ভবিষ্যৎ প্রজন্মের বড় হুমকি মাদক: এসপি মাসুদ


মাদককে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি আখ্যায়িত করে এটি নিয়ন্ত্রণে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

রোববার বিকেলে হাটহাজারীর নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, মাদক কোনো ব্যক্তি বা পরিবারের একক সমস্যা নয়, বরং এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি।

তার ভাষ্য, মাদকের বিরুদ্ধে আইনানুগ অভিযান ও গ্রেপ্তারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক সম্পৃক্ততাকে সমান গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।

মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দীন আলী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই আয়োজন শুধু একটি সমাবেশ নয়, এটি সন্তানদের ভবিষ্যৎ রক্ষার একটি সামাজিক অঙ্গীকার।

মাদকের বিরুদ্ধে নাঙ্গলমোড়াসহ সমগ্র হাটহাজারীতে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশের আগে সবার অংশগ্রহণে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি নাঙ্গলমোড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারীর উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ।

এতে আরও অংশ নেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া এবং সাংবাদিক খোরশেদ আলম শিমুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু রশিদ মেম্বার, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম হাসান, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্সি, ডা. আজম এবং মোহাম্মদ টিপু সুলতান।

পাশাপাশি কৃষক দল হাটহাজারী উপজেলার সিনিয়র সদস্য রবিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান, এডহক কমিটির অভিভাবক সদস্য বাসুদেব এবং সহকারী সিনিয়র শিক্ষক নুরুল আবছার উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন এটিএম হারুন রশীদ, স্বপ্না চক্রবর্তী, মাওলানা ইব্রাহিম, রতন চক্রবর্তী, মাস্টার জিতু, সালাউদ্দিন, মাস্টার শুভ, জাহেদ, সাংবাদিক আরমান, গাজি বাবুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, গাজী রাসেল হাসান, ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আল হেলাল, রুবেল এবং আজগরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমাজসেবীরা।

সমাবেশে উপস্থিত বিশেষ অতিথিরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সমন্বিত কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।