তথ্যপ্রযুক্তি Archives | একুশে পত্রিকা
সাইবার অপরাধের অভিযোগ জানাতে চালু হলো কেন্দ্রীয় প্ল্যাটফর্ম
ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ই-কমার্সে ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সাইবার হামলার ঝুঁকি বেড়েছে। নাগরিক ও রাষ্ট্রের মধ্যে আস্থা তৈরি এবং সাইবার অপরাধের সহজ সমাধানের লক্ষ্যে দেশে চালু হয়েছে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম বা সিআইআরএস।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে সিআইআরএস প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।
আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম চালুর মাধ্যমে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রতিষ্ঠান সবাই সহজে ও দ্রুত সাইবার ঘটনার অভিযোগ জানাতে পারবেন। এটি শুধু অভিযোগ গ্রহণের একটি প্ল্যাটফর্ম নয়, বরং নাগরিক ও রাষ্ট্রের মধ্যে আস্থা তৈরির একটি উদ্যোগ বলেও তিনি উল্লেখ করেন।
আইসিটি বিভাগের কর্মকর্তারা জানান, সাইবার প্রতারণা, ফেসবুক আইডি হ্যাক, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্য ফাঁস বা ভুয়া তথ্য ছড়ানোর মতো ঘটনায় এখন থেকে এই কেন্দ্রীয় প্ল্যাটফর্মে অভিযোগ জানানো যাবে।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বা এনসিএসএ অধীন চালু হওয়া এই ওয়েবসাইটে গিয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান বা অনুমোদিত ব্যবহারকারীরা অভিযোগ দায়ের করতে পারবেন।
অভিযোগ জমা দেওয়ার পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি ইউনিক কমপ্লেইন্ট আইডি তৈরি করবে। এই নম্বর ব্যবহার করে অভিযোগকারী পরবর্তী সময়ে নিজের অভিযোগের অগ্রগতি জানতে পারবেন।
রিপোর্ট পাওয়ার পর প্রথমে উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেটি যাচাই করবেন। উপজেলা পর্যায়ে সমাধান সম্ভব না হলে অভিযোগটি জেলা পর্যায়ে পাঠানো হবে।
তবে জটিল বা জাতীয় গুরুত্বসম্পন্ন কোনো ঘটনা সরাসরি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিতে পাঠানো হবে। সেখানে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই, বিটিআরসি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নির্ধারিত মাত্রার অ্যাকসেসের মাধ্যমে সিস্টেমের সারসংক্ষেপ ও পরিসংখ্যান দেখতে পারবে। এতে জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা তদারকি আরও সহজ হবে।
একই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তাসক্ষমতা মূল্যায়নের জন্য ন্যাশনাল রেটিং সিস্টেম বা এনআরএস উদ্বোধন করা হয়েছে।
এই ব্যবস্থায় ৪টি প্রধান স্তম্ভ ও ১৩১টি মূল্যায়ন সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এ থেকে ই পর্যন্ত গ্রেড দেওয়া হবে। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা, অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও ডিজিটাল সেবার সক্ষমতা মূল্যায়ন করা হবে।
The post সাইবার অপরাধের অভিযোগ জানাতে চালু হলো কেন্দ্রীয় প্ল্যাটফর্ম appeared first on একুশে পত্রিকা.
স্মার্টফোনের বিদায় ঘণ্টা: শুরু ‘এআই এজেন্ট’-এর নতুন যুগ
২০২৬ সালের শুরুতে দাঁড়িয়ে আমরা এক অদ্ভুত সন্ধিক্ষণে আছি, যেখানে গত এক দশক ধরে আমাদের জীবন ছিল স্মার্টফোনের স্ক্রিনে বন্দি। কিন্তু এ বছর প্রযুক্তি জগতের সবচেয়ে বড় প্রশ্নটি হলো—আমাদের কি আর আসলেও স্মার্টফোনের দরকার আছে? মূলত আমরা প্রবেশ করছি ‘পোস্ট-স্মার্টফোন’ যুগে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর শুধু একটি অ্যাপ নয়, বরং হয়ে উঠছে মানুষের জীবনের একজন ‘ব্যক্তিগত এজেন্ট’।
২০২৬ সালের এই নতুন বাস্তবতায় ‘এআই এজেন্ট’ হলো এমন এক প্রযুক্তি, যা ব্যবহারকারীর হয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ সম্পাদন করতে সক্ষম। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যাক।
ধরুন, আপনি চট্টগ্রামে আপনার পরিবার নিয়ে ডিনারে যেতে চান। এর জন্য এখন আর আপনাকে গুগলে সার্চ করতে হবে না কিংবা রেস্টুরেন্টে ফোন করারও প্রয়োজন নেই। আপনি শুধু আপনার স্মার্ট চশমা বা পরিধানযোগ্য ডিভাইসকে আপনার ইচ্ছার কথাটি বলবেন। আপনার সেই অদৃশ্য এআই এজেন্ট আপনার পছন্দ, বাজেট এবং রাস্তার ট্রাফিক চেক করে টেবিল বুক করে দেবে এবং আপনার ক্যালেন্ডারে সময়টিও সেট করে রাখবে।
বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন এমন সব ডিভাইস বাজারে আনছে, যা মানুষের হাতের তালু থেকে স্ক্রিন সরিয়ে দিচ্ছে। পকেট থেকে ফোন বের করার পরিবর্তে স্মার্ট গ্লাস ও হ্যাপটিক ডিভাইসের মাধ্যমে চোখের সামনেই ভেসে উঠছে প্রয়োজনীয় তথ্য, আর মানুষের কণ্ঠস্বরই হয়ে উঠেছে প্রযুক্তির প্রধান রিমোট কন্ট্রোল।
মনস্তাত্ত্বিক দিক থেকেও এটি মানুষের জন্য এক বড় মুক্তি। গত ১০ বছরে মানুষ ‘নোমোফোবিয়া’ বা মোবাইল ছাড়া থাকার ভয় এবং ‘স্ক্রিন অ্যাডিকশন’-এ ভুগেছে। তবে ২০২৬ সালের এই প্রযুক্তি মানুষকে আবার বাস্তব জগতের দিকে ফিরিয়ে আনছে এবং ছোটখাটো কাজের দায়িত্ব এআই এজেন্টের ওপর ছেড়ে দিয়ে মানুষের মস্তিষ্ক এখন সৃজনশীল কাজে বেশি সময় দিতে পারছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিবর্তন এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
২০২৬ সালে বাংলা এআই মডেলগুলো এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ফলে ডিজিটাল লিটারেসির চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন সাধারণ কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ী এখন শুধু মুখে বাংলা বলে তার ব্যবসার হিসাব বা বাজারের খবর রাখতে পারছেন, যা দেশের জন্য এক বড় রূপান্তর।
তবে এই মুদ্রার উল্টো পিঠও আছে। এআই এজেন্টকে আপনার হয়ে কাজ করতে হলে আপনার সম্পর্কে সবকিছুই তাকে জানতে হয়, যা জন্ম দেয় এক গভীর শঙ্কার—আপনার গোপনীয়তা বা প্রাইভেসী কি তবে পুরোপুরি শেষ?
