জাতীয় Archives | একুশে পত্রিকা
শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএনজি টার্মিনাল
একনজরে
২০৩০–৩১ সালের মধ্যে ১৫০টি নতুন কূপ খননের লক্ষ্যমাত্রা।
সাগরের ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান।
মহেশখালী ও মাতারবাড়ীতে নতুন দুটি এলএনজি টার্মিনাল বাস্তবায়নাধীন।
মোংলা বা পায়রায় জরুরি ভিত্তিতে আরও একটি ভাসমান টার্মিনালের সম্ভাব্যতা যাচাই।
ভোলায় পাইপলাইন নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় স্থানীয়ভাবে সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ।
পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডে গ্যাস সরবরাহে অগ্রাধিকার।
শিল্প খাতে গ্যাস-সংকট দূর করতে এবং দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ২০৩০-২০৩১ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৫০টি নতুন কূপ খনন এবং মহেশখালী ও মাতারবাড়ীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত মৌখিক প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে দেশের শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নতুন এলএনজি টার্মিনাল স্থাপন ও জোরদার গ্যাস অনুসন্ধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বিকেল তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সরকারি দলের সদস্য সুলতানা আহমেদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের এসব মধ্য ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী সংসদকে জানান, দেশীয় উৎস থেকে অনুসন্ধান কার্যক্রম জোরদার করতে ১৫০টি কূপ খননের পাশাপাশি ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সিসমিক সার্ভে পরিচালনার সুস্পষ্ট রূপরেখা নিয়ে কাজ করছে সরকার।
সাগরে আন্তর্জাতিক দরপত্র, আসছে নতুন পিএসসি
সমুদ্রাঞ্চলে বিপুল তেল-গ্যাস সম্পদ অনুসন্ধানে নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গভীর ও অগভীর সমুদ্রের ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য আন্তর্জাতিক দরপত্র (ইন্টারন্যাশনাল বিডিং রাউন্ড) আহ্বান করা হয়েছে গত ২৪ মে। আগামী নভেম্বর পর্যন্ত যোগ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিড দাখিলের সময়সীমা নির্ধারণ করা রয়েছে।
এ ছাড়া দেশের স্থলভাগে তেল–গ্যাস অনুসন্ধানে বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আকর্ষণে সময়োপযোগী নীতি প্রণয়নের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে ‘বাংলাদেশ অনশোর মডেল পিএসসি–২০২৬’ চূড়ান্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
নতুন এলএনজি টার্মিনাল ও সরবরাহ সক্ষমতা
আমদানিনির্ভর এলএনজি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মাধ্যমে গড়ে দৈনিক প্রায় ৯৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে ভবিষ্যতে বর্ধিত চাহিদা ও আকস্মিক সংকট সামাল দিতে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে একটি নতুন ভাসমান টার্মিনাল এবং মাতারবাড়ীতে একটি বৃহৎ স্থলভিত্তিক (ল্যান্ড-বেসড) এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ চলছে।
পরিকল্পনা অনুযায়ী, কুতুবজোমের টার্মিনাল থেকে ২০২৮ সালে এবং মাতারবাড়ীর স্থলভিত্তিক টার্মিনাল থেকে ২০৩০ সালের ডিসেম্বর নাগাদ রি-গ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প বিকাশের কথা বিবেচনায় নিয়ে সরকার পায়রা বা মোংলা বন্দর এলাকা অথবা উপকূলের সুবিধাজনক কোনো স্থানে জরুরি ভিত্তিতে আরও একটি ভাসমান টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে বলে প্রধানমন্ত্রী জানান।
ভোলায় হবে সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র
ভোলার গ্যাস মূল ভূখণ্ডের পাইপলাইনে যুক্ত করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বাস্তবতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে জাতীয় নেটওয়ার্কে আনতে হলে অন্তত সাত বছর সময় প্রয়োজন। ফলে এই দীর্ঘ সময়ে সম্পদটি ফেলে না রেখে স্থানীয়ভাবেই সর্বোচ্চ অর্থনৈতিক সদ্ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ভোলায় প্রাপ্ত গ্যাস ব্যবহার করে সেখানে একটি আধুনিক সার কারখানা ও ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি সেখানে গ্যাসভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতিতে গতি সঞ্চার করবে।
এর বাইরে বিশেষ ব্যবস্থাপনায় ভোলার গ্যাস এলএনজি আকারে মূল ভূখণ্ডে এনে পাইপলাইনহীন শিল্পপ্রতিষ্ঠানগুলোতে সরবরাহের সম্ভাব্যতাও যাচাই করা হচ্ছে বলে সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী।
পরিকল্পিত শিল্পাঞ্চলে অগ্রাধিকার
শিল্প খাতের টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস প্রাপ্তি সাপেক্ষে সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চল (ইজেড), রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও বিসিকের মতো পরিকল্পিত শিল্পাঞ্চলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
বক্তব্যের সমাপ্তিতে প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো আমদানি-নির্ভরতা কমিয়ে দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, শিল্প ও রপ্তানি খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিরাপদ ভিত্তির ওপর দাঁড় করানো।
The post শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএনজি টার্মিনাল appeared first on একুশে পত্রিকা.
হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন।
এই দুর্ঘটনায় সেনাবাহিনীর একজন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার হাটহাজারী রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ঘটা এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
The post হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত appeared first on একুশে পত্রিকা.
