চট্টগ্রাম Archives | একুশে পত্রিকা

চুল কাটতে গিয়ে নিখোঁজ শিশু, পা কেটে ভিক্ষায় বাধ্য
চুল কাটতে বেরিয়ে নিখোঁজ হওয়ার সাত মাস পর ডান পা হারানো পঙ্গু অবস্থায় বাড়ি ফিরেছে ১২ বছরের এক শিশু। বেশি টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র তাকে আটকে রেখে পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার ভোরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সীরত মাহফিলে হঠাৎ দেখা মেলে ওই শিশুটির। শিশু আইন ও নিরাপত্তার স্বার্থে তার এবং পরিবারের পরিচয় গোপন রাখা হলো।

শিশুটির ভাষ্য অনুযায়ী, প্রায় সাত মাস আগে বাবা তাকে ১০০ টাকা দিয়ে চুল কাটতে পাঠান। অভিমান করে সে বাড়ি থেকে কক্সবাজারে চলে যায়। সেখানে সমুদ্রসৈকতে প্রায় দুই মাস কাজ করার পর অপরিচিত এক ব্যক্তি বেশি আয়ের প্রলোভন দেখিয়ে তাকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে নিয়ে যায়।

কমলাপুর রেলস্টেশনের কাছাকাছি গাছপালা ঘেরা একটি টিনের ঘরে তাকে রাখা হতো। সেখানে তার মতো আরও প্রায় ২০ জন শিশু ছিল। সালমা নামে এক নারীসহ আরও দুই ব্যক্তি তাদের পাহারা দিত।

শিশুদের দিয়ে প্রথমে রেলস্টেশনে পানি বিক্রি করানো হতো। আয় কম হওয়ায় একপর্যায়ে তাকে ভিক্ষাবৃত্তিতে নামানোর জন্য ডান পা কেটে দেওয়া হয়।

একদিন সকালে ঘুম থেকে উঠে ডান পা কাটা অবস্থায় নিজেকে দেখতে পায় ওই শিশু। পরে চক্রের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকদের কাছে মিথ্যা বলতে বাধ্য করে যে, ট্রেনে দুর্ঘটনায় পা কেটে গেছে। শনিবার ঢাকা থেকে একটি গাড়িতে তুলে দিয়ে তার হাতে ৩৫০ টাকা দিয়ে বাড়ি ফিরে যেতে বলা হয়।

চুনতি সীরত মাহফিলে শিশুটিকে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। ছেলের শারীরিক অবস্থা দেখে বাবা ভেঙে পড়েন। তিনি জানান, তার সুস্থ ছেলেকে পঙ্গু করে দেওয়া হয়েছে।

পেটের ডান পাশে ও পেছনেও ক্ষতচিহ্ন থাকায় কিডনি চুরির আশঙ্কা করছেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছেন শিশুটির বাবা।

জাতীয় লিগ্যাল এইড অধিদপ্তরের প্যানেল আইনজীবী মো. নওশাদ আলী জানান, ঘটনাটি মানবপাচার, অঙ্গহানি ও শিশু নির্যাতনের গুরুতর অপরাধ।

তদন্ত সাপেক্ষে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং শিশু আইন, ২০১৩ অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি দ্রুত মেডিকেল ও ফরেনসিক পরীক্ষার ওপর জোর দেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ভুক্তভোগীর বাবা থানায় এসেছিলেন। ঘটনাস্থল লোহাগাড়া না হওয়ায় তাকে মতিঝিল থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

The post চুল কাটতে গিয়ে নিখোঁজ শিশু, পা কেটে ভিক্ষায় বাধ্য appeared first on একুশে পত্রিকা.