২০২৬ সালের যুদ্ধটি তাই আর প্রযুক্তির নয়, বরং তথ্যের মালিকানার। প্রযুক্তির এই নতুন জোয়ারে জীবন সহজ হবে ঠিকই, কিন্তু দিনশেষে মানুষের আবেগ, সহমর্মিতা এবং বিচারবুদ্ধির কোনো বিকল্প নেই।
তাই প্রযুক্তির এই নতুন ভোরে আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা মানবিক সত্তাকে হারিয়ে না ফেলি এবং ২০২৬ সাল যেন হয় প্রযুক্তির দাসত্ব থেকে মুক্তির বছর।
The post স্মার্টফোনের বিদায় ঘণ্টা: শুরু ‘এআই এজেন্ট’-এর নতুন যুগ appeared first on একুশে পত্রিকা.
দেশের ব্যাংক খাতে দিনে ৪০০’র বেশি সাইবার হামলা, এক চতুর্থাংশই চীন থেকে
বাংলাদেশের ব্যাংক খাতে প্রতিদিন গড়ে চারশরও বেশি সাইবার হামলা হচ্ছে, যার বড় অংশই আসছে চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া থেকে। এর মধ্যে শুধু চীন থেকেই হচ্ছে প্রায় এক-চতুর্থাংশ হামলা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক সাম্প্রতিক গবেষণায় এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ‘সাইবার সিকিউরিটি ইন ফাইন্যান্সিয়াল সেক্টর অব বাংলাদেশ: সিকিউরিং দ্য ডিজিটাল ফিউচার’ শীর্ষক ওই গবেষণায় বলা হয়েছে, ব্যাংকগুলো তথ্যপ্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগ করলেও সাইবার নিরাপত্তায় বরাদ্দ রাখছে মাত্র ৫ শতাংশ, যা ক্রমেই ঝুঁকি বাড়াচ্ছে।
বিআইবিএমের শিক্ষক অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম উপস্থাপিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ সালে দেশের ব্যাংক খাতে প্রতিদিন সর্বনিম্ন ১৪৫টি থেকে সর্বোচ্চ ৬৩০টি সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৪ শতাংশ চীন, ১৩ শতাংশ উত্তর কোরিয়া এবং ১২ শতাংশ রাশিয়া থেকে এসেছে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান থেকে ৭ শতাংশ করে এবং রোমানিয়া ও তুরস্ক থেকে ৫ শতাংশ করে হামলা হয়েছে। দেশের ভেতর থেকেও ২ শতাংশ হামলা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকগুলো ডিজিটাল সেবায় মনোযোগী হলেও গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট বিনিয়োগ করছে না।
ফিনটেক উদ্যোক্তা ড. শাহাদাত খান বলেন, “দেশের ব্যাংক খাত ডিজিটাল হচ্ছে কিন্তু সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত হচ্ছে না। বড় ধরনের হামলা প্রতিরোধে আমাদের প্রস্তুতি খুবই দুর্বল। হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটাবেজ দখলে নিয়ে অর্থ দাবি করছে এবং কর্তাব্যক্তিরা তা পরিশোধও করছেন।” তিনি ব্যাংকগুলোর চেয়ারম্যান-এমডিদের সাইবার নিরাপত্তা বিষয়ে জ্ঞানের অভাব এবং বিনিয়োগে অনীহাকে দায়ী করেন।
এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাংকের কর্মীরাই, যা তাদের মনোবলকে প্রভাবিত করছে। গবেষণায় আরও দেখা গেছে, সাইবার অপরাধের ২৭ শতাংশের সঙ্গেই আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের (ভেন্ডর) ব্যক্তিরা জড়িত। ব্যাংকের নিজস্ব কর্মীরাও ১৬ শতাংশ হামলায় যুক্ত।
গবেষণায় ব্যাংক কর্মী ও গ্রাহকদের সাইবার সচেতনতার ‘খুবই নাজুক’ চিত্র উঠে এসেছে। মাত্র ৪ শতাংশ ব্যাংক কর্মী এবং ৭ শতাংশ গ্রাহক এ বিষয়ে উৎকৃষ্ট মানের সচেতনতা রাখেন। ২৮ শতাংশ কর্মী এবং ৩১ শতাংশ গ্রাহকের অবস্থা ‘খুবই খারাপ’।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলেন, “কেন্দ্রীয় ব্যাংক সাইবার নিরাপত্তার বিষয়ে বেশ কয়েকটি নীতিমালা জারি করেছে এবং তদারকি করছে। তবে বিশ্বব্যাপীই সাইবার হামলার ধরন পাল্টাচ্ছে। এজন্য ব্যাংকের প্রযুক্তি খাতে আরও দক্ষ জনবল দরকার।”
বিআইবিএমের তথ্যমতে, ব্যাংক খাতে আইটি কর্মীর সংখ্যা বাড়লেও তাদের গড় দক্ষতার মান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।
The post দেশের ব্যাংক খাতে দিনে ৪০০’র বেশি সাইবার হামলা, এক চতুর্থাংশই চীন থেকে appeared first on একুশে পত্রিকা.