বিদেশে সাইফুজ্জামানের সাম্রাজ্য, মার্কিন সম্পদের তথ্য দিল এফবিআই
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পাঠিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এই তথ্য জানান।
তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিষয়ে এমএলএআর বা পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মাধ্যমে এফবিআই এই তথ্য পাঠিয়েছে।
তবে এফবিআইয়ের প্রতিবেদনে কী তথ্য রয়েছে বা কোনো সম্পদ জব্দ করা হয়েছে কি না, তা প্রকাশ করেনি দুদক।
গত ১৩ জানুয়ারি আদালতের নির্দেশে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের সাত দেশে থাকা ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের ক্রয়মূল্য দেখানো হয়েছিল ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা।
অন্যদিকে যুক্তরাজ্যের আইল অব ম্যান কর্তৃপক্ষ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ইসলাম এবং ওয়ান প্রপার্টি লিমিটেডের সম্পত্তি অবরুদ্ধ করার তথ্য দুদককে দিয়েছে।
আইল অব ম্যানে নিবন্ধিত ওয়ান প্রপার্টি লিমিটেডে নাসরিন ইসলাম ও নজরুল ইসলাম মজুমদারের ২৫ শতাংশের বেশি শেয়ার রয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার মামলা করে দুদক।
এছাড়া ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে আদালত তিন মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুবাই ইসলামিক ব্যাংক, ফার্স্ট আবুধাবি ব্যাংক ও জনতা ব্যাংকের দুবাই শাখায় তাঁদের হিসাবে ৩৯ হাজার ৫৮৩ দিরহাম ও ৬ হাজার ৬৭০ ডলার জমা রয়েছে।
২০১৭ সাল থেকে গত মাস পর্যন্ত তিনি দেশটিতে ২২৬টি স্থাবর সম্পত্তি কেনাবেচা করেছেন। ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর ও ৩০ নভেম্বর দুবাইয়ের আল-বারশা সাউথ-থার্ড এলাকায় রুকমীলা জামানের নামে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের দুটি সম্পত্তি কেনা হয়।
যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৮ মার্চ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত টিডি ব্যাংকে জিটিএস প্রপার্টিজ এলএলসির হিসাবে ফার্স্ট আবুধাবি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক এবং ক্যাপিটাল ওয়ার্ল্ড মেরিটাইম লিমিটেডের মাধ্যমে ৪৫ হাজার ৩৪০ ডলার জমা হয়।
এছাড়া আরামিট প্রপার্টিজ এলএলসি ও জিটিএস প্রপার্টিজ এলএলসির পক্ষে ফার্স্ট আমেরিকান টাইটেল ইনস্যুরেন্স কোম্পানিতে ১৭ লাখ ৬৫ হাজার ডলার জমা দেওয়া হয়। নাহার ম্যানেজমেন্ট ইনকরপোরেটেডের মাধ্যমে ২০০৫ সাল থেকে দেশটিতে নয়টি সম্পত্তি কেনা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আগে এক মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩০০ কোটি টাকার বেশি ব্যবসার কথা জানিয়েছিল। যুক্তরাজ্যে রুকমীলা জামান, মেয়ে জেবা জামান এবং পারিবারিক গ্রুপ আরামিটের নামে কোম্পানি রয়েছে বলে জানা যায়।
এদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে (ইউসিবি) সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে গত বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন করেন দেড় শতাধিক শেয়ারধারী।
বাংলাদেশ ব্যাংকে দেওয়া চিঠিতে তাঁরা অভিযোগ করেন, ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আখতারুজ্জামান চৌধুরীর ছেলে সাইফুজ্জামান চৌধুরীর স্বেচ্ছাচারিতায় ব্যাংকটি দেউলিয়া হওয়ার পথে।
চিঠিতে বলা হয়, যুক্তরাজ্যে সাইফুজ্জামানের ১ হাজার ৮৮৮ কোটি টাকার সম্পদ ইউসিবির আমানতকারীদের টাকায় করা হয়েছে।
২০১৭ সালে পারটেক্স গ্রুপের মালিকদের সরিয়ে রুকমীলা জামান চেয়ারপারসন হলেও মূলত সাইফুজ্জামান ব্যাংকটি পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। ২০১৭ সালে ব্যাংকের খেলাপি ঋণ ১ হাজার ৭৯২ কোটি টাকা থাকলেও ২০২৩ সাল শেষে তা ২ হাজার ৭৮২ কোটি টাকায় পৌঁছায়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী জানান, প্রভাবশালীরা অর্থ পাচার করায় দেশে ডলার সংকট দীর্ঘমেয়াদি হয়েছে। পাচারকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ এবং চুক্তি করে অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।
The post বিদেশে সাইফুজ্জামানের সাম্রাজ্য, মার্কিন সম্পদের তথ্য দিল এফবিআই appeared first on একুশে পত্রিকা.
