
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
একইসঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সেখানে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রোববার সকাল সাড়ে দশটায় মাদ্রাসা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুল মোমিন এবং মাওলানা ইউসুফ আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মুফতি মির্জা মো. মজিবুল হক।
এছাড়া বক্তব্য দেন যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান এবং আল হেরা বিদ্যা নিকেতনের অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ডা. মহিউদ্দিন।
এ সময় মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা ওবায়দুল্লাহ এবং মাওলানা মো. ইউনুছ মিয়াসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
