ধ্বংস করা হল ১৭ কন্টেইনার জব্দ ফল

ছবি প্রতিবেদকঃ বিদেশ থেকে আমদানি করা মেয়াদোত্তীর্ণ নিলাম অযোগ্য পণ্য আনন্দ বাজার আবর্জনাগারে ফেলে ধ্বংস করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) ১৭ কনটেইনার পচে-গলে নষ্ট হওয়া পণ্য ধ্বংস করা হয়।এতে ছিলো এক বছর আগে আমদানি করা পচা-গলা আপেল, কমলা ইত্যাদি ফল এবং পাঁচ-ছয় বছর আগে আনা ব্যবহার অযোগ্য পণ্যসামগ্রী। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩০ কনটেইনার পণ্য ধ্বংস করার লক্ষ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা। ছবি তুলেছেন একুশে পত্রিকার ফটো সাংবাদিক আকমাল হোসেন