ফুটবল টুর্নামেন্ট ও বনভোজনে ইউলিসিস ট্রাভেলের বর্ষপূর্তি উৎসব
চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ার তরুণদের নিয়ে গঠিত সামাজিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ইউলিসিস ট্রাভেল অ্যান্ড স্পোর্টসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

গত শুক্রবার রাতে রাউজানের দ্যা ডিমসিটি স্পোর্টস জোনে এই উপলক্ষে আন্তঃফুটবল টুর্নামেন্ট ও বনভোজনের আয়োজন করা হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) আনিসুজ্জামান খান।

এ সময় উপস্থিত ছিলেন ইউলিসিস ট্রাভেল অ্যান্ড স্পোর্টসের মিজান, নাসের, জাহেদুল, ইরফান, শুভাশিস, জুয়েল, নঈম, রাহুল, রিফাত এবং মোহাম্মদ জুয়েল।

পাশাপাশি মাহফুজ, মনির চৌধুরী, নুরুচ্ছফা, মোকতার, মহিন, ফারহান, কামরুল, আরমান, তানভির, ফয়সাল, শফিক, মোহসিন, শাহিন, আরমান চন্দ্রাশীষ, আয়ুব খান ও হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আন্তঃফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

The post ফুটবল টুর্নামেন্ট ও বনভোজনে ইউলিসিস ট্রাভেলের বর্ষপূর্তি উৎসব appeared first on একুশে পত্রিকা.

সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু, মহাসড়ক অবরোধ
চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী ঈষা দাশ (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ দুর্ঘটনার জেরে শিক্ষার্থীরা বাস ভাঙচুর করে এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওই ছাত্রীর মৃত্যু হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার দুপুর ২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদীঘি এলাকায় কেফায়েত উল্লাহ চৌধুরী কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় আহত হয় ঈষা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কেরানীহাটের আশশেফা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটি আটক করে ভাঙচুর করে। একপর্যায়ে বাসের আসন খুলে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসের চালক ও হেলপারকে মারধর করে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখারও অভিযোগ ওঠে।

শিক্ষার্থীদের অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নির্মাণ, মহাসড়ক ছয় লেনে উন্নীত করে ডিভাইডার স্থাপন এবং বিদ্যালয়গুলোর সামনে ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানায়।

খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনাস্থলে যান।

পুলিশ ও স্থানীয় সাংসদের উপস্থিতিতে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়ে রাতেই নির্মাণের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে আহত বাসচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

The post সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু, মহাসড়ক অবরোধ appeared first on একুশে পত্রিকা.

বিগত সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: এমপি এনাম
বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি জানান, অটোপাসের সুযোগ আর নেই, এখন পড়াশোনা করেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২৫ কোটি চারা গাছ রোপণের অংশ হিসেবে ওই বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে এমপি এনামুল হক এনাম আরও জানান, শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করছে। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে তিনি অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ অভিযানে প্রথম দফায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ৫০০টি চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

সভাপতির বক্তব্যে তিনি জানান, সরকার শিক্ষার গুণগত পরিবর্তন আনতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আগামীতে দেশকে নেতৃত্ব দিতে হলে বর্তমান প্রজন্মকে নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপপরিচালক অধ্যাপক মুহাম্মদ একরামুল হক ও সচিব অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলম।

আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র নুরুল ইসলাম এবং এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোরশেদ আলম।

এছাড়া পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন এবং হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ আকতার ও শিক্ষক নুরুল আমিন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং ৫০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।

The post বিগত সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: এমপি এনাম appeared first on একুশে পত্রিকা.

প্রশাসন শাসকের বদলে জনগণের সেবক হিসেবে কাজ করবে: ভূমি প্রতিমন্ত্রী
বর্তমান নির্বাচিত সরকার প্রশাসনকে শাসকের ভূমিকায় নয়, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারদের এক সমন্বয় সভায় তিনি এ কথা জানান।

সভায় প্রতিমন্ত্রী জানান, বর্তমান গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি মাঠ প্রশাসনের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে উল্লেখ করেন মীর হেলাল।

সফলভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরকের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দেশের প্রকৃত মালিক, এই কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি আরও জানান, মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক।

সেবার মানসিকতা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে সভায় সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

The post প্রশাসন শাসকের বদলে জনগণের সেবক হিসেবে কাজ করবে: ভূমি প্রতিমন্ত্রী appeared first on একুশে পত্রিকা.

