নিজস্ব প্রতিবেদক : আনোয়ার উপজেলার রাঙাদিয়া ইউনিয়নে ছিনতাইকারীর কবলে পড়েছেন কর্ণফুলী টানেল প্রকল্পে কর্মরত ছয় চীনা নাগরিক।
শুক্রবার দুপুরে রাঙাদিয়া ইউনিয়নের কাফকো কারখানা সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, ‘টানেল প্রকল্পে নিয়োজিত চায়না কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করতে আসা ছয় চীনা নাগরিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। তিন-চারজন ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে দামি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। ঘটনার পরপর রাঙাদিয়া ও পারকি সৈকত এলাকায় অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
এ পর্যন্ত ছিনতাইয়ের শিকার চীনা নাগরিকদের পক্ষ থেকে কোনো মামলা হয়নি বলেও জানান ওসি সৈয়দুল মোস্তফা।
একুশে/এএ
