পরিবেশ-প্রতিবেশ Archives | একুশে পত্রিকা

৪৮ ঘণ্টার মধ্যে কক্সবাজারে আসছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মাঝেই ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় সপ্তাহ জুড়ে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ১২০ ঘণ্টার এই পূর্বাভাস দিয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। বর্তমানে একটি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বজায় থাকতে পারে।

শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

রোববার ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবারও দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের মোট ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে কিছু কিছু অঞ্চল থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

The post ৪৮ ঘণ্টার মধ্যে কক্সবাজারে আসছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু appeared first on একুশে পত্রিকা.

এল নিনো আসছে, চট্টগ্রামের প্রস্তুতি কতটুকু?
জুনের শুরু। এই সময়ে চট্টগ্রামে সাধারণত আকাশ ভেঙে বৃষ্টি নামে। পাহাড় থেকে নেমে আসে জলধারা, কর্ণফুলীর বুক ভরে ওঠে, কৃষকের মুখে ফোটে স্বস্তির হাসি।

কিন্তু এবার ছবিটা অন্যরকম।

রোদ ঝাঁজালো, বাতাস গরম, আকাশে মেঘের চিহ্ন নেই। দেশের চল্লিশটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, জুন মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

আর তার মধ্যেই নতুন সতর্কবার্তা এলো বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে। এল নিনো সক্রিয় হওয়ার আশঙ্কা এখন আশি শতাংশ। নভেম্বরের আগে সেই আশঙ্কা পৌঁছাতে পারে নব্বই শতাংশে।

চট্টগ্রামের জন্য এই সংকেত কেবল আবহাওয়ার খবর নয়। এটি কৃষি, স্বাস্থ্য, পানি, জীবিকা—সবকিছুর ওপর আসন্ন চাপের পূর্বাভাস।

এল নিনো কী এবং চট্টগ্রামের কী হতে পারে

এল নিনো প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক উষ্ণতার সাথে সম্পর্কিত একটি জলবায়ুগত ঘটনা। এটি পৃথিবীর বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও তাপমাত্রার স্বাভাবিক ভারসাম্য ভেঙে দেয়। কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি, কোথাও দীর্ঘ তাপপ্রবাহ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, এল নিনো সক্রিয় হলে বাংলাদেশের বর্ষা বিলম্বিত হতে পারে এবং মৌসুমি বৃষ্টিপাত কমে যেতে পারে।

চট্টগ্রামের জন্য এর মানে হলো—যে বৃষ্টির অপেক্ষায় পাহাড়ি কৃষক আছেন, যে বর্ষার অপেক্ষায় হালদার মাছ ডিম দেবে, যে জলের প্রতীক্ষায় শুকিয়ে যাওয়া কূপ ভরবে—সেই বৃষ্টি আসতে পারে দেরিতে, আসতে পারে কম।

চট্টগ্রামের কৃষিতে আগুনের হুমকি

চট্টগ্রামের কৃষি পুরোপুরি প্রকৃতিনির্ভর। মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী—এই উপজেলাগুলোর কৃষিজমি বর্ষার জলের জন্য অপেক্ষায় থাকে প্রতি বছর।

আমন ধান রোপণের সময় জুলাই-আগস্ট। কিন্তু বর্ষা বিলম্বিত হলে চারা রোপণ পিছিয়ে যাবে। দীর্ঘ খরায় জমি শুকিয়ে ফেটে যাবে। কৃষককে সেচের ওপর নির্ভর করতে হবে, বাড়বে উৎপাদন খরচ।

ইতোমধ্যে তাপপ্রবাহের কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আম ও লিচুর বাগানে ফল ঝরে পড়েছে। ফলচাষিরা আশঙ্কা করছেন বড় ক্ষতির।

