
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটিতে বাদল কান্তি সেনকে সভাপতি এবং রনি কান্তি দাশকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন টিটু পাল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নবগঠিত এই কমিটির অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার এবং সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই কমিটি হস্তান্তর করা হয়।
