ফুটবল টুর্নামেন্ট ও বনভোজনে ইউলিসিস ট্রাভেলের বর্ষপূর্তি উৎসব


চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ার তরুণদের নিয়ে গঠিত সামাজিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ইউলিসিস ট্রাভেল অ্যান্ড স্পোর্টসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

গত শুক্রবার রাতে রাউজানের দ্যা ডিমসিটি স্পোর্টস জোনে এই উপলক্ষে আন্তঃফুটবল টুর্নামেন্ট ও বনভোজনের আয়োজন করা হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) আনিসুজ্জামান খান।

এ সময় উপস্থিত ছিলেন ইউলিসিস ট্রাভেল অ্যান্ড স্পোর্টসের মিজান, নাসের, জাহেদুল, ইরফান, শুভাশিস, জুয়েল, নঈম, রাহুল, রিফাত এবং মোহাম্মদ জুয়েল।

পাশাপাশি মাহফুজ, মনির চৌধুরী, নুরুচ্ছফা, মোকতার, মহিন, ফারহান, কামরুল, আরমান, তানভির, ফয়সাল, শফিক, মোহসিন, শাহিন, আরমান চন্দ্রাশীষ, আয়ুব খান ও হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আন্তঃফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।