আন্তর্জাতিক Archives | একুশে পত্রিকা

হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় নেপালে নিহত বেড়ে ৩৫৯, হাজারো নিখোঁজ
হিমবাহ ধসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-তিব্বত সীমান্তে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হিমবাহের ধস ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়েছে।

নদীগুলোতে ধ্বংসাবশেষ জমে যাওয়ায় এ ধরনের আরও বন্যার আশঙ্কা করছে সংস্থাটি।

বৃহস্পতিবার বিকেল ৫টায় নেপালের পুলিশ জানিয়েছে, এই দুর্যোগে নেপালে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার সকালে শুরু হওয়া এই আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১৭৮ জন ভারতীয়, ১২৭ জন নেপালি, ৬৫ জন আমেরিকান এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক রয়েছেন।

এছাড়া অনেক সেনা ও পুলিশ সদস্যও এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের তিব্বত অংশে তিনজন নিহত ও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।

চীন ও নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের প্রধান সীমান্ত পারাপার কেন্দ্র হলো চীনের গিরং স্থলবন্দর।

আকস্মিক বন্যা ও ভূমিধসে এই স্থলবন্দরটি দৃশ্যত বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন।

পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে নুয়াকোট জেলার বিদুর ও এর পার্শ্ববর্তী জনপদগুলো রয়েছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও বৃহস্পতিবার তিব্বত অংশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

এর আগের দিন ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বাত্মক উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

The post হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় নেপালে নিহত বেড়ে ৩৫৯, হাজারো নিখোঁজ appeared first on একুশে পত্রিকা.

নদীর গতিপথ আটকে নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ চার শতাধিক
পাথুরে বরফধসে নদীর গতিপথ আটকে তিব্বত সীমান্তবর্তী নেপালে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন চার শতাধিক মানুষ।

জলবায়ু পরিবর্তনের কারণে চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাবে লেন্দে নদীতে এই ধ্বংসাত্মক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

কাঠমান্ডুভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (ইসিমোড) বিশ্লেষক সার্থক শ্রেষ্ঠ বার্তা সংস্থা এএফপিকে জানান, নেপাল অংশে একটি পাথুরে বরফধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে গিয়ে এই তীব্র বন্যার সৃষ্টি হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর ও পুলিশের তথ্য অনুযায়ী, বুধবারের এই দুর্যোগে এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপালের পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, দুর্যোগ আঘাত হানার পর এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক।

বিদেশিদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ ধারণা করা হচ্ছে মোট ২৬টি দেশের নাগরিক রয়েছেন।

পর্যটন বোর্ড ও ট্যুর অপারেটরদের বরাত দিয়ে জানানো হয়, নিখোঁজ পর্যটকদের বেশির ভাগই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাচ্ছিলেন।

স্থানীয় গণমাধ্যম নেপাল টিভি ও রেডিও নেপালের খবরে বলা হয়, নেপাল সেনাবাহিনী ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে, যার মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারে উদ্ধার করা হয়।

অন্যদিকে, পুলিশ রসুয়ার ভোতকোশি নদী এলাকা থেকে ১১৪ জনকে উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই দুর্যোগকে ‘আকস্মিক’ ও ‘ভয়াবহ’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

তিনি জানান, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত। সরকার তাৎক্ষণিক সব ধরনের সক্ষমতা কাজে লাগিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি ও সিনহুয়ার তথ্য অনুযায়ী, নেপাল সীমান্তের তিব্বত বাণিজ্যকেন্দ্র জিরং বা গিরং বন্দরেও ভূমিধসে তিনজন নিহত এবং ২৬৫ জন নিখোঁজ রয়েছেন।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন।

