
এই পর্বের প্রতিটি সংখ্যা সরকারেরই প্রকাশিত তথ্য থেকে- ফাঁস হওয়া কোনো নথি নয়।
ই-জিপি পোর্টালে চুক্তির তথ্য এক ক্লিকে নামানোর ব্যবস্থা নেই। তাই ২০২৬ সালের মার্চ, এপ্রিল ও মে মাসে চট্টগ্রাম জেলায় সম্পাদিত প্রতিটি চুক্তির পাতা হাতে খুলে তথ্য তোলা হয়েছে- ২ হাজার ১৮৫টি চুক্তি, ৮৩ হাজার ৬৮৬ সারির কাঁচা উপাত্ত। প্রতিটি পাতা স্থায়ীভাবে সংরক্ষিত archive.ph-এ।
একটি সীমারেখা। ই-জিপিতে কাজ শুরু ও শেষের তারিখ লেখা থাকে “প্রস্তাবিত” হিসেবে। তাই এই সিরিজে “সতর্ক সংকেত” আর “প্রমাণিত লঙ্ঘন”- দুটিকে সবখানে আলাদা করে বলা হয়েছে। সতর্ক সংকেত মানে প্রমাণিত দুর্নীতি নয়; মানে প্রশ্ন তোলার উপলক্ষ।
সব সংকেতের সংজ্ঞা, প্রতিটি চুক্তির টেন্ডার আইডি ও আর্কাইভ লিংক প্রকাশিত হবে আগামীকাল শেষ প্রতিবেদনের সংযুক্তিতে- যাতে যে কেউ হিসাবগুলো নিজে মিলিয়ে দেখতে পারেন।
মূল প্রতিবেদন: চুক্তির আগেই ১৪৪ প্রকল্পের কাজ শেষ!