‘সিস্টেম লস’ নাকি ‘সিস্টেমেটিক লুট’, প্রশ্নের মুখে সিইউএফএল
কারখানা বন্ধ। উৎপাদন নেই। তবু প্রতিদিন কাগজে-কলমে বাড়ছে ‘সিস্টেম লস’। রক্ষণাবেক্ষণের নামে খরচের ফাইল ফুলে উঠছে। আর সেই ফাঁকে কারখানার নিজস্ব বিদ্যুৎ চলে যাচ্ছে বাইরের দোকান ও বাড়িতে- প্রতি মাসে লাখ লাখ টাকার বিনিময়ে।

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ এই অনিয়মের চিত্র এখন আর গোপন নেই। অনুসন্ধানে উঠে এসেছে কীভাবে সিস্টেম লস ও রক্ষণাবেক্ষণের নামে চলছে কোটি কোটি টাকার হরিলুট।

বন্ধ কারখানা, চলছে লোকসানের হিসাব

গ্যাস সংকটের কারণে সিইউএফএল বছরের পর বছর বন্ধ থাকছে। সম্প্রতি সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কারখানা বন্ধ থাকলেও লোকসানের হিসাব থামছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উৎপাদন বন্ধ থাকা অবস্থায় দৈনিক গড়ে প্রায় দুই কোটি টাকা উৎপাদনজনিত ক্ষতি গোনা হচ্ছে। একইসঙ্গে কাগজ-কলমে কাল্পনিক ‘সিস্টেম লস’ ও ‘রক্ষণাবেক্ষণ ব্যয়’ দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব লোপাটের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিইউএফএলের একজন প্রধান প্রকৌশলী বলেন, “ভারী শিল্পে কারখানা চালু বা বন্ধ রাখার সময় কারিগরি কারণে ৫ থেকে ৭ শতাংশ সিস্টেম লস স্বাভাবিক ধরা হলেও সিইউএফএলের ক্ষেত্রে তা কখনো কখনো অস্বাভাবিক রূপ নেয়। অনেক সময় যান্ত্রিক ত্রুটির অজুহাত ও উৎপাদন ঘাটতি ঢাকতে অনভিজ্ঞ ব্যবস্থাপনার কারণে এই সিস্টেম লসের অঙ্কটা ফাইলপত্রে বাড়িয়ে দেখানো হয়।”

অবৈধ বিদ্যুৎ বিক্রির চাঞ্চল্যকর তথ্য

সিইউএফএলের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য একটি শক্তিশালী ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, নিয়ম ভেঙে সেই প্ল্যান্টের বিদ্যুৎ কারখানার নিজস্ব মিটার ব্যবহার করে বাইরে বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে।

তিনটি সুনির্দিষ্ট মিটারের মাধ্যমে রাঙ্গাদিয়া বাজারের শতাধিক দোকান ও সংলগ্ন বসতবাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতি মাসে দুই লাখ টাকার বেশি হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। আর কারখানার বন্ধ দশাতেও এই বিপুল পরিমাণ বিদ্যুৎ সরবরাহকে সিস্টেম লস ও অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে খাতায় তুলে রাখা হচ্ছে।

এমডির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত শুরু

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিইউএফএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে সরাসরি সিইউএফএল গেটে গেলে নিরাপত্তা রক্ষীরা সাংবাদিক পরিচয় পেয়ে প্রবেশে বাধা দেন। পরে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। কিন্তু এমডি কোনো সাড়া দেননি।

তবে এর আগে একটি জাতীয় দৈনিকের সংবাদদাতাকে তিনি বলেছিলেন, “সিস্টেম লসের হিসাব সম্পূর্ণ কারিগরি মানদণ্ড অনুযায়ী করা হয়, এখানে কোনো কারসাজির সুযোগ নেই। আর বাইরে বিদ্যুৎ বিক্রির যে অভিযোগ উঠেছে, তা আমি দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই চলে আসছে। এটি কোন নিয়মে বা কীভাবে শুরু হয়েছে তা আমার জানা নেই। তবে বিষয়টি আমি খতিয়ে দেখছি এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিসিআইসির কঠোর হুঁশিয়ারি, তদন্ত কমিটি গঠন