বাবার সরকারি অফিসে ছেলের আধিপত্য, ভাগাভাগি হচ্ছে ঘুষের টাকা
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের জিম্মি করে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) জয়নাল আবেদিন ও তাঁর ছেলের বিরুদ্ধে।
সরকারি কোনো নিয়োগ ছাড়াই জয়নাল আবেদিনের অফিসে তাঁর সহকারী হিসেবে কাজ করছেন ছেলে নাইম হোসেন।
সম্প্রতি এক নারীর কাছ থেকে জমির নামজারির জন্য ৯ হাজার টাকা ঘুষ দাবির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
জানা যায়, ওই নারী চড়া সুদে ৮ হাজার টাকা জোগাড় করে দিলেও আরও এক হাজার টাকার জন্য ভূমি সহকারী কর্মকর্তা জয়নাল আবেদিন দরকষাকষি করেন।
অনুসন্ধানে জানা যায়, জয়নাল আবেদিনের সিন্ডিকেটে পাঁচ থেকে সাতজন দালাল রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন মতিউল ইসলাম শামিম, সাহাদাত হোসেন ও অফিস সহকারী মোস্তফা।
এই দালালদের সংকেত ছাড়া ভূমি অফিসে কোনো ফাইলের কাজ হয় না। এর পাশাপাশি তহসিলদারের ছেলে নাইম হোসেন সরকারি সেবা দেওয়ার নামে সেবাগ্রহীতাদের কাছ থেকে খেয়ালখুশিমতো অর্থ আদায় করছেন।
সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ই-নামজারির ফি ১ হাজার ১৭০ টাকা, খতিয়ানের অনলাইন বা সার্টিফাইড কপির ফি ১২০ টাকা, মৌজা ম্যাপের প্রতি শিট ৫৪৫ টাকা এবং খতিয়ান সংশোধনের আবেদন ফি ২০ টাকা নির্ধারণ করা আছে।
তবে ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ ও দালালের মাধ্যম ছাড়া সরকারি ফিতে কোনো কাজ করা সম্ভব হয় না।
ঘুষের বিষয়ে জানতে চাইলে তহসিলদার জয়নাল আবেদিন ভিডিওটির সত্যতা স্বীকার করেন।
তিনি দাবি করেন, আদায় করা এই অর্থের ভাগ উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও দিতে হয়।
জয়নাল আবেদিন জানান, আনোয়ার দেওটি তহসিল অফিস দেখাশোনা করেন। একইভাবে নাজমুল ও ফরহাদসহ প্রত্যেকে আলাদা আলাদা তহসিল অফিস নিয়ন্ত্রণ করেন।
এসিল্যান্ড এই টাকার ভাগ পান কি না, এমন প্রশ্নে জয়নাল আবেদিন সবাই ভাগ পান বলে মন্তব্য করেন। তবে তাঁর ছেলে নিয়োগ ছাড়াই কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।
এসব অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
The post বাবার সরকারি অফিসে ছেলের আধিপত্য, ভাগাভাগি হচ্ছে ঘুষের টাকা appeared first on একুশে পত্রিকা.
খোলস বদলে নতুন নামে র‍্যাব, জবাবদিহিহীনতার শঙ্কায় টিআইবি
সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর মাধ্যমে মূলত নতুন নামে অধিকতর ক্ষমতায়িত একটি বাহিনীর আইনগত ভিত্তি তৈরি করা হচ্ছে বলে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়।
বিলে সামরিক বাহিনীর সদস্যদের প্রেষণে অন্তর্ভুক্তির সুযোগ রাখায় উদ্বেগ প্রকাশ করে টিআইবি জানায়, অভ্যন্তরীণ পুলিশিংয়ে সামরিক যুদ্ধকৌশল ব্যবহারের ঝুঁকি স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
প্রস্তাবিত বিলে এসআরবিকে অস্পষ্ট ক্ষমতা প্রদান, পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তার এবং নিজস্ব হাজতখানা রাখার সুযোগ দেওয়াকে সংবিধান ও নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) সুস্পষ্ট লঙ্ঘন বলে সংস্থাটি মন্তব্য করেছে।
বিলের ২২ ধারায় প্রস্তাবিত অভিযোগ প্রতিকার কমিটিকে স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট আখ্যা দিয়ে টিআইবি জানায়, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সহকর্মীদের দিয়ে তদন্ত করানো নিরপেক্ষ হতে পারে না।
এর পরিবর্তে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের সমন্বয়ে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদারকি কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে সংস্থাটি।
টিআইবি ইতোমধ্যে বিলটির ধারাভিত্তিক বিশ্লেষণ ও সুপারিশ সম্বলিত একটি পলিসি ব্রিফ সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে।
The post খোলস বদলে নতুন নামে র‍্যাব, জবাবদিহিহীনতার শঙ্কায় টিআইবি appeared first on একুশে পত্রিকা.
দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী
স্বৈরাচারের রেখে যাওয়া সংকট পুঁজি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে কেউ এমন অরাজকতা করতে চাইলে প্রচলিত আইনে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধানমন্ত্রী বলেন, যখনই দেশ সংকটে পড়েছে, তখনই শক্ত হাতে এর হাল ধরেছে বিএনপি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহিদ জিয়া ও প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত।
জ্বালানি সংকট ও বিদ্যুতের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন।
তিনি জানান, একটি ভঙ্গুর অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থা বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বিদ্যুতের কষ্টে থাকা সাধারণ মানুষ ও শিল্পমালিকদের কাছে তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।
তারেক রহমান উল্লেখ করেন, সরকার শুধু অজুহাত দিতে চায় না। ভবিষ্যতে যাতে এই সংকট আর না হয়, সেভাবেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তবে সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে।
বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামল ও অন্তর্বর্তী সরকারের সৃষ্ট সমস্যার প্রসঙ্গ টেনে তিনি জানান, এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। কিন্তু এটিকে কেন্দ্র করে একটি গোষ্ঠী অরাজকতা তৈরির চেষ্টা করছে।
স্বৈরাচারের সময়ে একটি রাজনৈতিক দলের গুপ্তবেশ ধারণের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এখন সেই গুপ্তদের ভেতরে স্বৈরাচাররা লুকিয়ে থেকে অরাজকতা উসকে দিতে চাইছে কি না। প্রত্যেককে নিজ নিজ সীমার মধ্যে থাকারও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি সরকার গঠন করেছে। জনগণের অধিকার আদায়ে দলটি সর্বদা রাজপথে ছিল।
মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করে একটি মানবিক রাষ্ট্র ও টেকসই গণতন্ত্র তৈরি করতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
The post দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী appeared first on একুশে পত্রিকা.