পার্বত্য চট্টগ্রামের কথা আলাদাভাবে বলতে হয়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ি কৃষি পুরোপুরি বৃষ্টির ওপর নির্ভরশীল। সেচ ব্যবস্থা সেখানে দুর্বল। বৃষ্টি কম হলে জুম চাষ ও পাহাড়ি সবজি উৎপাদনে ধস নামবে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা বলেছেন, “জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে, শীতকাল ছোট হয়ে আসছে, প্রয়োজনের সময় বৃষ্টি পাওয়া যাচ্ছে না। জলবায়ুসহিষ্ণু ফসল উদ্ভাবন না করতে পারলে কৃষি খাত বড় সংকটে পড়বে।”

উপকূলে নতুন বিপদ: লবণাক্ততা

চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল—বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী, সন্দ্বীপ—এই এলাকাগুলোর সামনে বাড়তি এক বিপদ অপেক্ষা করছে।

বৃষ্টি কম হলে নদীতে মিঠাপানির প্রবাহ কমে। তখন সমুদ্রের লোনাপানি ঢুকে পড়ে নদী ও খালে। কৃষিজমিতে লবণাক্ততা বাড়ে। ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়। মাছের চাষ ব্যাহত হয়। পানীয় জলের সংকট দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাবে নদীতে মিঠাপানির প্রবাহ কমে গেলে সন্দ্বীপ, আনোয়ারা ও বাঁশখালীর উপকূলীয় কৃষিতে এই ঝুঁকি সবচেয়ে বেশি।

হালদার কান্না

চট্টগ্রামের প্রকৃতির সবচেয়ে অনন্য সম্পদ হালদা নদী—বিশ্বের একমাত্র জোয়ারভাটার নদী যেখানে রুই জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে।

হালদার মাছের ডিম ছাড়ার মৌসুম বর্ষার শুরুতে। বজ্রপাতসহ তুমুল বৃষ্টি, পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা জলের স্রোত—এই প্রাকৃতিক সংকেতেই মাছ ডিম দেয়।

বর্ষা বিলম্বিত হলে বা কম হলে হালদার এই প্রজনন চক্র বিঘ্নিত হয়। ইতোমধ্যে গত কয়েক বছরে হালদার ডিম সংগ্রহ কমে যাচ্ছে। এল নিনোর প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম নগরীতে তাপের যন্ত্রণা

চট্টগ্রাম নগরীতে গত দুই দশকে গাছ কমেছে, পাকা সড়ক ও ভবন বেড়েছে। পাহাড় কাটা হয়েছে, জলাধার ভরাট হয়েছে। এই পরিবর্তন নগরীকে করে তুলেছে তাপের ফাঁদ।

বাইরে গরম বাতাস, বাড়িতে এসি চলছে—এই এসি থেকে বের হওয়া তাপ আরও গরম করছে বাইরের বাতাস। এই চক্র চলতে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেছেন, “গত কয়েক বছরে বাংলাদেশে তাপপ্রবাহের প্রকৃতি দ্রুত বদলে গেছে। আগে কয়েক দিনের জন্য তাপমাত্রা বাড়ত, এখন দীর্ঘ সময় ধরে তাপদাহ থাকছে। রাতের তাপমাত্রাও কমছে না।”

রাতের তাপমাত্রা না কমা মানে শরীর বিশ্রাম পাচ্ছে না। দিনের গরম রাতেও শরীর বহন করছে। এটি হিটস্ট্রোক, পানিশূন্যতা ও হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।

২০২৪ সালে চট্টগ্রামসহ সারাদেশে টানা ছত্রিশ দিন তাপপ্রবাহ দেখা গিয়েছিল। স্কুল-কলেজ বন্ধ রাখতে হয়েছিল। হাসপাতালে হিটস্ট্রোক ও পানিশূন্যতার রোগী বেড়ে গিয়েছিল বহুগুণ।

সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন চট্টগ্রাম বন্দর এলাকার কুলি, নির্মাণশ্রমিক, রিকশাচালক ও দিনমজুর—যারা রোদে কাজ না করলে সংসার চলে না।

প্রস্তুতির অভাব সবচেয়ে বড় বিপদ

বন্যা, ঘূর্ণিঝড়, শৈত্যপ্রবাহ—এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের কিছু প্রস্তুতি আছে। কিন্তু তাপপ্রবাহের বিরুদ্ধে প্রায় কিছুই নেই।