সার্বিক অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “রাষ্ট্রীয় সম্পদে কোনো ধরনের লুটপাট বা কারসাজি বরদাশত করা হবে না। সিইউএফএলের সিস্টেম লসের নামে কোনো অনিয়ম বা ভুয়া হিসাব দেখানো হলে এবং কারখানার ক্যাপটিভ প্ল্যান্টের বিদ্যুৎ বাইরে অবৈধভাবে বিক্রির প্রমাণ মিললে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, ব্যবস্থাপনা পরিচালকের জবাবদিহিতাসহ পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিসিআইসি থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাৎক্ষণিক বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পকেট কমিটি গঠনের অভিযোগ

শুধু আর্থিক অনিয়মই নয়, অভ্যন্তরীণ দুর্নীতিবিরোধী আন্দোলন ঠেকাতে কারখানার শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে পকেট কমিটি গঠনের গুরুতর অভিযোগও উঠেছে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে।

অর্থনীতিবিদরা বলছেন, এই অভ্যন্তরীণ দুর্নীতি, সিস্টেম লসের নামে অর্থ লোপাট ও অপচয় রোধ করা না গেলে প্রতিষ্ঠানটিকে লাভজনক করা অসম্ভব।

জুডিশিয়াল তদন্তের দাবি

রাষ্ট্রায়ত্ত এই মেগা প্রতিষ্ঠানটির সম্পদ রক্ষায় এবং সিস্টেম লসের আড়ালের হোতাদের চিহ্নিত করতে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) একটি উচ্চপর্যায়ের জুডিশিয়াল তদন্ত কমিটি গঠনের দাবি উঠেছে।

বারবার যান্ত্রিক ত্রুটি ও দীর্ঘ বন্ধের পর কারখানাটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ভেতরের দুর্নীতির শেকড় না কাটলে কারখানা চললেও লোকসানের চাকা থামবে না- এটাই এখন সংশ্লিষ্টদের বড় উদ্বেগ।

এ বিষয়ে সিইউএফএল ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।

The post ‘সিস্টেম লস’ নাকি ‘সিস্টেমেটিক লুট’, প্রশ্নের মুখে সিইউএফএল appeared first on একুশে পত্রিকা.

পটিয়ায় ডোবায় ভাসছিল অর্ধগলিত মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ
চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়ক সংলগ্ন একটি ডোবা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল এলাকার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৪২ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে স্থানীয় লোকজন ডোবার মধ্যে ভাসমান অবস্থায় ওই মরদেহটি দেখতে পান।

খবর পেয়ে গাউছিয়া মানবিক সেবা, পটিয়া উপজেলা শাখার সচিব মাওলানা মোহাম্মদ ইছহাক আল কাদেরী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পরে পটিয়া থানার এসআই মো. ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মরদেহের পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামতের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, অজ্ঞাতনামা মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

The post পটিয়ায় ডোবায় ভাসছিল অর্ধগলিত মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ appeared first on একুশে পত্রিকা.

মহাসড়কের আহতদের শেষ ভরসাটুকুও এখন বন্ধ
হোসনে আরা বেগম ছেলেকে নিয়ে এসেছিলেন ড্রেসিং করাতে। পথে পথে কষ্ট করে লোহাগাড়া ট্রমা সেন্টারে পৌঁছে দেখলেন- দরজায় তালা। ভেতরে কেউ নেই। চিকিৎসক নেই, নার্স নেই।

হতাশ মুখে ফিরে যেতে যেতে বললেন, “ছেলের ড্রেসিং করাতে এসেছিলাম। চিকিৎসক না থাকায় সেবা পাইনি। এখানে চিকিৎসা বন্ধ থাকায় আমরা খুব সমস্যায় পড়েছি।”

হোসনে আরার এই কষ্টের গল্প এখন লোহাগাড়ার অনেক মানুষের গল্প। কারণ গত ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে গড়ে ওঠা এই ট্রমা সেন্টারের চিকিৎসাসেবা।