নভেম্বরে ইউপি ভোট, ছয়-সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে শুরু হতে পারে স্থানীয় সরকারের নির্বাচন। ছয় বা সাত ধাপে ইউপি ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি।
ইসি সূত্র জানিয়েছে, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতিও প্রায় শেষ। আগামী ১৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। নভেম্বরের শেষ দিকে প্রথম ধাপের ভোট গ্রহণ করা হতে পারে। নির্বাচন উপযোগী সব ইউনিয়নে ধাপে ধাপে ভোট গ্রহণ করে আগামী বছরের শেষ নাগাদ এ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে ইসির।
এর আগে গত ২ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইসিতে চিঠি পাঠিয়ে ইউপি নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। ওই চিঠি পাওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে ইসি।
এবার ভোট হবে প্রায় চার হাজার ইউনিয়নে
দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮১। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। এসব ইউনিয়নে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ ও ২০২২ সালে। বাকি ইউনিয়নগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।
ইসি ধাপে ধাপে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোতে ভোট গ্রহণের পরিকল্পনা করছে। আইন অনুযায়ী, ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করতে হয়।
সর্বশেষ ২০২১ সালে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবারও অনেকটা একই ধরনের পরিকল্পনা করা হচ্ছে।
২০২১ সালের ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই ভাগে বিভক্ত প্রথম ধাপের নির্বাচনে বরিশাল বিভাগের চারটি জেলা ছাড়াও রংপুর, বগুড়া, খুলনা ও বাগেরহাটের মোট ৩৬৭টি ইউনিয়নে ভোট হয়। এবারও প্রথম ধাপে এসব ইউনিয়নকে রেখে তফসিল তৈরির বিষয়টি বিবেচনা করছে ইসি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি আছে। ১৫ সেপ্টেম্বর তফসিল ও নভেম্বরে ভোট শুরুর বিষয়টি বিবেচনায় রেখেই আমরা এগোচ্ছি। এ নিয়ে সরকারের সঙ্গেও যোগাযোগ হচ্ছে।’
ইউপি নির্বাচন কত ধাপে হবে- জানতে চাইলে তিনি বলেন, আগে যত ধাপে হয়েছে, মোটামুটি সেভাবেই হবে। কোনো ইউনিয়ন পরিষদে মামলা বা সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকলে সেখানে নির্বাচন হবে না।
আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ১৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণার বিষয়টি বিবেচনায় রয়েছে। ছয় বা সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি।
আইন ও আচরণবিধি চূড়ান্ত পর্যায়ে
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন, বিধি ও আচরণবিধি সংস্কারের কাজও শেষ পর্যায়ে রয়েছে। গত মাসে স্থানীয় সরকার নির্বাচন আইন এবং স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের জন্য পৃথক আচরণবিধির খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি।
আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এসব আইন ও বিধি গেজেট আকারে প্রকাশ করা হবে।
ইসির কর্মকর্তারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনগত কাঠামো চূড়ান্ত করার পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।
ভোটার তালিকা ও কেন্দ্র প্রস্তুত
স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
ভোটার স্থানান্তরের আবেদন করার শেষ সময় ৭ সেপ্টেম্বর এবং এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ১০ সেপ্টেম্বর নির্ধারণ করেছে ইসি। এরপর ভোটার তালিকা মুদ্রণের জন্য পাঠানো হবে।
সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকাও আগেই তৈরি করে রেখেছে ইসি। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা এর চেয়ে ২ থেকে ৩ হাজার বেশি হতে পারে।
জাতীয় সংসদ নির্বাচনের মতো এবার একসঙ্গে দুটি ভোটের ব্যবস্থা থাকছে না। ফলে গড়ে প্রতি ২ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র রাখার পরিকল্পনা করছে ইসি।
নভেম্বরের আগে শেষ করতে বলা হয়েছে পরীক্ষা
ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের সুবিধার জন্য নভেম্বরের আগে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে ইসি।
ইসি কর্মকর্তারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। একই সঙ্গে শিক্ষকেরাও বিভিন্ন নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার সময়সূচির সঙ্গে নির্বাচনের সময়সূচির সমন্বয় করা প্রয়োজন।
আইনশৃঙ্খলা নিয়ে বাহিনীগুলোর সঙ্গে বৈঠক
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি এবং আনসার ও ভিডিপির প্রধানদের সঙ্গে বৈঠক করেছে ইসি।
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে বৈঠকে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ওই প্রতিবেদন পাওয়ার পর নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
ইসি সূত্র জানিয়েছে, এবারের স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা আপাতত নেই।
সংসদের নির্বাচনী সামগ্রীতেই হবে স্থানীয় নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনের জন্য নতুন করে বিপুল পরিমাণ নির্বাচনী সামগ্রী কেনার প্রয়োজন হচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগে কেনা ও মজুত রাখা সামগ্রী ব্যবহার করা হবে স্থানীয় সরকার নির্বাচনে।
ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখেও কিছু নির্বাচনী সামগ্রী কেনা হয়েছিল। কারণ এসব সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ করতে কয়েক মাস সময় লাগে।
সংসদ নির্বাচনের আগে ছোট হোসিয়ান ব্যাগ ও গানি ব্যাগ ১ লাখ ১৫ হাজার পিস করে, বড় হোসিয়ান ব্যাগ ৭৫ হাজার পিস, মার্কিং সিল ১৭ লাখ ৫০ হাজার পিস এবং অফিসিয়াল সিল ৮ লাখ ৪০ হাজার পিসসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী কেনা হয়েছিল। এসব সামগ্রী এখন স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহারের জন্য মজুত রয়েছে।
‘যে কোনো সময় তফসিল’
স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গত সোমবার সাংবাদিকদের বলেন, নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে ইসির প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। যে কোনো সময় তফসিল ঘোষণা করা হবে।
ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে ইউপি নির্বাচন আয়োজনের পর ধাপে ধাপে স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। তবে কোনো এলাকায় মামলা, সীমানা নির্ধারণ বা অন্য কোনো আইনি জটিলতা থাকলে সেখানে নির্বাচন পিছিয়ে যেতে পারে।
এখন ইসির সামনে মূল কাজ হচ্ছে তফসিল ঘোষণার পর ধাপে ধাপে ভোট গ্রহণের সময়সূচি চূড়ান্ত করা এবং মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচন আয়োজন করা।
The post নভেম্বরে ইউপি ভোট, ছয়-সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন appeared first on একুশে পত্রিকা.