নেপালের স্থানীয় বাসিন্দা রাজু ভাদেল জানান, তার ভগ্নিপতির পুরো বাড়িটি বন্যার পানিতে ভেসে গেছে। পরিবারের তিন সদস্যকে উদ্ধার করা গেলেও তার ভাই এখনো নিখোঁজ রয়েছেন।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে তাদের প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা এবং সঞ্চালন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসিমোডের জলবায়ু ও পরিবেশ ঝুঁকি বিভাগের প্রধান চিয়াংগং ঝাং সতর্ক করে এএফপিকে জানিয়েছেন, নদীর উজানে এখনো প্রতিবন্ধকতা থাকায় যেকোনো সময় দ্বিতীয় দফায় বন্যা দেখা দিতে পারে।

তিব্বতের শিগাতসের ট্রাফিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ওই এলাকার সড়কগুলো ভূমিধসের ঝুঁকিতে রয়েছে এবং তা চলাচলের অনুপযোগী। নেপাল কর্তৃপক্ষও বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে।

The post নদীর গতিপথ আটকে নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ চার শতাধিক appeared first on একুশে পত্রিকা.

হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের নতুন সমঝোতা
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাশঘাভি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং চূড়ান্ত খসড়া ও বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চপর্যায়ের অনুমোদনের ওপর নির্ভর করবে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি হলো এই হরমুজ প্রণালি।

বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বারবার ব্যাহত হচ্ছে।

বাণিজ্যিক জাহাজে হামলার কারণে পরিবহন খরচ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে।

শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হরমুজ প্রণালি দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাবিত চুক্তি বাস্তবায়ন সহজ হবে না।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে কঠোর বিমা শর্তের কারণে এই জটিলতা তৈরি হতে পারে বলে তারা উল্লেখ করেছে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে মাত্র ৩৩টি জাহাজ চলাচল করেছে, যা আগের সপ্তাহের একই সময়ে ছিল ৫০টি।

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের আলোচনার অগ্রগতির দিকে বাজারসংশ্লিষ্টরা নজর রাখায় জাহাজ চলাচল কমে গেছে।

এর আগের দিন মাত্র চারটি জাহাজ প্রণালিটি পার হয়েছে।

এর মধ্যে ইরাকের বসরাহ থেকে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী বিশাল আকৃতির তেলবাহী জাহাজ নিসোস কেয়া ছিল।

অন্য তিনটি জাহাজের মধ্যে দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বহন করছিল এবং একটি ছোট আকারের বাল্ক কার্গো জাহাজ ছিল।

কোপ্লারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে এখন পর্যন্ত মাত্র ছয়টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি থেকে বের হয়েছে।

অন্যদিকে, মোট ২১টি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই ইরানের নির্ধারিত রুট ব্যবহার করেছে।

The post হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের নতুন সমঝোতা appeared first on একুশে পত্রিকা.

গাজাবাসীকে বাঁচাতে অস্ত্র ছাড়ছে হামাস, ইসরায়েলের সেনা প্রত্যাহারের শর্ত
গাজায় যুদ্ধের অবসান ঘটাতে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়ে একটি সমঝোতা হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নিরস্ত্রীকরণের বিষয়টি বড় জটিলতা তৈরি করেছিল। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ আল-জাজিরাকে জানিয়েছেন, গাজা উপত্যকার মানুষকে হত্যা ও বাস্তুচ্যুতি থেকে রক্ষা করতেই তারা এই নমনীয় অবস্থান নিয়েছেন।

তার মতে, অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি মূলত ইসরায়েলি সেনা প্রত্যাহার, জাতীয় কমিটি মোতায়েন এবং ওই অঞ্চলের পুনর্গঠন কাজের সঙ্গে সরাসরি যুক্ত। গাজা শান্তিচুক্তির আওতায় ইসরায়েল প্রতিশ্রুতি না রাখলে হামাসও কোনো পদক্ষেপ নেবে না বলে তিনি সতর্ক করেছেন।

হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারী দেশগুলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ চুক্তির শর্তগুলো ইসরায়েল মেনে চলছে কি না, তা নিশ্চিত করবে বলে তারা প্রত্যাশা করছেন।