তিন কোটির ভবন, এক দশকের অপেক্ষা

গল্পটা শুরু হয়েছিল আরও আগে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক- দেশের অন্যতম ব্যস্ত ও দুর্ঘটনাপ্রবণ সড়ক। এই মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে ২০১৩ সালে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২০ শয্যার ট্রমা সেন্টারটি। ২৯ আগস্ট উদ্বোধনও হয়।

কিন্তু উদ্বোধনের পরেই শুরু হয় অপেক্ষা। প্রয়োজনীয় জনবল নেই, সুযোগ-সুবিধা নেই। তাই চিকিৎসাসেবা আর চালু করা যাচ্ছিল না। ভবন দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতরে কার্যক্রম নেই।

প্রায় এক দশক পর স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উদ্যোগে গত বছরের সেপ্টেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (সিআইএমসি) যৌথ ব্যবস্থাপনায় অবশেষে চালু হলো ট্রমা সেন্টারের কার্যক্রম। ছয়জন চিকিৎসক, ১৫ জন নার্স ও কর্মকর্তা-কর্মচারী নিয়ে শুরু হলো সেবা। ছোটখাটো অস্ত্রোপচারের ব্যবস্থাও রাখা হলো।

স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মহাসড়কে দুর্ঘটনা ঘটলে এখন আর চট্টগ্রাম শহর পর্যন্ত ছুটতে হবে না।

এক বছরে ১২ হাজার রোগী

চালু হওয়ার পর মাত্র এক বছরে সেন্টারটি হয়ে উঠল এলাকার মানুষের ভরসার জায়গা। সড়ক দুর্ঘটনায় আহতদের পাশাপাশি সাধারণ রোগীরাও চিকিৎসা নিতে আসতে লাগলেন।

মাত্র এক বছরে প্রায় ১২ হাজার রোগী সেবা পেয়েছেন এখানে। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী আসতেন।

ট্রমা সেন্টারে কর্মরত হাবীবুর রহমান শহীদ বলেন, “চালুর পর থেকে প্রায় ১২ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।” কিন্তু সেই ধারাবাহিকতা আর রইল না।

চুক্তি শেষ, সেবা বন্ধ

চলতি বছরের ৩১ জুলাই সরকারের সঙ্গে সিআইএমসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন চুক্তি আর হলো না। ফলে ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে গেল চিকিৎসাসেবা।

সিআইএমসির অধ্যক্ষ ডা. মো. মুসলিম উদ্দিন জানান, ট্রমা সেন্টারটি চালু করতে প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছিল। সরকার দিয়েছিল ৭৯ লাখ টাকা। বাকি অর্থ পরবর্তী অর্থবছরের বরাদ্দ থেকে সমন্বয় করার কথা ছিল। কিন্তু নতুন চুক্তি না হওয়ায় সব থমকে গেছে।

এর আগে আগস্ট মাসে পরিস্থিতি সামলাতে কর্মকর্তা-কর্মচারীরা বিনা বেতনে দায়িত্ব পালন করেছেন। হাবীবুর রহমান শহীদ জানান, সংসদ সদস্যের আশ্বাসে তারা এটি করেছিলেন। কিন্তু সরকারের পক্ষ থেকে বেতন, চিকিৎসক ও ওষুধসহ প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় শেষ পর্যন্ত সেবা বন্ধ করতেই হলো।

চট্টগ্রামের সিভিল সার্জন ট্রমা সেন্টার পরিদর্শন করে যেকোনো মূল্যে এটি চালু রাখার আশ্বাস দিয়েছিলেন বলেও জানান তিনি। কিন্তু সেই আশ্বাস কাজে আসেনি।

দুর্ঘটনায় আহত মানুষের কোথায় যাওয়ার জায়গা

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান জানান, ট্রমা সেন্টারটি পুনরায় চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। তিনি আশা করছেন, শিগগিরই এ বিষয়ে অগ্রগতি হবে।

কিন্তু ‘শিগগিরই’র অপেক্ষায় মহাসড়কে দুর্ঘটনা থেমে থাকে না।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দুর্ঘটনা ঘটলে আহত মানুষের জন্য প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। জীবন-মৃত্যুর লড়াইয়ে সময়ই সবচেয়ে বড় অস্ত্র।

