বিপর্যস্ত জনপদের চিত্র তুলে আনতে নেপালে বাবর


প্রকৃতির রুদ্ররোষে বারবার বিপর্যস্ত হয়েছে হিমালয়কন্যা নেপাল। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর এবার প্রলয়ংকরী হিমবাহ ধসের সাক্ষী হলো দেশটি।

হাজারো মানুষের প্রাণহানি আর নিখোঁজ হওয়ার এই ভয়াল চিত্র সরেজমিনে তুলে আনতে নেপালে ছুটে গেছেন সাংবাদিক শহীদুল ইসলাম বাবর।

শনিবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

গত ২৬ আগস্ট নেপালে সংঘটিত এই ভয়াবহ হিমবাহ ধসে ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সেখানে পৌঁছে এই সাংবাদিক দুর্গত মানুষের বর্তমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমের সর্বশেষ বাস্তব চিত্র তুলে ধরবেন।

এর আগে ২০১৫ সালে নেপালে আঘাত হানা রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের খবরও তিনি সরাসরি ঘটনাস্থল থেকে সংগ্রহ করেছিলেন।

ভূমিকম্পের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও নেপালের বিপর্যস্ত জনপদ থেকে তরতাজা ও নির্ভরযোগ্য খবর পরিবেশন করবেন তিনি।

নেপালের যেকোনো গুরুত্বপূর্ণ খবর ও তথ্য জানাতে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৮১৯১৮০২৮০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।