ভুয়া এতিম ও জাল বিলে সরকারি টাকা আত্মসাৎ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভুয়া তালিকা ও জাল বিল-ভাউচার তৈরি করে সরকারি অনুদানের (ক্যাপিটেশন গ্রান্ট) অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে একাধিক এতিমখানার পরিচালকদের বিরুদ্ধে। এতিম না থাকলেও কাগজে-কলমে ভুয়া এতিম দেখিয়ে এবং অস্তিত্বহীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিল জমা দিয়ে এই টাকা তুলে নেওয়া হচ্ছে।
সোনাইমুড়ী উপজেলার ১৮টি এতিমখানার মধ্যে ১৩টি সরকারি সহায়তা পায়। এর মধ্যে সোনাইমুড়ী ফয়েজিয়া এতিমখানা, পাঁচবাড়িয়া আহমাদিয়া এতিমখানা, জামেয়া ইসলামিয়া ইহাইয়া উল উলুম এতিমখানা, মকিল্যা নূরানী হাফেজিয়া এতিমখানা এবং হোসেনপুর রহমানিয়া এতিমখানার তথ্য অনুসন্ধানে ব্যাপক জালিয়াতির প্রমাণ মিলেছে।
জালিয়াতির শীর্ষে রয়েছে সোনাইমুড়ী ফয়েজিয়া এতিমখানা। রাজনৈতিক পটপরিবর্তনের আগে ও পরে সভাপতি পদে পরিবর্তন এলেও মোহতামিম ও পরিচালনা কমিটির সেক্রেটারি পদে দীর্ঘদিন ধরে রয়েছেন মো. শফিকুর রহমান।
সোনাইমুড়ী উপজেলা সমাজসেবা অফিসের তথ্যানুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবছরে এই এতিমখানায় ১৯০ জন নিবাসীর কথা বলে দুই ধাপে ১৪৬ জনের বরাদ্দ নেওয়া হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে তা ১০৮ জনে নেমে এলেও, ২০২৫-২০২৬ অর্থবছরে পুনরায় তা ১৫৬ জন দেখানো হয়েছে।
এই এতিমখানার বিল-ভাউচারে ‘ফয়সল ড্রাগ হাউজ’ থেকে ওষুধ কেনার কথা বলা হলেও এর স্বত্বাধিকারী মো. ফয়সাল জানান, বিলগুলো জাল। একইভাবে ‘মেসার্স আকবর স্টোর’-এর নামে মুদি মালামাল ক্রয়ের বিলটিকেও জাল বলে শনাক্ত করেন মালিক মো. হাফেজ শাহ আলম।
এছাড়া সোনাইমুড়ী ব্যাংক রোডের ‘আনোয়ার ক্লথ স্টোর’ এবং রেলগেইট সোনাইমুড়ী কাঁচাবাজারের ‘মেসার্স মোহাম্মদীয়া বাণিজ্যালয়’-এর নামে বিল জমা দেওয়া হলেও বাস্তবে এই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব নেই। ভাউচারে থাকা একটি মোবাইল নম্বরে কল দিলে মো. শফিকুর রহমানের ছবি ভেসে ওঠে।
অন্যদিকে, আমিশাপাড়া ইউনিয়নের জামেয়া ইসলামিয়া ইহাইয়া উল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা কবির আহম্মেদ এবং ক্যাশিয়ার মাওলানা বেল্লাল সম্পর্কে আপন চাচাতো ভাই।
২০২৫-২০২৬ অর্থবছরে এখানে ৮৮ জন এতিম নিবাসী দেখানো হলেও উপস্থিত পাওয়া যায় মাত্র ৩ জনকে। এর মধ্যে আসেক এলাহি ও আশিক বিন সাইফুল নামের দুই শিক্ষার্থীর বাবা প্রবাসী। তারা মাদ্রাসায় বেতন দিয়েই পড়াশোনা করছে।
এই এতিমখানার নামে আমিশাপাড়া উত্তর বাজারের ‘জনী ফার্মেসী’, আমিশাপাড়া আজিজ সুপার মার্কেটের ‘রাজমনি গার্মেন্টস’, আমিশাপাড়া দক্ষিণ বাজারের ‘মেসার্স মনসুর আলী স্টোর’ ও ‘মেসার্স আলী হোসেন ফিস’, আমিশাপাড়া পশ্চিম বাজারের ‘হামিদিয়া লাইব্রেরী এন্ড স্টেশনারী’, ‘মেসার্স ওহাব গোস্ত দোকান’, ‘মেসার্স আবুল কাশেম ছ মিল’ এবং ‘এয়াকুব আলী সবজি দোকান’ থেকে ভুয়া ভাউচারে খরচ দেখানো হয়েছে।