ট্রমা সেন্টার বন্ধ থাকায় এখন গুরুতর আহতদের আবার ছুটতে হচ্ছে চট্টগ্রাম শহরের দিকে। সেই বাড়তি পথ, বাড়তি সময়- কখনো কখনো হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ঝুঁকি।

প্রশ্নটা থেকেই যাচ্ছে

তিন কোটি টাকায় ভবন বানানো হলো। এক দশক অপেক্ষা করা হলো। অবশেষে চালু হওয়ার পর মাত্র এক বছরে ১২ হাজার মানুষ সেবা পেলেন। তারপর একটি চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সব বন্ধ।

প্রশাসনিক জটিলতা বা চুক্তিগত সমস্যা — যে কারণেই হোক, এই বন্ধের মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ। হোসনে আরা বেগমের মতো যারা ড্রেসিং করাতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। আর মহাসড়কে যারা দুর্ঘটনার শিকার হচ্ছেন, তারা জানেনও না যে কাছের ট্রমা সেন্টারটিতে এখন তালা।

স্থানীয়দের দাবি একটাই- দ্রুত প্রয়োজনীয় জনবল, অর্থ ও ওষুধের ব্যবস্থা করে ট্রমা সেন্টারটি আবার চালু করা হোক।

কারণ মহাসড়কে দুর্ঘটনা কখন ঘটবে, কেউ জানে না। কিন্তু দুর্ঘটনার পর একজন আহত মানুষের জন্য চিকিৎসার দরজা খোলা থাকবে কি না- সেটা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই দায়িত্ব।

The post মহাসড়কের আহতদের শেষ ভরসাটুকুও এখন বন্ধ appeared first on একুশে পত্রিকা.

লাখো কণ্ঠে ‘আমীন, আমীন’
‘আমীন… আমীন…’

প্রথমে কয়েক শ’ কণ্ঠে উচ্চারিত হলো শব্দটি। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ল শাহ্ মনজিল সীরত ময়দানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তারপর হাজারে, শেষে লাখো কণ্ঠে গমগম করে উঠল চুনতির আকাশ-বাতাস- ‘আমীন… আমীন…’।

দু’হাত তুলে প্রার্থনা করছেন লাখো মানুষ। কারো চোখে অশ্রু, কেউ নিঃশব্দে কাঁদছেন। দরুদ-সালাম আর সম্মিলিত দোয়ার সেই গগনবিদারী ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো চুনতি।

আবেগঘন এ মোনাজাতের মধ্য দিয়েই শেষ হলো চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)।

জনসমুদ্রে শেষ দিনের সমাপনী

শনিবার (১২ সেপ্টেম্বর) চুনতির শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয় মাহফিলের সমাপনী আয়োজন। মাহফিলের শেষ দিনেও বক্তাদের আলোচনা শুনতে ও সমাপনী মোনাজাতে শরিক হতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষের স্রোত নামে চুনতির দিকে।

বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ১৩ একরের সীরত ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মূল প্যান্ডেল ছাপিয়ে মানুষের অবস্থান ছড়িয়ে পড়ে আশপাশের সড়ক, মাঠ ও খোলা জায়গায়। যতদূর চোখ যায়, শুধু মাথা আর মাথা।

সমাপনী দিনে মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক আহমদ, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকসহ আলেমরা উপস্থিত ছিলেন।

বিশেষ মেহমান হিসেবে ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন।

শান্তি-ঐক্য গড়তে মহানবীর আদর্শের আহ্বান

সমাপনী বক্তব্যে বক্তারা পবিত্র সীরাতুন্নবী (সা.)-এর জীবনাদর্শকে অনুসরণের ওপর জোর দেন। তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ শুধু ব্যক্তিজীবনের জন্য নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও অনুসরণীয়।

তাঁদের মতে, যুগে যুগে মানুষ বিভাজনের শিকার হয়েছে। কিন্তু যদি মহানবী (সা.)-এর জীবনাদর্শ ধারণ করা হয়, তবে সমাজ থেকে বিভাজন, হিংসা, অশান্তি ও নৈতিক অবক্ষয় দূর করা সম্ভব।