১৬ বিলিয়ন ডেটা ফাঁস: আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
আমরা আজ এমন এক ডিজিটাল যুগে বসবাস করছি, যেখানে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত ইন্টারনেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংকের লেনদেন, সামাজিক যোগাযোগ, বিনোদন থেকে শুরু করে সরকারি পরিষেবা—সবকিছুই এখন অনলাইন-নির্ভর। কিন্তু এই ডিজিটাল নির্ভরতার সাথেই ছায়ার মতো বাড়ছে এক অদৃশ্য বিপদ—সাইবার আক্রমণ। সম্প্রতি বিশ্বজুড়ে ঘটে যাওয়া ১৬ বিলিয়নেরও বেশি ডেটা ফাঁসের একটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, আমাদের ডিজিটাল পরিচয় এখন কতটা ঝুঁকির মুখে। এই ডেটা ফাঁস শুধু সংখ্যায় বিশাল নয়, এর ভয়াবহতা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই মহাবিপদের সময়ে আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগছে, এই ডেটা ফাঁস বা ‘ব্রিচ’ আসলে কী, কেন এটি এত ভয়ঙ্কর এবং এই অদৃশ্য শত্রুর ডিজিটাল থাবা থেকে কীভাবে আমরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করব?
ডেটা ব্রিচ হলো এমন একটি ঘটনা, যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য অননুমোদিতভাবে প্রকাশ হয়ে যায়, চুরি হয় বা হ্যাকারদের হাতে চলে যায়। সহজ কথায়, আপনার ডিজিটাল তথ্যভান্ডারের চাবি হ্যাকারদের হাতে চলে যাওয়া। অতীতের ডেটা ব্রিচগুলোতে বেশিরভাগ সময় শুধু পাসওয়ার্ড বা ইমেইল ঠিকানা ফাঁস হতো। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ১৬ বিলিয়ন ডেটা ব্রিচকে বিশেষজ্ঞরা ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ (G.O.A.T.) বা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বলছেন। এর কারণ হলো এর নজিরবিহীন বিস্তৃতি এবং ভয়াবহতা। এবারের ডেটা ফাঁসের ঘটনায় শুধু আপনার পাসওয়ার্ডই নয়, বরং আপনি কোন ওয়েবসাইটে (URL) সেই পাসওয়ার্ড ব্যবহার করেছেন, আপনার ইউজারনেম বা ইমেইল কোনটি—এই তিনটি তথ্য একসাথেই ফাঁস হয়েছে। এর মানে হলো, হ্যাকাররা চাইলেই সরাসরি আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবে, কারণ তাদের কাছে প্রয়োজনীয় সব তথ্যই রয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ফাঁস হওয়া এই ১৬ বিলিয়ন ডেটার সবগুলোই নতুন, যা ঝুঁকির পরিমাণকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে। ফেসবুক, অ্যাপল, গুগল, নেটফ্লিক্স, টেলিগ্রামের মতো বিশ্বখ্যাত সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন সরকারি এজেন্সি এবং বড় বড় ডেভেলপারদের অ্যাকাউন্ট পর্যন্ত এই হামলার শিকার হয়েছে। এর অর্থ হলো, আপনার পছন্দের এবং বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মটিও এই ঝুঁকির বাইরে নয়। ধারণা করা হচ্ছে, ‘ইনফো স্টিলারস’ নামক এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যারের মাধ্যমে এই বিপুল পরিমাণ তথ্য চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয়েছে।
অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আমার ফেসবুক বা জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকারের কী লাভ? আপনার অ্যাকাউন্টে হয়তো সরাসরি আর্থিক তথ্য নাও থাকতে পারে, কিন্তু এর গুরুত্ব কোনো অংশে কম নয়। হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। এই তথ্য ব্যবহার করে তারা আরও বিশ্বাসযোগ্য ‘ফিশিং’ আক্রমণ করে আপনার ক্রেডিট কার্ড বা ব্যাংকের মতো আরও সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। আপনার পরিচয় ব্যবহার করে তারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারে বা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করেই স্প্যাম ছড়ানো, ফিশিং লিংক পাঠানো বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে পারে।
এই ভয়ঙ্কর ডেটা ফাঁস থেকে নিজেকে কিছুটা হলেও সুরক্ষিত রাখতে আপনাকে অবিলম্বে কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডিজিটাল জগতে সতর্কতাই আপনাকে নিরাপদ রাখতে পারে। প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটি হলো, আপনার ফেসবুক, জিমেইল, অ্যাপল আইডি, নেটফ্লিক্সসহ সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবিলম্বে পরিবর্তন করা। পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী হতে হবে, যেখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্নের মিশ্রণ থাকবে। মনে রাখবেন, একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