তাপপ্রবাহ এখনো সরকারিভাবে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্বীকৃত নয়। ফলে তাপপ্রবাহ মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনা নেই, আলাদা বাজেট নেই, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা কাঠামো নেই।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, “বিশ্বের অনেক দেশ তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাপপ্রবাহ চলাকালে শীতাতপ নিয়ন্ত্রিত আশ্রয়কেন্দ্র, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা কার্যক্রম চালু করা হয়।”

চট্টগ্রাম নগরে এই ধরনের কোনো আশ্রয়কেন্দ্র নেই।

বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বলেছেন, “নগরাঞ্চলে গাছপালা ও জলাধার বাড়ানো ছাড়া তাপমাত্রা কমানোর কার্যকর বিকল্প নেই।”

চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ না হলে, জলাধার ভরাট অব্যাহত থাকলে, নগরে সবুজ না বাড়লে—তাপের বিরুদ্ধে এই নগরীর প্রতিরোধ শক্তি ক্রমেই কমতে থাকবে।

পরিবেশমন্ত্রীর প্রতিশ্রুতি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী পাঁচ বছরে দেশে পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রাম ও পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বাগান সম্প্রসারণ করা হবে।

পরিকল্পনাটি ইতিবাচক। কিন্তু গাছ লাগানো আর গাছ বাঁচানো—দুটো আলাদা কাজ। চট্টগ্রামে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি হয়, কিন্তু লাগানো গাছের কতটুকু বাঁচে তার হিসাব অস্পষ্ট।

প্রস্তুতির সময় এখনই

এল নিনো এলে চট্টগ্রামের কী হতে পারে—সেই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু ঝুঁকিটা স্পষ্ট।

বর্ষা দেরিতে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। উপকূলে লবণাক্ততা বাড়বে। হালদার প্রজনন বিঘ্নিত হবে। নগরীতে তাপ বাড়বে। শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাবেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এল নিনোকে বৈশ্বিক জলবায়ুর জন্য জরুরি সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন।

চট্টগ্রামের জন্য এই সতর্কবার্তা মনোযোগ দিয়ে পড়ার সময় এখনই। কারণ প্রকৃতি সতর্ক করে দেয়। প্রশ্ন হলো, আমরা শুনি কিনা।

The post এল নিনো আসছে, চট্টগ্রামের প্রস্তুতি কতটুকু? appeared first on একুশে পত্রিকা.

রোববার পর্যন্ত সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় ঈদে ঘরে ফেরা মানুষ বেশ ভোগান্তিতে পড়েন। থেমে থেমে বৃষ্টির এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আগামী চারদিন অর্থাৎ রোববার পর্যন্ত বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ঈদের দিনেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ঈদের পরও তিন থেকে চার দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, ঈদের দিন বৃহস্পতিবার সকালে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা বা রাতের দিকে পুনরায় বৃষ্টি নামতে পারে বলে তরিফুল নেওয়াজ পূর্বাভাস দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামীকাল শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ওই দিন সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

রোববার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

The post রোববার পর্যন্ত সারাদেশে বৃষ্টির পূর্বাভাস appeared first on একুশে পত্রিকা.

মাতামুহুরীতে চোরাবালির গর্তে বাড়ছে মৃত্যুর মিছিল, তবু থামছে না অবৈধ বালু উত্তোলন
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর বিভিন্ন পয়েন্টে চোরাবালির গর্তের সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে নদীর এসব মোহনায় গোসল করতে নেমে চোরাবালির গর্তে আটকে পড়ে মৃত্যুর মিছিল ক্রমাগত বাড়ছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে মাতামুহুরী নদীতে বালুখেকো চক্রের সৃষ্ট চোরাবালিতে আটকে পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের বেশিরভাগই শিশু-কিশোর ও শিক্ষার্থী। এর মধ্যে দুই মাস আগে চকরিয়া পৌরসভার হালকাকারা মৌলভীরচর মাতামুহুরী সেতু পয়েন্টে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়।

