ছবিতে সীতাকুণ্ডে তেলের ডিপোতে আগুন

ছবি প্রতিবেদকঃ সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট আবদুল্লাহ ঘাটা এলাকায় ভাঙা জাহাজ থেকে সংগ্রহ করা তেলের একটি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা ৫৫মিনিটে মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এই আগুনে তেলের ডিপো,একটি গাড়ির সার্ভিসিং সেন্টার এবং ছয়টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

https://www.ekusheypatrika.com/2019/01/16/fire-chattogram-2/

খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১২টি অগ্নি নির্বাপক গাড়ি দ্রুত ঘটনাস্থলে যায়।এবং বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে জানায় চট্টগ্রামের বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। ছবি গুলো তুলেছেন একুশে পত্রিকার ফটো সাংবাদিক আকমাল হোসেন