
আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসন ও লুটপাটের ক্ষত কাটিয়ে একটি সাম্য, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় হোটেল গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত চারজন রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
লায়ন হেলাল উদ্দিন বলেন, অতীতে জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ বিচ্ছিন্ন ও পলাতক। বর্তমান সরকার জনগণের কষ্ট লাঘব এবং নাগরিকের ন্যূনতম মর্যাদা নিশ্চিত করার রাজনীতি করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণমুখী রাজনীতির ধারাবাহিকতায় তারেক রহমান একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেছেন।
তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মানুষের কল্যাণকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে এবং ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সামাজিক নিরাপত্তা জোরদার করেছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন লোহাগাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমিদার পাড়ার ক্যানসার আক্রান্ত মিনা আক্তার এবং আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়ার আবুল হাশেম।
এছাড়া আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৌলত পাড়ার হৃদরোগে আক্রান্ত ইশরাত জাহান মাওয়া এবং পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেওয়ারীখীলের মো. ইসমাইলের ছেলে হাসান আল বান্নাকেও এই সহায়তা দেওয়া হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ও হাজি রফিকুল আলম।
এছাড়া লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ রহিম ও এম এ কাশেম উপস্থিত ছিলেন।
পাশাপাশি জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জকরিয়া, জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন এবং উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে নুরুল হক সওদাগর, নুরুল আলম জিকু, নুরুল কবির, ইমামুল আবেদীন রিপন, রফিক আহমদ, শহিদুল আলম, মোবারক হোসেন বাবু, দেলোয়ার হোসেন চৌধুরী, মোক্তার আহমদ, খোরশেদ আলম, এস এম সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাচ্চু, নাছির উদ্দিন, ফেরদৌস, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, নুরুল কোম্পানী, এস এম রেজাউল বাছির চৌধুরী, মুসলিম উদ্দিন, নজরুল ইসলাম, বাহাদুর চৌধুরী, শওকত, শিহাব উদ্দিন, আবু হেনা, হেলাল উদ্দিন, কাইছার আহমেদ মুন্না, দিদারুল ইসলাম, রাকিব আদনান বাচ্ছু, বাবর ও গিয়াস উদ্দিন অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা এহসান আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য সিয়ামুল ইসলাম সায়েম, মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, ছাত্রদল নেতা আরমান উদ্দিন এবং খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