সর্বশেষ শুক্রবার সকালে চকরিয়া পৌরসভার বাটাখালী খোন্দকারপাড়া মসজিদ এলাকায় মাতামুহুরী নদী পার হয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যাওয়ার সময় নদীর মাঝখানে চোরাবালিতে আটকে মারা যায় নুর ইলাহি নাদিম নামের এক ছাত্র। নিহত নুর ইলাহি নাদিম চকরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক অলিউল্লাহ রনির মেজ ছেলে এবং সে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

চকরিয়া উপজেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ জানিয়েছেন, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রবহমান নদীতে শ্যালো মেশিন বসিয়ে কিংবা নদীর চর কেটে বালু উত্তোলনের কারণে পরিবেশগতভাবে নদীর শাসন ও সংরক্ষণ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অথচ এভাবে বালু উত্তোলনের জন্য সরকারি কোনো সংস্থার অনুমোদন নেই।

মাহমুদুর রহমান মাহমুদ আরও বলেন, পরিসংখ্যান করে দেখা গেছে, মাতামুহুরী নদীর অন্তত ২০টির অধিক পয়েন্টে শ্যালো মেশিন বসিয়ে কতিপয় চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, নদীর এক স্থান থেকে বালু উত্তোলনের কিছুদিন পর বালু শেষ হয়ে গেলে চক্রটি পুনরায় নতুন জায়গায় গিয়ে উত্তোলন শুরু করে। এভাবে নদীজুড়ে শক্তিশালী মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ খালি হয়ে গিয়ে চোরাবালির গভীর গর্তের সৃষ্টি হয়।

সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ দাবি করেন, নদীর তীরের ঘাট কিংবা মোকামে প্রতিদিন এলাকাভিত্তিক শত শত মানুষ গোসল করেন এবং প্রাত্যহিক কাজ সারেন। অনেকে সাঁতার কেটে নদীর ওপারে চলে যান। এভাবে ছোট শিশু-কিশোর, বিশেষ করে স্কুল-মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা দল বেঁধে গোসল করতে নেমে বালু লুটেরা চক্রের তৈরি করা মরণফাঁদে বা চোরাবালির গর্তে আটকে পানিতে তলিয়ে যায়।

তিনি উল্লেখ করেন, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে অন্তত সাতজন গোসল করতে নেমে ডুবে মারা গেছেন। এমনকি ২০১৮ সালের ১৪ জুলাই মাতামুহুরী নদীর চরে ফুটবল খেলে গোসল করতে নেমে চকরিয়া গ্রামার স্কুলের পাঁচজন মেধাবী শিক্ষার্থী একসঙ্গে মারা যায়। এভাবে মাতামুহুরী নদীতে প্রতিবছর মৃত্যুর মিছিল বেড়ে গেলেও সংশ্লিষ্ট প্রশাসন জোরালো অভিযান চালিয়ে পাইপ বা মেশিন জব্দ ও জরিমানা ছাড়া এই দৌরাত্ম্য বন্ধে কঠোর পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। সে কারণেই মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন এখনও বহাল তবিয়তে চলছে।

পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক একেএম বেলাল উদ্দিন বলেন, প্রশাসনের বারবার অভিযানের পরও মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমানপাড়া পয়েন্টে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন একেবারেই থামছে না।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, কতিপয় প্রভাবশালী চক্র রাতের অন্ধকারে নদীতে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন চালাচ্ছে। আবার সারা রাত ধরে ট্রাকের মাধ্যমে সেই বালু পাচার করছে। রাতভর বালুবাহী ট্রাক চলাচলের কারণে বিকট শব্দে জনজীবন যেমন অতিষ্ঠ, তেমনি চিরিঙ্গা মাতামুহুরী সেতুর নিচ থেকেও বালু উত্তোলন করা হচ্ছে। এ অবস্থায় কৃষিজমি ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ চিরিঙ্গা মাতামুহুরী সেতু হুমকির মুখে পড়ছে। এলাকাবাসী জানান, দিনের পর দিন এই কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট প্রশাসনের জোরালো অভিযান না থাকায় সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

