ছবিতে অমর একুশে বইমেলা

ছবি প্রতিবেদকঃঃ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহায়তায় নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। ১৯ দিনব্যাপী এ বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের ১১০টি প্রকাশকের স্টল রয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মেলার উদ্বোধন করেন।প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিন সকাল ১০টা থেকে মেলা শুরু হবে।বই মেলা থেকে ছবি গুলো তুলেছেন একুশে পত্রিকার ফটো সাংবাদিক আকমাল হোসেন।