শুধু শক্তিশালী পাসওয়ার্ডই যথেষ্ট নয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, একটি শক্তিশালী পাসওয়ার্ডের চেয়েও বেশি কার্যকর হলো টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) বা দ্বি-স্তর যাচাইকরণ ব্যবস্থা। এটি আপনার অ্যাকাউন্টের জন্য একটি অতিরিক্ত সুরক্ষাবলয় তৈরি করে। 2FA সক্রিয় থাকলে, হ্যাকাররা আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড জেনে গেলেও আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবে না। কারণ, লগইন করার সময় আপনার মোবাইল নম্বরে বা গুগল অথেন্টিকেটরের মতো অ্যাপে একটি কোড আসবে, যা ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব নয়।
ফেসবুকের ক্ষেত্রে, ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশনে গিয়ে ‘নিরাপত্তা ও লগইন’ বিভাগে আপনি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার অপশন পাবেন। সেখানে আপনি এসএমএস অথবা অথেন্টিকেটর অ্যাপ—এই দুটি পদ্ধতির যেকোনো একটি বেছে নিতে পারেন। একইভাবে, আপনার গুগল অ্যাকাউন্টের ‘সিকিউরিটি’ সেকশনে গিয়ে ‘2-Step Verification’ চালু করতে পারবেন। হোয়াটসঅ্যাপেও এই সুবিধাটি রয়েছে, যা ‘Two-Step Verification’ নামে পরিচিত। সেখানে একটি ৬-সংখ্যার পিন সেট করে এবং একটি রিকভারি ইমেইল যুক্ত করে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে পারবেন।
আপনার ডিজিটাল নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এখন পাসওয়ার্ডবিহীন লগইনের বিকল্পও চলে এসেছে। গুগল, অ্যাপল বা মাইক্রোসফটের মতো প্ল্যাটফর্মগুলো এখন আপনার স্মার্টফোন, ল্যাপটপের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ফেস রিকগনিশনকে (যেমন উইন্ডোজ হ্যালো) ‘হার্ডওয়্যার কি’ হিসেবে ব্যবহার করার সুবিধা দিচ্ছে। এগুলো ব্যবহার করলে আপনাকে আর পাসওয়ার্ড টাইপ করতে হবে না, বরং আপনার বায়োমেট্রিক তথ্যই পাসওয়ার্ডের কাজ করবে, যা অনেক বেশি সুরক্ষিত।
এর পাশাপাশি কিছু সাধারণ সতর্কতাও মেনে চলা জরুরি। যেমন, অচেনা বা অনির্ভরযোগ্য ওয়েবসাইটে ক্রেডিট কার্ডের তথ্য না দেওয়া, যেকোনো লিংকে ক্লিক করার আগে বা কোনো ফাইল ডাউনলোড করার আগে সতর্ক থাকা এবং আপনার সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করা। একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করাও একটি বুদ্ধিমানের কাজ।
যদি দুর্ভাগ্যক্রমে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েই যায়, তবে আতঙ্কিত না হয়ে ব্রাউজারে [facebook.com/hacked](https://facebook.com/hacked) লিখে প্রবেশ করুন। সেখানে ‘My Account Is Compromised’ অপশনটি বেছে নিয়ে ফেসবুকের দেওয়া নির্দেশনা অনুসরণ করলে আপনার আইডিটি ফিরে পাওয়ার একটি ভালো সম্ভাবনা থাকে।
পরিশেষে, আমাদের মনে রাখতে হবে, সাইবার জগতে আমাদের কোনো তথ্যই শতভাগ সুরক্ষিত নয়। তবে সঠিক জ্ঞান, প্রযুক্তিগত সতর্কতা এবং ব্যক্তিগত অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা ঝুঁকির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতে পারি। ‘সাবধানের মার নেই’—এই প্রবাদটি ডিজিটাল জগতেও সমানভাবে প্রযোজ্য। আপনার আর্থিক ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সর্বদা সতর্ক থাকুন এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মতো নিরাপত্তা ব্যবস্থাগুলো অবশ্যই ব্যবহার করুন। মনে রাখবেন, আপনার ডিজিটাল নিরাপত্তা আপনারই হাতে।
The post ১৬ বিলিয়ন ডেটা ফাঁস: আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত? appeared first on একুশে পত্রিকা.
ফেসবুক ভিডিও থেকে আয় বন্ধ নয়, এটি একটি প্রযুক্তিগত একত্রীকরণ
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে যে, ফেসবুক ভিডিও থেকে আয় করার সুযোগ বন্ধ করে দিয়েছে। এই সংবাদটি ফেসবুকের নতুন কনটেন্ট কাঠামো এবং প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। একজন প্রযুক্তি বিশ্লেষক হিসেবে বলতে পারি, ফেসবুক এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যা ভিডিও নির্মাতাদের আয় বন্ধ করে দেবে। বরং ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে কোম্পানিটি তাদের ভিডিও এবং রিলসকে একটি একীভূত প্ল্যাটফর্মে (Unified Platform) নিয়ে এসেছে, যার ফলে ভিজ্যুয়াল কনটেন্ট খুঁজে পাওয়া ও উপভোগ করা আরও সহজ ও গতিশীল হয়েছে।
মূলত, ফেসবুক এখন শর্ট-ফর্ম (রিলস) এবং লং-ফর্ম (ভিডিও) কনটেন্টকে একটি অভিন্ন ‘ভিডিও’ ট্যাবের অধীনে একত্রে উপস্থাপন করছে। এটি মেটা-র কনটেন্ট উপভোগের মডেল (Content Consumption Model) পুনর্গঠনের একটি অংশ। ভিডিওর উপস্থাপনার ধরন বদলালেও এর মনিটাইজেশন ব্যবস্থা (Monetization Module) অপরিবর্তিত রয়েছে। ইন-স্ট্রিম অ্যাড, ফ্যান সাবস্ক্রিপশন, ব্র্যান্ডেড কনটেন্টসহ আয়ের সব পথ আগের মতোই কার্যকর আছে। অনেকেই ভিডিও ফিডের এই পরিবর্তনকে ভুলবশত “মনিটাইজেশন বন্ধ” হিসেবে ব্যাখ্যা করছেন, যদিও এটি কেবল ইউজার ইন্টারফেস (UI) এবং ইউজার এক্সপেরিয়েন্স (UX) স্তরের একটি একত্রীকরণ মাত্র। প্রযুক্তিগতভাবে, এটি কোনো সুবিধা বাতিল করা নয়, বরং একটি কেন্দ্রীভূত উন্নয়ন।
