
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সাবেক সার্ভেয়ার মো. নুর চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন নুর চৌধুরী। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মো. নুর চৌধুরী চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সাবেক সার্ভেয়ার। বর্তমানে তিনি প্রেষণে মীরসরাই ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত। তিনি পটিয়া উপজেলার পাইরল এলাকার মৃত আহম্মদ হোসেনের ছেলে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী রেজাউল করিম রনি বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় নুর চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