জনী ফার্মেসীর মালিক আবদুর রশিদ জনি এবং রাজমনি গার্মেন্টসের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন নিশ্চিত করেন যে তাদের প্রতিষ্ঠানের নামে জমা দেওয়া বিলগুলো জাল। তবে এ বিষয়ে মোহতামিম মাওলানা কবির আহম্মেদ জালিয়াতির কথা অস্বীকার করেন। প্রতিষ্ঠানটির সভাপতি মো. ইব্রাহীম দীর্ঘদিন ধরে অসুস্থ বলে জানানো হয়।
বারগাঁও ইউনিয়নের মকিল্যা নূরানী হাফেজিয়া এতিমখানায় ১২ জন নিবাসীর কথা বলা হলেও উপস্থিত পাওয়া যায় কেবল আমানত নামের একজনকে। প্রতিষ্ঠানটির মোহতামিম মুফতি মো. রফিকুল্লাহ জানান, আয়-ব্যয়ের হিসাব ও অর্থ উত্তোলন করেন সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
এই এতিমখানাটি ‘ফাতেমা বস্ত্র বিতান’, ‘মেসার্স আপন স্টোর’, সোনাইমুড়ী হাইস্কুল রোডের ‘মেসার্স প্রীতম মেডিকেল হল’ এবং ‘শহিদ ফেব্রিক্স’-এর নামে বিল জমা দিয়েছে। ভিন্ন ঠিকানার হলেও সবগুলো ভাউচারের হাতের লেখা হুবহু একই।
সোনাইমুড়ী বাংলা বাজার এলাকার পাঁচবাড়িয়া আহমাদিয়া এতিমখানার সভাপতি মাকসুদুর রহমান পাটওয়ারীর নিজস্ব প্রতিষ্ঠান ‘মাহী এন্টারপ্রাইজ’-এর নামে ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে।
এছাড়া ২০১২ সালে আমেরিকায় চলে যাওয়া ফিরোজ আলমের ‘ইসলাম মেডিকেল হল’ এবং বাংলা বাজার হাইস্কুল রোডের ‘রাজধানী ফ্যাশন’-এর নামেও ভুয়া বিল তৈরি করা হয়েছে। মাদ্রাসার সাধারণ শিক্ষক মিনহাজুল ইসলাম এসব ভাউচার সম্পাদনের কথা স্বীকার করেছেন।
এই প্রতিষ্ঠানে ৪৫ জন এতিমের তালিকায় উপস্থিত পাওয়া যায় মাত্র ৭ জনকে। এর মধ্যে জিহাদ ও ৩৫ নম্বর তালিকায় থাকা আব্দুর রহমানের বাবা প্রবাসী। ৩ ও ৪ নম্বর তালিকায় থাকা আব্দুর রহমান ও আব্দুল আজীজ আহম্মেদের বাবা হাফেজ শাহজাহান ওই মাদ্রাসারই শিক্ষক।
এছাড়া আলী বিন জামালের বাবা মো. জামাল উদ্দিন ঢাকায় ব্যবসা করেন। কেবল ১৬ নম্বরে থাকা মো. সাইমুন ও ১১ নম্বরে থাকা ইউসুফ হাসান প্রকৃত দরিদ্র ও এতিম। এ বিষয়ে এতিমখানার সেক্রেটারি আ. রশিদ জানান, এতিমদের টাকা ছাত্রদের জন্যই খরচ করা হয়েছে।
কাশিপুর এলাকার হোসেনপুর রহমানিয়া এতিমখানায় ২০ জনের বিপরীতে মাত্র ১ জন এতিম পাওয়া যায়।
ক্যাশিয়ার ওমর ফারুক শিপন দাবি করেন, বাকি ১৯ জন ছুটিতে আছে। তিনি জানান, সভাপতি জসিম উদ্দিন বাদশাহ ও সেক্রেটারি গোলাম রসুল হোসেন চট্টগ্রামে থাকায় তিনি বিল-ভাউচারে স্বাক্ষর করিয়ে আনেন।
এসব বিষয়ে নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান জানান, এতিমের অর্থ আত্মসাতে কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজসেবা অধিদপ্তর এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
The post ভুয়া এতিম ও জাল বিলে সরকারি টাকা আত্মসাৎ appeared first on একুশে পত্রিকা.
চকরিয়ায় জমি লিখে দেওয়ায় মাকে হত্যার পর আত্মহত্যার নাটক!