ফেসবুকের বিজ্ঞাপন সরবরাহ ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে এনগেজমেন্ট-ভিত্তিক আয়ের মডেল। একজন ব্যবহারকারী যখন কোনো ভিডিওতে মন্তব্য করেন, লাইক দেন বা শেয়ার করেন, তখন সেই কনটেন্টের অ্যালগরিদমিক প্রাধান্য বৃদ্ধি পায়। ফলে সেখানে ইন-স্ট্রিম অ্যাড প্রদর্শনের হার বাড়ে এবং বিজ্ঞাপনদাতারা সেই সুযোগের জন্য অর্থ পরিশোধ করেন। নির্মাতারা এভাবেই আয় করেন। এছাড়া, ভিডিওর বিবরণে থাকা কোনো ওয়েবসাইটের লিংকে ক্লিক করা হলে সেই ওয়েবপেজের অ্যাড নেটওয়ার্ক থেকেও নির্মাতার আয় হতে পারে। সুতরাং, ফেসবুক মনিটাইজেশন হলো একটি বহুস্তরবিশিষ্ট বিজ্ঞাপন কাঠামো, যা এখনো পূর্ণ কার্যক্রমে সচল।
এই বিভ্রান্তির মূল কারণ হলো তথ্যভিত্তিক সাংবাদিকতার ঘাটতি এবং ক্লিকবেইট সংস্কৃতির অন্ধ অনুসরণ। অনেক সংবাদমাধ্যম মেটার অফিশিয়াল নিউজরুম, হেল্প সেন্টার বা Meta for Creators ড্যাশবোর্ডের ঘোষণাগুলো যাচাই না করেই ইউটিউব, টিকটক বা অন্যান্য কনটেন্ট নির্মাতাদের অসম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে প্রতিবেদন তৈরি করছে। প্রযুক্তিনির্ভর যেকোনো পরিবর্তনকে ঢালাওভাবে ‘আয় বন্ধ’ বলার এই প্রবণতা সাধারণ ব্যবহারকারী ও নির্মাতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। অথচ ফেসবুক কোনো ফিচার সরিয়ে দিলে তা সব সময় পূর্বঘোষণা, ড্যাশবোর্ড নোটিফিকেশন এবং অফিশিয়াল ব্লগের মাধ্যমে স্বচ্ছভাবে জানিয়ে থাকে।
কনটেন্ট নির্মাতাদের উচিত তাদের ড্যাশবোর্ডের ‘ইনসাইটস’ (Insights) ও ‘অ্যাডস ম্যানেজার’ (Ads Manager) নিয়মিত পর্যবেক্ষণ করে আয়ের উৎসগুলো বিশ্লেষণ করা। ড্যাশবোর্ডে গেলেই স্পষ্ট দেখা যায় যে, ভিডিও ভিউ, সিপিএম (CPM), সিটিআর (CTR) এবং আনুমানিক উপার্জনসহ সব তথ্য আগের মতোই প্রদর্শিত হচ্ছে। ফিচারের এই একত্রীকরণ হয়তো ইউজার ইন্টারফেস ও অ্যালগরিদমে সামান্য পরিবর্তন আনতে পারে, কিন্তু আয়ের অর্থনৈতিক কাঠামোটি অপরিবর্তিত রয়েছে। এ কারণে, প্রযুক্তিগত দিক না বুঝে যেকোনো আপডেটকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করা কেবল ভুলই নয়, দায়িত্বজ্ঞানহীনতারও পরিচায়ক। আর এই দায় শুধু সংবাদমাধ্যমের নয়, কনটেন্ট নির্মাতাদেরও এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।
সার্বিকভাবে, ফেসবুক ভিডিও থেকে আয় বন্ধ হয়ে গেছে—এই ধারণাটি একটি গুজব বা ভুল ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। ফেসবুক মূলত কনটেন্ট পরিবেশন এবং ব্যবহারকারীর এনগেজমেন্ট আরও কার্যকর করতে প্রতিনিয়ত সমন্বিত কৌশল গ্রহণ করছে। এই একীভূত ভিডিও প্ল্যাটফর্মের ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত হবে এবং নির্মাতাদের জন্য কনটেন্ট বণ্টন ও রিচ বাড়ানো আরও সহজ হবে। একজন প্রযুক্তি বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে এটি স্পষ্ট যে, এই পরিবর্তনটি ফেসবুকের উন্নয়নমূলক পদক্ষেপ, কোনো কিছু বন্ধ করার সিদ্ধান্ত নয়। তথ্যভিত্তিক বিশ্লেষণই পারে গুজবকে প্রতিহত করতে এবং ডিজিটাল ইকোসিস্টেমে স্বচ্ছতা বজায় রাখতে।
লেখক : প্রযুক্তি বিশ্লেষক; শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস।
The post ফেসবুক ভিডিও থেকে আয় বন্ধ নয়, এটি একটি প্রযুক্তিগত একত্রীকরণ appeared first on একুশে পত্রিকা.
এবার মুঠোফোনেই হবে পেমেন্ট, বাংলাদেশে এলো গুগল পে
বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের অ্যান্ড্রয়েড ফোনে কার্ড যুক্ত করে ট্যাপের মাধ্যমে অর্থ পরিশোধের এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সিটি ব্যাংকই দেশের প্রথম ব্যাংক হিসেবে গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করল।
অনুষ্ঠানে জানানো হয়, গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে তাদের অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে লেনদেন করতে পারবেন। এর জন্য আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন হবে না।
এই সেবা ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন লাগবে। গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করতে হবে। এরপর যেকোনো দোকানে শুধু ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।”
গুগল জানিয়েছে, এই লেনদেনের জন্য তারা কোনো ফি নেবে না। এছাড়া, গ্রাহকের কার্ডের তথ্যের পরিবর্তে একটি ভার্চুয়াল নম্বর বা ‘টোকেন’ ব্যবহার করার মাধ্যমে তথ্যের সর্বোচ্চ নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া গুগল, মাস্টারকার্ড ও ভিসার কান্ট্রি ম্যানেজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
The post এবার মুঠোফোনেই হবে পেমেন্ট, বাংলাদেশে এলো গুগল পে appeared first on একুশে পত্রিকা.