গাজি হামাদ জানিয়েছেন, নিরস্ত্রীকরণের বিষয়ে ইসরায়েল কোনো হস্তক্ষেপ করবে না। এই দায়িত্ব পালন করবে ‘ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) বা গাজা প্রশাসনবিষয়ক জাতীয় কমিটি।

এই কমিটির হাতে গাজায় অস্ত্র রাখা, জমা করা এবং নিয়ন্ত্রণের একক কর্তৃত্ব থাকবে। শান্তি পর্ষদের গঠন করা এই জাতীয় কমিটি এখনো গাজা উপত্যকায় প্রবেশ করেনি।

এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার গঠিত বোর্ড অব পিস গাজায় হামাস ও অন্য সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।

তিনি আরও জানিয়েছেন, এই সমঝোতার মাধ্যমে নতুন ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যা শান্তি পর্ষদের সঙ্গে কাজ করবে এবং ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তা পাবে।

ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই ধাপে ধাপে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চলবে। তার দাবি, ওই চুক্তির মাধ্যমে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটেছে, যেখানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এএফপি প্রকাশিত একটি ছবির তথ্যে দেখা যায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখে গাজা সিটির আল-মুত্তাকিন মসজিদে ইসরায়েলি হামলার পর ধোঁয়া ও আগুনের মধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ফিলিস্তিনি নাগরিকরা।

The post গাজাবাসীকে বাঁচাতে অস্ত্র ছাড়ছে হামাস, ইসরায়েলের সেনা প্রত্যাহারের শর্ত appeared first on একুশে পত্রিকা.

ইরানে মার্কিন বিমান হামলা, পাল্টা জবাব তেহরানের
হরমুজ প্রণালিতে ফের একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার পানামার পতাকাবাহী ওই জাহাজে হামলার পর এই আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত আগ্রাসনের জবাবে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে।

সেই সঙ্গে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের এই হামলা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থি, এতে সমঝোতা প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরানের বাহিনী ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন দিয়ে পানামার জাহাজ ‘এমটি কিকু’-র ওপর হামলা চালায়। এর জবাবে ইরানের সামরিক সরঞ্জাম, যোগাযোগব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ড্রোন মজুতগারে হামলা চালানো হয়েছে। সেন্টকম আরও জানায়, হরমুজ প্রণালির কাছে একাধিক স্থানে ১০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে মার্কিন যুদ্ধবিমানগুলো।

অন্যদিকে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই অজুহাতে ইরানের উপকূলবর্তী পাঁচটি ঘাঁটিতে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।

আইআরজিসি আরও বলেছে, দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের আইনি অধিকার রয়েছে ইরানের। আগামী দিনে নিয়ম লঙ্ঘনকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গে শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের—তা যত ছোট লক্ষ্যবস্তুতেই হোক না কেন—কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে আইআরজিসি।

এই হামলার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, খুব সম্ভব তেহরান কখনোই শিক্ষা নেবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও লেখেন, এমন একটা সময় আসতে পারে যখন তাঁদের পক্ষে আর সংযম দেখানো সম্ভব হবে না। যে কাজ তাঁরা অত্যন্ত সফলভাবে শুরু করেছিলেন, সামরিকভাবে তা সম্পূর্ণ শেষ করতে বাধ্য হবেন তাঁরা।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেমনটা হলে বিশ্বের মানচিত্র থেকে ইসলামিক রিপাবলিক অব ইরানের অস্তিত্বই মুছে যাবে।

মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে কুয়েত ও বাহরাইন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই মুহূর্তে শত্রুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে নিরাপত্তাসংক্রান্ত সমস্ত নির্দেশিকা মেনে চলারও আহ্বান জানিয়েছে তারা।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নাগরিকদের উদ্দেশে শান্ত থাকার এবং দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সেন্টকম বলেছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো অব্যাহত রয়েছে।