মেয়েকে সম্পত্তি লিখে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কক্সবাজারের চকরিয়ায় আরফা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যার ৯ মাস পর ছেলে ও পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
হত্যার পর বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়েছিল। তবে পিবিআইয়ের তদন্তে সম্প্রতি এই খুনের রহস্য উন্মোচিত হয়েছে এবং তিন আসামিকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। মামলার অধিকতর তদন্তের স্বার্থে বুধবার (২ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের ছোট ছেলে আবদুল আজিজ (৩৫), আরেক ছেলে শামসুল আলমের স্ত্রী নাছরিন সোলতানা মুন্না (২৮) এবং তাদের বাসার গৃহকর্মী জয়নাব বেগম (২২)।
গৃহকর্মী জয়নাব বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাছা এলাকার বাসিন্দা।
মামলার অপর আসামি আবদুল আজিজের স্ত্রী আকলিমা জান্নাত (২৬) বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১০ নভেম্বর বিকেল ৩টা থেকে পরদিন ১১ নভেম্বর সকাল ৬টার মধ্যে চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার হাফেজ টাওয়ার নামক ভবনের দ্বিতীয় তলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বৃদ্ধা আরফা খাতুন নিজের ৬৫ কড়া ভূসম্পত্তি মেয়ে লায়লা বেগমের নামে এককভাবে হেবা করে দেওয়ায় ক্ষিপ্ত হন আসামিরা।
এর জেরে কৌশলে ওই বাসায় বেড়াতে এনে বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
এরপর আত্মহত্যার নাটক সাজিয়ে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় নিহতের গ্রামের বাড়িতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়।
তবে ঘটনার বিষয়ে সন্দেহ হওয়ায় নিহতের আরেক মেয়ে জান্নাত আরা বেগমের ছেলে মো. পারভেজ উদ্দিন (বাবু) বাদী হয়ে গত ১৬ মার্চ চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
পারভেজ উদ্দিন চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা হাশেম মাস্টার পাড়ার রশিদ আহমদের ছেলে।
মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ওমর ফারুক জানান, আদালতের নির্দেশে চকরিয়া থানা পুলিশ প্রথমে একটি প্রতিবেদন দাখিল করে জানায় যে, ওই হত্যাকাণ্ডের বিষয়ে থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
এরপর গত ২৩ জুলাই আদালতের বিচারক মুহাম্মদ ফারহান সাদিক পুনরায় মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দেন।
পাশাপাশি আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেলে গ্রেপ্তারের ক্ষমতাও দেন আদালত।
কক্সবাজার পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার জানান, তদন্তে চার আসামির সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায়। এরপর ১ সেপ্টেম্বর তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় নিহতের মেয়ে জান্নাত আরা বেগম এবং নিহতের ভাতিজার স্ত্রী হামিদা বেগম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
এরপর বিচারক মুহাম্মদ ফারহান সাদিক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এসে মামলার বাদী পারভেজ উদ্দিন অভিযোগ করেন যে, পলাতক আসামি আকলিমা জান্নাতসহ অন্যরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছেন।
আসামিদের নিকটাত্মীয় চকরিয়া পৌরসভার একজন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাকে গুম ও হত্যার হুমকি দিচ্ছেন বলেও তিনি দাবি করেন।
The post চকরিয়ায় জমি লিখে দেওয়ায় মাকে হত্যার পর আত্মহত্যার নাটক! appeared first on একুশে পত্রিকা.
খেলাপি ঋণ ছয় লাখ কোটি ছাড়াল, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর ফলে খেলাপি ঋণের হারের দিক থেকে ইউক্রেনকে পেছনে ফেলে বিশ্বের সব দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫০ হাজার ৩৮১ কোটি টাকা।
এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ (সূচকের হিসাবে ৩২ দশমিক ৯২ শতাংশ)।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই খেলাপি ঋণের বড় অংশ হঠাৎ সৃষ্টি হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ধরে ঋণ পুনঃতপশিল, বিশেষ ছাড় ও হিসাবগত পরিবর্তনের মাধ্যমে সমস্যাগ্রস্ত ঋণ নিয়মিত দেখানো হয়েছিল।
রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আনার ওপর জোর দেয়। ফলে আগে আড়ালে থাকা বিপুল ঋণ খেলাপিতে পরিণত হয়।
তবে বর্তমানে দায়িত্ব পালন করা বিএনপি নেতৃত্বাধীন সরকার খেলাপি ঋণ কমাতে কঠোরতার পরিবর্তে আবারও একের পর এক ছাড় দিচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিশ্বব্যাংকের খেলাপি ঋণ সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পর দ্বিতীয় স্থানে রয়েছে মধ্য আফ্রিকার দেশ চাদ। দেশটির খেলাপি ঋণের হার ৩১ দশমিক ৫১ শতাংশ।
তালিকায় এরপরই রয়েছে ইকুয়েটোরিয়াল গিনি (৩০ শতাংশ), আলজেরিয়া (২০ দশমিক শূন্য ৫ শতাংশ) এবং ঘানা (১৮ দশমিক ১১ শতাংশ)।
এর আগে খেলাপি ঋণের তালিকায় দীর্ঘ সময় ধরে শীর্ষে ছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। লিগা ডট নেট ও ফিন্যান্সিয়াল ক্লাবের তথ্যমতে, রাশিয়ার হামলার পর তাদের খেলাপি ঋণের হার প্রায় ৩৯ শতাংশে উঠেছিল।