বক্তারা আরও বলেন, ইসলাম কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণে মানবিকতা, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের যে শিক্ষা দেওয়া হয়েছে, তা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

১৯ দিনব্যাপী বিশাল আয়োজনের সফল সমাপ্তি

মাহফিল মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত সমাপনী বক্তব্যে ১৯ দিনের বিশাল এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সফল সমাপ্তির বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি মাহফিল বাস্তবায়নে সহযোগিতাকারী আলেম-ওলামা, স্বেচ্ছাসেবক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

“সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এই আয়োজনকে ভবিষ্যতে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে,” বলেন তিনি।

১৯ দিন ধরে চুনতির সীরত ময়দান মুখরিত ছিল আলেমদের বয়ানে। ‘ইসলামের শ্রেষ্ঠত্বের প্রামাণ্যতা’, ‘কামিল মুরশিদের পরিচয় ও গুণাবলি’, ‘আল-কোরআন ও বিজ্ঞান’, ইবাদত ও নামাজের গুরুত্ব-দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদরা এসব বিষয়ে আলোচনা করেন।

সমাপনী দিনেও গুরুত্বপূর্ণ বয়ান অব্যাহত ছিল। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন ইমামী ‘হযরত মু’আয (রা.)-কে প্রদত্ত রাসূল (সা.)-এর ১০টি অসিয়ত’ সম্পর্কে দরসে হাদিস উপস্থাপন করেন।

সাবেক ধর্ম উপদেষ্টা আলহাজ্ব ড. মাওলানা এ.এফ.এম. খালেদ হোসাইন ‘বিদায় হজে রাসূল (সা.)-এর প্রদত্ত ভাষণের গুরুত্ব ও তাৎপর্য’ নিয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা বি.এম. মুফিজুর রহমান আজহারী ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা’ সম্পর্কে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা আ.ক.ম. আবদুল কাদের ‘শান্তির সমাজ প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.)’ নিয়ে আলোচনা করেন। ঢাকার মুফতি মাওলানা আলী হাসান ওসামা ‘ইসলামের দৃষ্টিতে ঐক্যের প্রয়োজনীয়তা এবং অনৈক্যের কারণ ও পরিণতি’ তুলে ধরেন।

মাহফিল শেষ, শিক্ষা শেষ নয়

হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতি (রহ.)-এর হাত ধরেই ১৯৬৯ সালে শুরু হয়েছিল চুনতির আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিল। সেই থেকে প্রতিবছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে ২৯ রবিউল আউয়ালে সমাপ্ত হয় এই আয়োজন। টানা ১৯ দিন চলে দেশের খ্যাতনামা আলেম-ওলামাদের বয়ান।

এবার অনুষ্ঠিত হলো এর ৫৬তম আসর। দীর্ঘ ১৯ দিনের এই পবিত্র আয়োজনের পর্দা নামার সময় এসেছে।

সবশেষে যখন সমাপনী মোনাজাত শুরু হলো, ১৩ একরের সীরত ময়দান থেকে শুরু করে আশপাশের বিস্তীর্ণ এলাকা পর্যন্ত কেঁপে উঠল লাখো মুসল্লির সম্মিলিত কণ্ঠে। ‘আমীন, আমীন’-এর সেই পবিত্র ধ্বনিতে মুখরিত হয়ে উঠল পুরো চুনতি।

মোনাজাত শেষ হলে একে একে মানুষ ফিরতে থাকেন নিজের ঘরে। কিন্তু বক্তাদের আহ্বানটুকু তাঁদের সঙ্গেই যাচ্ছে—

মাহফিল শেষ হয়েছে, তবে সীরাতের শিক্ষা যেন মানুষের জীবন থেকে শেষ না হয়।

The post লাখো কণ্ঠে ‘আমীন, আমীন’ appeared first on একুশে পত্রিকা.

