ছবি প্রতিবেদকঃ দেশের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণ ও কক্সবাজার এলাকায় সুদীর্ঘকাল হতে অপরিকল্পিতভাবে সৌর পদ্ধতিতে লবণ উৎপাদন হয়ে আসছে।পরবর্তীতে সেসব কাঁচা লবণ ছোট বড় নৌকা করে আনা হয় নগরীর মাঝিরঘাট এলাকায়। সেসব লবণ নামানোর কাজে ব্যস্ত সময় কাটান শ্রমিকরা।ছবি গুলো মাঝিরঘাট থেকে তুলেছেন একুশে পত্রিকার ফটোসাংবাদিক আকমাল হোসেন।