গত ২৫ জুন সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমভি এভার লাভলি’-র ওপর ড্রোন হামলার জবাবে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র। তার রেশ কাটতে না কাটতেই ফের এই নতুন হামলা চালাল ওয়াশিংটন।

তেহরান বলেছে, ওই মালবাহী জাহাজটি উপসাগরীয় নৌপথে অনুমোদনহীন রুট ব্যবহার করছিল বলেই তার ওপর হামলা চালানো হয়। আমেরিকার হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরান।

গত ১৭ জুন ১৪ দফার সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। ওই চুক্তিতে বলা হয়েছে, আগামী ৬০ দিন কোনো চার্জ ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানকে তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম প্রধান নৌপথ। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের পর নৌপথটি কার্যত বন্ধ করে দিয়েছিল তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। একই সঙ্গে সারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহও ব্যাহত হয়।

The post ইরানে মার্কিন বিমান হামলা, পাল্টা জবাব তেহরানের appeared first on একুশে পত্রিকা.

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজার ছাড়াল, ধ্বংসস্তূপ সরাতে ক্রেনের আকুতি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। শত শত মানুষ এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন। উত্তর ভেনেজুয়েলাজুড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

দেশটির সরকারের দেওয়া তথ্যে এসব কথা বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভয়াবহ দুর্যোগে অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন এবং ১৭২ জনেরও বেশি মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। নিখোঁজের সংখ্যা এরই মধ্যে ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

শুক্রবার ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জানিয়েছেন, ভূমিকম্পে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কিছু এলাকায় লোকজনের প্রবেশাধিকার সীমিত করা হবে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দারা ত্রাণসামগ্রী সংগ্রহ এবং জীবিতদের খোঁজে নিজেরা দল গঠন করছেন। এমনকি কেউ কেউ তাঁদের নিজস্ব যানবাহনগুলোকে জরুরি অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করছেন।

ভেনেজুয়েলা সরকার ইতিমধ্যেই ‘এক্স’-এর মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যা ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ব্লক করে রাখা হয়েছিল। আলজাজিরা ও ফার্স্টপোস্টের তথ্য অনুযায়ী, উদ্ধারকাজ ও জরুরি যোগাযোগের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভূমিকম্পে ভুক্তভোগীদের একজন ২৫ বছর বয়সী জেনিফার পালাসিওস। তাঁর ৬ বছরের ছেলে এবং আরও পাঁচজন আত্মীয় এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। জেনিফার পালাসিওস আকুতি জানিয়ে বলেন, স্থানীয় মানুষ বা এই কমিউনিটির উদ্যোগেই কেবল মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারী স্ল্যাবগুলো সরানোর জন্য তাঁদের এখন ক্রেন দরকার। এখনও অনেক মানুষ ভেতরে আটকে আছেন বলে তিনি জানান।

দক্ষিণ আমেরিকার এই দেশটি গত বুধবারের দুটি শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। স্কাই নিউজ অস্ট্রেলিয়া ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, পরপর আঘাত হানা এই ভয়াবহ দুর্যোগের কারণেই মূলত উত্তর ভেনেজুয়েলাজুড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বুধবারের জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী কারাকাসের বেশ কিছু অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুমান করছে, এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক মিডিয়াগুলোর তথ্য অনুযায়ী, শত শত মানুষ এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকায় এই আশঙ্কা আরও তীব্র হচ্ছে।

এদিকে দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় নতুন করে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর শুক্রবার দেশটির উত্তর উপকূলে ৪.৯ মাত্রার নতুন ভূমিকম্প অনুভূত হয়। মৃদু এই ভূমিকম্পটির প্রভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানা যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটি উত্তর ভেনেজুয়েলার ম্যারাকে শহর থেকে ৬১ কিলোমিটার (৩৬ মাইল) উত্তর-পশ্চিমে আঘাত হেনেছে।

The post ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজার ছাড়াল, ধ্বংসস্তূপ সরাতে ক্রেনের আকুতি appeared first on একুশে পত্রিকা.

ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প, বহু প্রাণহানির শঙ্কা
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় আঘাত হানা এ ভূমিকম্পে এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথমটির মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যায়নি। তবে ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটি বলছে, এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

বিবিসি আরও জানায়, রাজধানী কারাকাসে প্রবল কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের আকুতি জানাচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ পরবর্তী আফটারশকের (পরাঘাত) আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

The post ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প, বহু প্রাণহানির শঙ্কা appeared first on একুশে পত্রিকা.

বিশ্ববাজারে তেলের দাম কমল, হরমুজ প্রণালি দিয়ে পার হলো আটকে থাকা সুপারট্যাঙ্কার
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৬ দশমিক ৭১ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭২ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে। এর ফলে তেলের দামের ওপর চাপ তৈরি হয়েছে এবং দাম টানা নিম্নমুখী রয়েছে।

মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের সিনিয়র ইকোনমিস্ট তোমোমিচি আকুতা জানান, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের আশা এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরু হওয়ার কারণে অপরিশোধিত তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা যদি আরও ইতিবাচকভাবে এগোয়, তবে তেলের দাম যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারে।

জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, উপসাগরে আটকে থাকা তিনটি সুপারট্যাঙ্কার মঙ্গলবার হরমুজ প্রণালি পার হয়েছে।

জাতিসংঘ শিপিং এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির পর সেখানে আটকে থাকা ১১ হাজার নাবিকসহ শত শত জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতিদিন সীমিত সংখ্যার জাহাজকে পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হওয়ার এই ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

The post বিশ্ববাজারে তেলের দাম কমল, হরমুজ প্রণালি দিয়ে পার হলো আটকে থাকা সুপারট্যাঙ্কার appeared first on একুশে পত্রিকা.

ট্রাম্পকে ইরানে হামলা বন্ধের নির্দেশ দিয়ে মার্কিন সিনেটে বিল পাস
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নির্দেশমূলক একটি বিল পাস করেছে মার্কিন সিনেট।

মঙ্গলবার (২৩ জুন) ৫০-৪৮ ভোটে বিলটি পাস হয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বিলটি পাস হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, এই ভোটাভুটির মাধ্যমে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যদের একাংশের মধ্যে চলমান এই যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ ও উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সামরিক সংঘাত নিয়ে রিপাবলিকান শিবিরেও মতভেদ দেখা দিয়েছে। ১৯৭৩ সালে ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ বা যুদ্ধ ক্ষমতা আইন প্রণয়নের পর এই প্রথম কংগ্রেসের উভয় কক্ষ মিলে কোনো প্রেসিডেন্টকে মার্কিন সামরিক বাহিনীকে সংঘাত থেকে সরিয়ে নেওয়ার নির্দেশমূলক প্রস্তাব পাস করল।

সাম্প্রতিক সময় পর্যন্ত রিপাবলিকান দলীয় আইনপ্রণেতাদের কাছ থেকে নিরঙ্কুশ সমর্থন পেয়ে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে এই ভোট তাঁর জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তবে দলের বেশ কয়েকজন সদস্য এরই মধ্যে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধী অবস্থানে গেছেন। এর আগে, ট্রাম্পের ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ‘অস্ত্রবিরোধী’ তহবিল এবং ৭০ বিলিয়ন ডলারের অভিবাসন নিয়ন্ত্রণ বিল নিয়েও রিপাবলিকানদের একাংশ আপত্তি জানিয়েছিল।

সম্প্রতি রয়টার্স ও ইপসোসের জরিপে দেখা গেছে, প্রতি চারজন আমেরিকানের মধ্যে মাত্র একজন মনে করেন ইরান যুদ্ধের পেছনে যে ব্যয় হয়েছে, তা যৌক্তিক। এ ছাড়া অধিকাংশ আমেরিকানই মনে করেন, তেহরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না।