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল চারজনের
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণহানি ঘটেছে।

রবিবার ভোররাতে চট্টগ্রামের কর্ণফুলী কলেজ বাজার সংলগ্ন ক্রসিং মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত আরও সাতজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের দুই সন্তান মিমতা ও মোর্শেদ, তাঁদের ফুফা ফেরদৌস আলম ফিরোজ এবং গাড়িচালক মুন্না।

নিহত ফেরদৌস আলম ফিরোজ ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের নুরজাহান মেডিকোর স্বত্বাধিকারী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায়।

ঈদগাঁও থানার সাবেক এএসআই মোহাম্মদ মহিউদ্দিন এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি যাত্রীদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল।

ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

The post চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল চারজনের appeared first on একুশে পত্রিকা.

আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ, জনসমুদ্রে চুনতি
রাত গভীর হচ্ছে। কিন্তু চুনতিতে ঘুমের কোনো বালাই নেই।

লোহাগাড়ার এই ছোট্ট জনপদে এখন শুধু মানুষ আর মানুষ। কেউ এসেছেন চট্টগ্রাম শহর থেকে, কেউ ঢাকা থেকে, কেউ বা দেশের আরও দূর প্রান্ত থেকে। অনেকে আগের দিনই অবস্থান নিয়েছেন সীরত ময়দানে- শুধু একটি মুহূর্তের জন্য। আখেরি মোনাজাতে শরিক হওয়ার জন্য।

১৩ একরের সীরত ময়দান কখন যে জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, বলা মুশকিল। মূল প্যান্ডেল ছাপিয়ে মুসল্লিদের অবস্থান ছড়িয়ে পড়েছে আশপাশের সড়কে, মাঠে, গ্রামের গলিতে। যতদূর চোখ যায়, শুধু মাথা আর মাথা।

৫৬ বছরের ঐতিহ্য, ১৯ দিনের আয়োজন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রতি বছর ১১ রবিউল আউয়াল শুরু হয় আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিল। টানা ১৯ দিন চলে এই আয়োজন। শেষ হয় ২৯ রবিউল আউয়াল আখেরি মোনাজাতের মাধ্যমে।

এবার ৫৬তম আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ খ্যাতনামা আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদ সীরাতুন্নবী (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, ন্যায়-ইনসাফ ও শান্তির বার্তা তুলে ধরেছেন। নির্ধারিত বিষয়ে একের পর এক আলোচনায় মুখর থেকেছে সীরত ময়দান।

আয়োজকরা জানান, ফজরের আগে খুতবায়ে ছদর, মিলাদ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের মাহফিল।

বিকেল থেকেই জনস্রোত

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাপনী দিনে বিকেল থেকেই মাহফিলস্থলে মানুষের আনাগোনা বাড়তে থাকে। সন্ধ্যার পর তা রীতিমতো জনস্রোতে রূপ নেয়।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মূল প্যান্ডেলে জায়গা না পেয়ে অনেক মুসল্লি আশপাশের সড়ক, মাঠ ও খোলা জায়গায় অবস্থান নেন। দূর-দূরান্ত থেকে আসা অনেকেই রাতভর অপেক্ষা করছেন- শুধু মোনাজাতের সেই পবিত্র মুহূর্তটির জন্য।

সমাপনী দিনে ফজরের নামাজের আগ পর্যন্ত চলছে ধর্মীয় আলোচনার শেষ পর্ব।

লাখো কণ্ঠের একটাই প্রার্থনা

দীর্ঘ ১৯ দিনের আয়োজনের শেষ প্রহরে চুনতির সীরত ময়দানে এখন কেবল অপেক্ষা। আখেরি মোনাজাতের অপেক্ষা।

লাখো মানুষের সম্মিলিত প্রার্থনায় মুখর হবে চুনতির আকাশ-বাতাস, এই প্রত্যাশায় মোনাজাতের ক্ষণ গুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বছরের পর বছর ধরে এই একটি মুহূর্তের জন্যই লাখো মানুষ ছুটে আসেন চুনতিতে। সেই টান কমেনি, বরং বেড়েছে।

৫৬ বছর পরেও চুনতির সীরত মাহফিল তাই শুধু একটি ধর্মীয় আয়োজন নয়- এটি একটি মিলনমেলা, একটি আবেগ, একটি ঐতিহ্য।

The post আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ, জনসমুদ্রে চুনতি appeared first on একুশে পত্রিকা.