
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুককে পাঁচ সঙ্গীসহ গ্রেপ্তার করেছে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ।
সন্দেহজনক আচরণের অভিযোগে শনিবার (৫ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। পরে একইদিন বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, থানার একটি বিশেষ দল রাঙ্গামাটিতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় স্বর্ণ চোরাচালানের অভিযোগ প্রসঙ্গে ওসি জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছে স্বর্ণ পাওয়া যায়নি। সন্দেহজনক আচরণের কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের প্রকৃত কারণ এবং তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