তবে ঋণ আদায় ও পুরোনো ঋণ অবলোপনের মাধ্যমে তারা এই হার দ্রুত কমিয়েছে। ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ২০২৬ সালের ১ জুলাই দেশটির খেলাপি ঋণের হার ১৭ বছরের মধ্যে সর্বনিম্নে, অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।
ইউক্রেনের সবচেয়ে বড় ব্যাংক প্রিভাতব্যাংকসহ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিপুল পরিমাণ পুরোনো খেলাপি ঋণ অবলোপন করেছে।
এসব অর্থ উদ্ধারে ইউক্রেনের পাশাপাশি লন্ডন, সাইপ্রাস ও ইসরায়েলে আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রিভাতব্যাংক।
বাংলাদেশে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। নানা ছাড়ের কারণে তা বাড়তে বাড়তে ২০২৩ সাল শেষে এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকায় ওঠে।
দেশে প্রথমবারের মতো খেলাপি ঋণ ছয় লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় ২০২৫ সালের জুনে। পরের প্রান্তিকে তা রেকর্ড ছয় লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায় উঠলেও বছরের শেষে কিছুটা কমে আসে।
তবে চলতি বছরের প্রথম ছয় মাসে তা ফের ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা বেড়েছে। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে একীভূত হওয়া পাঁচটি ব্যাংক, যাদের বিতরণ করা ঋণের ৮০ শতাংশের বেশি খেলাপি।
উচ্চ খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর মুনাফা কমায় ২০২৬ সালের জন্য লভ্যাংশ দেওয়ার নিয়ম আরও কড়াকড়ি করেছে বাংলাদেশ ব্যাংক।
তবে একই সময়ে হাজার কোটি টাকার বেশি ঋণ দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর মেয়াদে পুনঃতপশিলের সুযোগ দেওয়া হয়েছে।
এছাড়া গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান না করেই বন্ধ কারখানা সচলের জন্য ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
The post খেলাপি ঋণ ছয় লাখ কোটি ছাড়াল, বিশ্বে শীর্ষে বাংলাদেশ appeared first on একুশে পত্রিকা.
বডি ক্যামেরা-এআই দিয়ে পুলিশ সংস্কারের বড় ছক
গণ-অভ্যুত্থানের পর পুলিশের ভাবমূর্তি তলানিতে। থানায় গাড়ি নেই, অপরাধস্থলে দ্রুত পৌঁছানো যায় না, জনবল সংকট প্রকট। বিতর্কিত কর্মকর্তারা কতটা দায়বদ্ধ ছিলেন সেই প্রশ্নও ঝুলছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে সরকার এবার বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। ৩১ হাজার কোটি টাকার বাজেট নিয়ে পুলিশবাহিনীকে পুরোপুরি নতুন করে সাজানোর ছক কষা হচ্ছে।
গত ১৩ আগস্ট জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই পরিকল্পনার বিস্তারিত আলোচনা হয়েছে।
থানায় গাড়ি নেই, নতুন আসছে আড়াই হাজার
অনেক থানায় প্রয়োজনীয় যানবাহন নেই। পুরোনো গাড়িতে দৈনন্দিন কার্যক্রম চলছে। ফলে অপরাধস্থলে দ্রুত পৌঁছানো বা আসামি গ্রেফতার ব্যাহত হচ্ছে। এই সংকট মেটাতে ২ হাজার ৫৮৯টি নতুন গাড়ি ও জরুরি সরঞ্জাম কেনার জন্য বিশেষ বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
জনবল বাড়াতে চলতি বছর ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ২৭ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্থগিত থাকা ২ হাজার এসআই পদে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আওয়ামী লীগের শাসনামলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বের হয়ে আসতে বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।
বডি ক্যামেরা, এআই— জবাবদিহির নতুন যুগ
পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। কোনো ঘটনায় অভিযোগ উঠলে ভিডিও রেকর্ড দেখে সহজেই সত্যতা যাচাই করা যাবে। পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও বিচারব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল কোডিং ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তা যাচাই করে অভিযোগের গুরুত্ব ও প্রমাণের ভিত্তিতে দায় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, চাঁদাবাজি রোধে পুলিশের নিজেই বাদী হয়ে মামলা করার সুযোগ এবং সাইবার অপরাধ ও জুয়া বন্ধে ১৮৬৭ সালের পুরোনো আইন পরিবর্তনের উদ্যোগের কথাও বৈঠকে জানানো হয়।
র‌্যাবও বদলাচ্ছে, নতুন নামে নতুন কাঠামো
পুলিশের পাশাপাশি র‌্যাব নিয়েও বড় পরিবর্তনের আভাস মিলেছে। শুধু নাম নয়, র‌্যাবের কাঠামো, দায়িত্ব ও কার্যক্রমেও পরিবর্তন আনার বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা চলছে। নতুন নাম এখনো চূড়ান্ত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, র‌্যাব বিলুপ্ত নয়, নাম পরিবর্তন ও নতুন কাঠামোগত আইনের মাধ্যমে ঢেলে সাজানো হবে। সংসদীয় কমিটির মতে, শুধু নাম বা সরঞ্জাম পরিবর্তন নয়, দরকার রাজনৈতিক প্রভাবমুক্ত, দক্ষ ও জবাবদিহিমূলক বাহিনী।
৩১ হাজার কোটি টাকার এই বিশাল বরাদ্দ কতটা সুষ্ঠুভাবে ব্যয় হবে, নিয়োগ ও কেনাকাটায় অনিয়ম ঠেকানো যাবে কিনা- সেটাই এখন সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করছে কমিটি।
The post বডি ক্যামেরা-এআই দিয়ে পুলিশ সংস্কারের বড় ছক appeared first on একুশে পত্রিকা.