের রাউজানে হৃদরোগে আক্রান্ত এক শ্রমিকদল নেতাকে নগদ অর্থ ও বসতঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে।
মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ ওয়ার্ড শ্রমিকদল নেতা মহরম মিয়াকে আর্থিক সংকটের এই দুঃসময়ে মানবিক সহায়তা দেওয়া হয়।
সোমবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং কিউসি লজিস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশীদ এই সহায়তা সামগ্রী তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আবু বকর চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু।
পৌরসভা যুবদলের সভাপতি মো. আরিফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা এখলাসুর রহমান এবং আখতার উদ্দিন খান।
এছাড়া উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান সাহিল এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ও বিএনপি নেতা সেলিম উদ্দিন কোম্পানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবদল নেতা মো. ইলিয়াস, নুরুল কিবরিয়া খোকন, মো. জাবেদ এবং মো. আবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদান শেষে মোহাম্মদ হারুন অর রশীদ এই মহতী উদ্যোগে স্বেচ্ছায় অংশগ্রহণকারী দলীয় নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ভবিষ্যতেও অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