দেশে স্টারলিংকের যাত্রা শুরু
বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা জানিয়ে বলেছেন, স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। আজ মঙ্গলবার (২০ মে) ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন।
তিনি বলেন, স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকালে তারা ফোন কলে আমাকে বিষয়টা জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।
তৈয়্যব জানান, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।’
তিনি বলেন, বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর প্রত্যাশাটি বাস্তবায়িত হলো।
তিনি আরো বলেছেন, খরচ একটু বেশি হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন, এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব আজাদ মজুমদারও আজ তার ভেরিফায়েড ফেসবুক পজে দেয়া এক পোস্টে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন।
The post দেশে স্টারলিংকের যাত্রা শুরু appeared first on একুশে পত্রিকা.
ভারতে বাংলাদেশের ৬টি টিভি চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ, ব্যাখ্যা চাইবে ঢাকা
চারটি নয়, এ পর্যন্ত বাংলাদেশের মোট ছয়টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার ভারতে বন্ধ করে দিয়েছে ইউটিউব। ‘জাতীয় নিরাপত্তা’ সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে এবং সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব শুক্রবার জানিয়েছিল, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করা হয়েছে।
শনিবার ডিসমিস ল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, এই চারটি চ্যানেলের পাশাপাশি বাংলাদেশের আরও দুটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল—সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে। এই ছয়টি চ্যানেলই ইউটিউব ভেরিফায়েড (স্বীকৃত) এবং তাদের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা ৫ কোটি ৪২ লাখের বেশি।
ভারতের ভৌগলিক অবস্থান থেকে এই টিভি চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে গেলে একটি বার্তা প্রদর্শিত হচ্ছে, যেখানে লেখা, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’
এ বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, “বাংলাদেশের অন্তত ৪টি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যাঁরা এসব চ্যানেল নিয়মিত দেখেন, তাঁদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এমন কাজ কনজিউমার রাইটসের (ভোক্তা অধিকার) আন্তর্জাতিক নীতিবিরুদ্ধ বলেই প্রতীয়মান। আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইব। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব।”
শনিবার এ বিষয়ে জানতে চাইলে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে আগামী দুই কর্মদিবসের মধ্যেই ইউটিউব কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, এসব চ্যানেল বৈধভাবে সম্প্রচার করে আসছে এবং তাদের কোনো ধরনের ভুয়া তথ্য বা উসকানিমূলক কনটেন্ট (আধেয়) প্রচারের প্রবণতা নেই।
ফয়েজ আহমদ আরও বলেন, ইউটিউব যদি এই বন্ধের বিষয়ে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তাহলে ধরে নেওয়া হবে এটি ভারতের একটি রাজনৈতিক পদক্ষেপ। সেক্ষেত্রে বাংলাদেশও একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে, যদিও বাংলাদেশ এ ধরনের বিতর্কে জড়াতে চায়নি।
সম্ভাব্য পাল্টা পদক্ষেপের বিষয়ে তিনি ইঙ্গিত দেন, “রিপাবলিক বাংলাসহ ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিতভাবে ভুল তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে আসছে। এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে। তাই প্রয়োজনে এসব চ্যানেলের বিরুদ্ধেও বাংলাদেশ অনুরূপ ব্যবস্থা নেবে।”
The post ভারতে বাংলাদেশের ৬টি টিভি চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ, ব্যাখ্যা চাইবে ঢাকা appeared first on একুশে পত্রিকা.
ইন্টারনেটের পাইকারি দাম কমছে, গ্রাহক পর্যায়ে সুফল নিয়ে প্রশ্ন
দেশের ইন্টারনেট সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তরে ব্যান্ডউইথের দাম ১০ থেকে ২০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি একাধিক প্রতিষ্ঠান। তবে এই দাম কমানোর সুফল সাধারণ গ্রাহক পর্যন্ত কতটা এবং কবে নাগাদ পৌঁছাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইন্টারনেট সেবাদাতা এবং মোবাইল অপারেটররা বলছেন, ইন্টারনেটের দাম বহু বিষয়ের ওপর নির্ভরশীল, শুধু পাইকারি পর্যায়ে দাম কমলেই গ্রাহকের খরচ কমবে এমনটা নিশ্চিত নয়।
