
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন।
এই দুর্ঘটনায় সেনাবাহিনীর একজন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার হাটহাজারী রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ঘটা এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