হোয়াইট হাউস শুরু থেকেই দাবি করে আসছে যে, ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ অসাংবিধানিক এবং এটি তাদের ওপর কোনো বাধ্যবাধকতা তৈরি করে না। মঙ্গলবার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ভোটাভুটির কোনো আইনি গুরুত্ব নেই, কারণ প্রস্তাবটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হয় না। তা ছাড়া গত ৭ এপ্রিল যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটেছে বলে হোয়াইট হাউস দাবি করছে।

অন্যদিকে, আইনি বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি এখনো অমীমাংসিত। ১৯৮৩ সালে সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছিল, আইনি বৈধতার জন্য এমন প্রস্তাব প্রেসিডেন্টের স্বাক্ষর বা ভেটোর জন্য পাঠানো প্রয়োজন। ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো স্কট অ্যান্ডারসন বলেন, নির্বাহী বিভাগ সাংবিধানিক অজুহাতে এটিকে উপেক্ষা করতে পারে এবং এটি প্রয়োগ করার জন্য কারা মামলা করতে পারবে তা অস্পষ্ট।

তবে প্রতিনিধি পরিষদে বিলটির প্রবক্তা গ্রেগরি মিকস এটি মেনে চলার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা জোর দিয়ে বলছেন, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধের ঘোষণা দেওয়ার ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।

হোয়াইট হাউস বর্তমানে ইরানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনা করছে। কংগ্রেসের এই কঠোর অবস্থান ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে যুদ্ধ শুরু করা থেকে বিরত থাকতে চাপে রাখবে বলে ধারণা করা হচ্ছে। ডেমোক্র্যাটরা আরও জানিয়েছেন যে, তাঁরা যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত আরও বিল তুলবেন যাতে রিপাবলিকানদের এই ইস্যুতে অবস্থান পরিষ্কার করতে বাধ্য করা যায়।

পাশাপাশি, ২০১৫ সালের একটি আইন অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কোনো শান্তি চুক্তি হলে কংগ্রেসের তা পর্যালোচনা এবং ভোট দেওয়ার অধিকার রয়েছে। সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনও জানিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত কোনো শান্তি চুক্তি হলে কংগ্রেস তা পর্যালোচনা করবে।

মঙ্গলবারের এই ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন। তবে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। এ ছাড়া রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এবং ডেভিড ম্যাককরমিক ভোটদানে বিরত ছিলেন।

The post ট্রাম্পকে ইরানে হামলা বন্ধের নির্দেশ দিয়ে মার্কিন সিনেটে বিল পাস appeared first on একুশে পত্রিকা.

হরমুজ প্রণালি বন্ধের দাবি ওড়াল যুক্তরাষ্ট্র, জেডি ভ্যান্স বললেন ‘জাহাজ চলছে’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালি এখনো পুরোপুরি খোলা রয়েছে এবং এটি বন্ধ করে দেওয়ার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র পায়নি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে, এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জেডি ভ্যান্স জানান, গতকালই হরমুজ প্রণালি দিয়ে ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। জাহাজগুলো যথারীতি চলাচল করছে এবং যুক্তরাষ্ট্র বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে তিনি নিশ্চিত করেন।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজগুলোকে ওই এলাকা এড়িয়ে চলার সতর্কতাও দেওয়া হয়।

আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও তারা দাবি করে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি সত্যিই বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

The post হরমুজ প্রণালি বন্ধের দাবি ওড়াল যুক্তরাষ্ট্র, জেডি ভ্যান্স বললেন ‘জাহাজ চলছে’ appeared first on একুশে পত্রিকা.

লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে বাণিজ্যিক ও অন্যান্য জাহাজকে ওই এলাকায় চলাচল না করতে সতর্ক করেছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে হরমুজ প্রণালি বাস্তবে কতটা সময়ের জন্য বন্ধ থাকবে এবং এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল কতটা ব্যাহত হবে, সে বিষয়ে আইআরজিসির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

The post লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের appeared first on একুশে পত্রিকা.