দাম কমানোর এই উদ্যোগ শুরু হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসসিপিএলসি)-র মাধ্যমে। গত ২২ মার্চ তারা তাদের সব ধরনের সেবার দাম ১০ শতাংশ কমানোর ঘোষণা দেয়। দেশের ব্যান্ডউইথের প্রায় অর্ধেক আসে এই কোম্পানির মাধ্যমে। যদিও তখন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলেছিল, বেসরকারি আইটিসিগুলোর তুলনায় বিএসসিপিএলসির দাম বেশি হওয়ায় এই ছাড়ে খুব বেশি সুবিধা হবে না।
এরপর ইন্টারনেট সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ১০ শতাংশ এবং নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) পর্যায়ে ১৫ শতাংশ দাম কমানোর কথা জানায়। সর্বশেষ ২২ এপ্রিল সামিট কমিউনিকেশনসও এক বিজ্ঞপ্তিতে আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন পর্যায়ে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেয়।
এই ঘোষণার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ২১ এপ্রিল এক ফেসবুক পোস্টে জানান, ইন্টারনেট সেবার তিন থেকে চারটি স্তরে দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং মোবাইল অপারেটরদের নীতিগত সহায়তা দেওয়ায় তাদের দাম না কমানোর কোনো যৌক্তিক কারণ নেই।
ইন্টারনেট ব্যান্ডউইডথ বিদেশ থেকে সাবমেরিন কেবল ও আইটিসির মাধ্যমে দেশে আসে। সেখান থেকে আইআইজি অপারেটররা ব্যান্ডউইডথ কিনে মোবাইল অপারেটর ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের (আইএসপি) কাছে বিক্রি করে। আর গ্রাহক পর্যন্ত সংযোগ পৌঁছানোর অপটিক্যাল ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করে এনটিটিএন অপারেটররা। মূলত এই আইআইজি ও এনটিটিএন স্তরেই সাম্প্রতিক দাম কমানোর ঘোষণাগুলো এসেছে।
এই দাম কমানোর পরিপ্রেক্ষিতে আইএসপিদের সংগঠন আইএসপিএবি ১৯ এপ্রিল একটি ঘোষণা দেয়। তারা জানায়, ৫০০ টাকার প্যাকেজে গ্রাহকরা এখন ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতি পাবেন। তবে অন্য কোনো প্যাকেজের দাম কমানো বা গতি বাড়ানোর ঘোষণা তারা দেয়নি।
আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হক বলেন, পাইকারি দাম কমার সুফল গ্রাহক পর্যন্ত পৌঁছাতে হলে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে রাজস্ব ভাগাভাগির হার কমাতে হবে। তিনি অভিযোগ করেন, আইআইজিরা আইএসপিদের কাছে প্রতি এমবিপিএস প্রায় ২০০ টাকায় বিক্রি করলেও বিটিআরসি ৩৬৫ টাকা দর ধরে ১০ শতাংশ রাজস্ব ভাগ নেয়। একইভাবে এনটিটিএন পর্যায়েও বাজারমূল্যের চেয়ে বেশি দাম ধরে রাজস্ব আদায় করা হয়। তার মতে, ঘোষিত মূল্যছাড় যদি বর্তমান বাজারমূল্যের ওপর কার্যকর হয়, তবেই আইএসপিরা সুবিধা পাবে এবং তা গ্রাহক পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। আগামী মাসের ইনভয়েস পেলে বিষয়টি পরিষ্কার হবে বলে তিনি উল্লেখ করেন।
দেশে ব্রডব্যান্ডের চেয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী অনেক বেশি। বিটিআরসির ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী, মোবাইল ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ৬০ লাখ, আর ব্রডব্যান্ড গ্রাহক ১ কোটি ৪০ লাখ।
বিএসসিপিএলসির দাম কমানোর পর শুধু সরকারি মোবাইল অপারেটর টেলিটক ঈদুল ফিতর থেকে ১০ শতাংশ মূল্যছাড় দিয়েছে, যাদের গ্রাহক সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম (৬৫.৫ লাখ)।
বৃহৎ অপারেটর গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ইন্টারনেটের দাম শুধু ব্যান্ডউইথের ওপর নির্ভর করে না। তরঙ্গ, টাওয়ার, ফাইবার, বিদ্যুৎসহ নানা উপাদানের সম্মিলিত খরচের ভিত্তিতে চূড়ান্ত দাম নির্ধারিত হয়। তিনি টেলিযোগাযোগ খাতে উচ্চ কর হারের কথাও উল্লেখ করেন। তবে গ্রাহকদের কথা মাথায় রেখে তারা বিষয়টি সামগ্রিকভাবে মূল্যায়ন করছেন বলে জানান।
রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন স্তরে খরচ কমানোর প্রতিফলন মোবাইল ইন্টারনেটের মূল্যে দেখা যাবে এবং গ্রাহকেরাও সুফল পাবেন। তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন। তিনি কার্যকর মূল্যহ্রাসের ওপর জোর দেওয়ার কথা বলেন।
ফলে, সরবরাহ চেইনের বিভিন্ন ধাপে দাম কমার ঘোষণা এলেও জটিল খরচ কাঠামো, নিয়ন্ত্রক সংস্থার রাজস্ব ভাগাভাগির নীতি এবং উচ্চ করহারের কারণে বিপুল সংখ্যক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর জন্য ইন্টারনেটের দাম কবে নাগাদ বা আদৌ কমবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
The post ইন্টারনেটের পাইকারি দাম কমছে, গ্রাহক পর্যায়ে সুফল নিয়ে প্রশ্ন appeared first on একুশে পত্রিকা.
৫০০ টাকায় ১০ এমবিপিএস: ব্রডব্যান্ডের গতি কি আসলেই দ্বিগুণ হবে?
দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সমিতি (আইএসপিএবি) বহুল ব্যবহৃত ৫০০ টাকার প্যাকেজে ইন্টারনেটের গতি ৫ এমবিপিএস থেকে বাড়িয়ে ১০ এমবিপিএস করার ঘোষণা দিয়েছে। তবে গ্রাহকদের অভিজ্ঞতা এবং সেবাদাতাদের ব্যাখ্যায় প্রশ্ন উঠেছে, প্রতিশ্রুত এই গতি বাস্তবে পাওয়া যাবে কি না।
আইএসপিএবি গত শনিবার এই ঘোষণা দেয়। এর আগে ২০২১ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ‘এক দেশ এক রেট’ নীতিমালার আওতায় তিনটি প্যাকেজ নির্ধারণ করে দিয়েছিল। সেখানে ৫০০ টাকায় সর্বনিম্ন ৫ এমবিপিএস, ৮০০ টাকায় ১০ এমবিপিএস এবং ১২০০ টাকায় ২০ এমবিপিএস গতি বেঁধে দেওয়া হয়।
প্রায় চার বছর পর এসে সেই সর্বনিম্ন প্যাকেজের গতি দ্বিগুণ করার কথা জানাল আইএসপিএবি। সমিতির সভাপতি ইমদাদুল হক বলেছেন, সরকারের দিক থেকে গতি বাড়ানোর একটি প্রত্যাশা ছিল এবং সব মিলিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশের বিভিন্ন আইএসপি জানিয়েছে, কেউ কেউ ইতিমধ্যে নতুন গতি কার্যকর করেছে, অন্যরা শিগগিরই করবে।
তবে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ, প্যাকেজে উল্লেখিত গতি তারা পান না। রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা ফয়সাল আহমেদ জানান, তিনি ৫০০ টাকার ৫ এমবিপিএস প্যাকেজ ব্যবহার করলেও বাস্তবে গতি পান ২ থেকে ৩ এমবিপিএস।
এই অভিযোগের কারণ হিসেবে ইন্টারনেট সেবাদাতারা ‘শেয়ার্ড কানেকশন’ বা ভাগাভাগির নীতিকে উল্লেখ করছেন। একটি আইএসপি প্রতিষ্ঠানের কর্ণধার আশিকুল বাশার বলেন, “ভাগাভাগির নীতি অনুযায়ী একটি সংযোগ কয়েকজন গ্রাহককে দেওয়া হয়। ফলে ১০ এমবিপিএসের ক্ষেত্রে একজন গ্রাহক হয়তো গড়ে ৩ এমবিপিএসের মতো গতি পাবেন।”
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, একটি সংযোগ সর্বোচ্চ আটজন ব্যবহারকারীর মধ্যে ভাগাভাগি করা যায়। আইএসপিগুলো বলছে, বেশিরভাগ গ্রাহকই এই শেয়ার্ড সংযোগ ব্যবহার করেন। একক বা ডেডিকেটেড সংযোগ নেওয়ার সুযোগ থাকলেও তার দাম বেশি।
আইএসপিএবি সভাপতি ইমদাদুল হকও স্বীকার করেছেন, ভাগাভাগির নীতিতে ৫০০ টাকার প্যাকেজের গ্রাহকরা ১০ এমবিপিএসের চেয়ে কম গতিই পাবেন। সাধারণত রাতের বেলা বা পিক আওয়ারে ব্যবহারকারী বেশি থাকায় গতি কমে যায় এবং দিনের বেলায় বা অফপিক আওয়ারে গতি কিছুটা বেশি থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ‘শর্ত’ বা ভাগাভাগির বিষয়টি গ্রাহকদের কাছে পরিষ্কার করা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, “আইএসপিএবি যখন ১০ এমবিপিএসের ঘোষণা দেয়, তখন গ্রাহক ধরেই নেন তিনি এই গতিই পাবেন। কিন্তু প্যাকেজের শর্তগুলো জানানো হয় না। ইন্টারনেটের শর্তগুলো স্পষ্ট করে গ্রাহককে জানাতে হবে।”
তিনি আরও বলেন, প্রতিশ্রুত গতি নিশ্চিত করা এবং গ্রাহক অভিযোগ নিষ্পত্তিতে বিটিআরসির জোরালো ভূমিকা ও পর্যবেক্ষণ দরকার। তার মতে, পুরনো ডিশ ব্যবসার মতো ইন্টারনেট ব্যবসাতেও পেশিশক্তি, চাঁদাবাজি এবং মানহীন সেবার মতো সমস্যা বিদ্যমান।
সম্প্রতি এক গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও দেশের ইন্টারনেটের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ইন্টারনেটের দাম কম বলা হলেও সেবার মান অত্যন্ত নিকৃষ্ট, যা বিবেচনায় দাম আসলে বেশি।
যুক্তরাষ্ট্রভিত্তিক গতি পরীক্ষক সংস্থা ওকলার মার্চ মাসের হিসাবে, ফিক্সড ব্রডব্যান্ডের গতিতে বিশ্বে ১৫৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
বিটিআরসির হিসাবে, দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ১ কোটি ৪০ লাখের বেশি। লাইসেন্সধারী আইএসপি ২ হাজার ৪১৫টি হলেও আইএসপিএবির মতে, লাইসেন্সসহ ও লাইসেন্সবিহীন মিলিয়ে মোট সেবাদাতা ৬ হাজারের বেশি। এদিকে বিটিআরসি জানিয়েছে, ‘এক দেশ এক রেট’ নীতি নিয়ে আবার কাজ করা হবে।
The post ৫০০ টাকায় ১০ এমবিপিএস: ব্রডব্যান্ডের গতি কি আসলেই দ্বিগুণ হবে? appeared first on একুশে পত্রিকা.
মাস্কের স্টারলিংক আনতে ড. ইউনূসের আলোচনা
বাংলাদেশে স্টারলিংক আনতে এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এই ধনকুবের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলাপ হয় তাদের।
বৃহস্পতিবার একটি বিস্তৃত ভিডিওতে এ আলোচনা করেন তারা। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, স্পেসএক্স ও টেসলার প্রধান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে কথা বলেন দুবাইতে অবস্থানরত প্রধান উপদেষ্টা। আলাপকালে স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাব, বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর ওপর গুরুত্বারোপ করেন ড. ইউনূস।
এ সময় উচ্চগতির ও স্বল্পমূল্যে ইন্টারনেট সংযোগ কীভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, সুবিধাবঞ্চিত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপায় নিয়েও আলোচনা করা হয়।
ড. ইউনূস বলেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের কানেক্টিভিটি যুক্ত করা হলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে দেশকে আরও ঘনিষ্ঠভাবে একীভূত করা হবে।
বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে প্রযুক্তিচালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচনে মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, স্টারলিংক গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের একটি সম্প্রসারিত অংশ হতে পারে, যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা বৈশ্বিক উদ্যোক্তায় পরিণত হবে।
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করে দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাবের কথা সম্পর্কে জানান ইলন মাস্ক। তিনি বলেন, আমি অনেক বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোন উভয়ের কাজের সঙ্গে পরিচিত।
স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগানো বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও ত্বরান্বিত করতে পারে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
স্টারলিংক সেবার সম্ভাব্য চালুর জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস। এছাড়া জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন তিনি। এসবে ইতিবাচক সাড়া দেন মাস্ক।
The post মাস্কের স্টারলিংক আনতে ড. ইউনূসের আলোচনা appeared first on একুশে পত্রিকা.