ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ চট্টগ্রাম। এই জেলায় রয়েছে প্রাচীন স্থাপত্যের অনেক নিদর্শন। তেমনই একটি স্থাপত্য ২শ বছরের পুরোনো আজগর আলী চৌধুরী মসজিদ। ছোট ছোট ইটের গাঁথুনিতে তৈরি মসজিদটির কারুকার্য চোখে ধরার মতো। সামান্য পরিমাণ জায়গায় দাঁড়িয়ে থাকা এই মসজিদের আয়তন নিয়ে রয়েছে বেশ কৌতুহল। নগরীর উত্তর হালিশহরে অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদটি সকলের কাছে পুরাতন মসজিদ বা চৌধুরী মসজিদ নামেও পরিচিত। আজ সকালে ছবি গুলো তুলেছেন একুশে পত্রিকার ফটোসাংবাদিক আকমাল হোসেন।





