
চট্টগ্রাম নগরের মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মো. আবুল হাসনাত (৪৮) ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চট্টগ্রামের মাঝিরঘাট রোডের মরহুম নূর মোহাম্মদ মাস্টার বাইলেনের বাসিন্দা এবং মরহুম আবুল কালামের জ্যেষ্ঠ সন্তান ছিলেন।
দীর্ঘদিন ক্যানসারে ভুগে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি মা, এক ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় মাঝিরঘাট বিবি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মো. আবুল হাসনাতের মৃত্যুতে ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী বিএনপির সভাপতি মো. মশিউর আলম স্বপন গভীর শোক প্রকাশ করেছেন।
পাশাপাশি শোক জানিয়েছেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নূর মোহাম্মদ ও ভারপ্রাপ্ত সম্পাদক মো. আবু সরোয়ার বাবলু।
এছাড়া মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদও তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
