ছবি প্রতিবেদকঃ আদালতের নির্দেশ পাওয়ার দুই বছর পর ‘চট্টগ্রামের প্রাণ’ কর্ণফুলী নদীকে দখলমুক্ত করতে আড়াই হাজার সরকারি-বেসরকারি অবৈধ স্থাপনা সোমবার থেকে উচ্ছেদ শুরু করেছে স্থানীয় প্রশাসন।সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, র্যাব, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।ছবি গুলো তুলেছেন একুশে পত্রিকার নিজস্ব ফটো সাংবাদিক আকমাল হোসেন