পরিবেশ সচেতন মহলের দাবি, প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে এই তাণ্ডব। অন্যদিকে বালুবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে রাস্তাঘাট ভেঙে গর্তের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট এলাকায় বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মাতামুহুরী নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলনের বিষয়টি জনস্বার্থসংশ্লিষ্ট হওয়ায় ইতোমধ্যে চকরিয়া থানা পুলিশ স্বপ্রণোদিত হয়ে নদীর বিভিন্ন মোকামে অভিযান পরিচালনা করেছে। দুজনকে গ্রেপ্তার করে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি মোহাম্মদ মনির হোসেন আরও বলেন, উপজেলা প্রশাসন যখনই চাইবে, বালু লুটেরা চক্রের দৌরাত্ম্য বন্ধে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রুপায়ন দেব বলেন, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ইতোপূর্বে অসংখ্যবার অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে শ্যালো মেশিন ও পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে। বালু জব্দ করে নিলামে দেওয়া হয়েছে এবং জড়িতদের জেল-জরিমানাও করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব আরও বলেন, এখন জড়িত চক্রের লোকজন নদী থেকে বালু উত্তোলন ও পাচারের কৌশল বদলে ফেলেছে। তারা প্রশাসনকে ফাঁকি দিতে রাতের আঁধারে এসব অবৈধ কারবার চালাচ্ছে। তারপরও নতুন করে যেখানে বালু উত্তোলন হচ্ছে, সেখানেই চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কঠোর অভিযান পরিচালনা করবে।

The post মাতামুহুরীতে চোরাবালির গর্তে বাড়ছে মৃত্যুর মিছিল, তবু থামছে না অবৈধ বালু উত্তোলন appeared first on একুশে পত্রিকা.

সারাদেশে বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা
সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হয়ে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ের মধ্যে রাজধানী ঢাকার আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি ও বিজলি চমকানোর প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির এই ধারা দেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বেশি সক্রিয় থাকতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

The post সারাদেশে বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা appeared first on একুশে পত্রিকা.

মহেশখালীতে ৫ হাজার একর প্যারাবন গিলছে রাজনৈতিক চক্র
কক্সবাজারের মহেশখালীতে গোরকঘাটা, কুতুবজোম ও সোনাদিয়া উপদ্বীপের প্রায় ৫ হাজার একর প্যারাবন (ম্যানগ্রোভ বন) দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে। সম্প্রতি উপকূলীয় বন বিভাগের দায়ের করা এক মামলার সূত্রে এই বিশাল বনভূমি দখলের তথ্য প্রকাশ্যে এসেছে।

গত ২ এপ্রিল ৩০ জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন গোরকঘাটা উপকূলীয় বন বিটের প্রধান কর্মকর্তা ও মহেশখালীর ডেপুটি রেঞ্জ কর্মকর্তা বিভাষ কুমার মালাকার। মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, আগের মতো এবারও প্রকৃত প্রভাবশালী ‘রাঘববোয়ালদের’ নাম গোপন রেখে মামলাটি সাজানো হয়েছে। এর আগে ১ মার্চ সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে প্যারাবন কাটার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে চকরিয়া উপজেলার দুলহালিয়া পাড়ার আবদুল মান্নানের ছেলে মুবিনুল ইসলাম ও একই উপজেলার চরপাড়ার বাসিন্দা মুরুফুল ইসলামকে গ্রেপ্তার করে প্রশাসন।

দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীকে শত শত বছর ধরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করছে এই প্যারাবন। বন বিভাগের দাবি, ৫ হাজার একর বনভূমির বিশাল এই অংশটি কুতুবজোম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা অ্যাডভোকেট শেখ কামাল, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রয়াত আনোয়ার পাশা চৌধুরীর দুই ছেলে মোস্তফা আনোয়ার চৌধুরী ও মহসিন আনোয়ার চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম, আওয়ামী লীগ নেতা ডা. আমিরুজ্জামান আনজু, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবি আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আমিন খোকা, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ রফিক, মহেশখালী পৌর যুবদল নেতা ও উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাবেক পৌর মেয়র মকছুদ মিয়ার সৎছোট ভাই কাইছার সিকদার, কুতুবজোম ইউনিয়ন জামায়াতের সহসভাপতি নাজিম উদ্দিন এবং উপজেলা জামায়াতের সিনিয়র নেতা সৈয়দুল হক সিকদারসহ ৩০ জনের দখলে রয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন—ছাত্রলীগ নেতা মো. শমসের (৩৫), সোনাদিয়া ইউপি সদস্য একরামুল হক (৪০), কালু মিয়া (৪০), মোহাম্মদ শাহেদ (৩০), ওসমান আলী, জসিম উদ্দিন (৩১), মোহাম্মদ আমিন (৫০), ইমতিয়াজ উদ্দিন নাকিব (৩২), যুবলীগ নেতা নজরুল ইসলাম (৩২), সাজ্জাদ (৪০), নাজিম উদ্দিন (৪৫), জয়নাল আবেদীন (৫০), শামসুল আলম (৫০), আবদুর রহিম (৪২), যুবলীগ নেতা আব্বাস মিয়া (৪৮), আজিজুল হক (৪৩), নুরুল আজিম (৪২) ও মোহাম্মদ রফিক (৫৫)।

সূত্র জানায়, দখলদাররা এস্ক্যাভেটর দিয়ে হাজার হাজার প্রাকৃতিক বাইন, কেওড়া ও কেয়া গাছ কেটে রাতারাতি বাঁধ নির্মাণের মাধ্যমে সরকারি জমি দখল করে চিংড়িঘের তৈরি করছে। সরকারি জমি দখলের এই মামলায় আসামিদের অধিকাংশই আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বন বিভাগের দাবি, আওয়ামী লীগের শাসনামলেও দলটির নেতারা দফায় দফায় প্যারাবন কেটেছেন। এর আগে যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাঁদের কেউ গ্রেপ্তার না হওয়ায় দখলদারি থামেনি। সর্বশেষ ২০২৪ সালের ১৭ এপ্রিল ঝাপুয়া বন বিট কর্মকর্তা এইচ এম মাহমুদুল হাসান বাদী হয়ে মহেশখালী থানায় শাহাব উদ্দিন নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে ১০ জন ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই এজাহারে বলা হয়েছিল, ৭২ একর প্যারাবনের ৭২ হাজার বাইনগাছ কেটে চিংড়িঘের নির্মাণ করা হয়েছে, যাতে বন বিভাগের ক্ষতি হয় ৫ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার ৪৮০ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই দশক আগে থেকেই কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় ‘হাবিব উল্লাহ ঘোনা’ নামে পরিচিত চিংড়িঘেরে কোনো প্যারাবনের অস্তিত্ব ছিল না। ওই এলাকার জমিগুলো মহেশখালী পৌরসভা, বড় মহেশখালী, কুতুবজোম ও ছোট মহেশখালীর বিভিন্ন ব্যক্তির নামে সরকারি বন্দোবস্ত ও লিজের আওতায় রয়েছে। এসব জমিতে দীর্ঘকাল ধরে চিংড়ি ও লবণ চাষ হয়ে আসছে, যেখানে চাষিরা নিয়মিতভাবে বার্ষিক বর্গা ও খাজনা পরিশোধ করে ভোগদখল করছেন।

তবে পরিবহন শ্রমিক নেতা হাবিব উল্লাহ হাবিবের নাম নতুন এই মামলায় অন্তর্ভুক্ত না থাকায় একটি মহল বিষয়টিকে কেন্দ্র করে তাঁকে টার্গেট করছে বলে অভিযোগ উঠেছে। হাবিব উল্লাহ দাবি করেন, পরিকল্পিতভাবে তাঁকে এই মামলার সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে, যাতে সরকারি অভিযানের প্রেক্ষাপটকে ভিন্ন খাতে নেওয়া যায়। প্যারাবন দখলে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, তিনি কোনো প্যারাবন কাটার সঙ্গে জড়িত নন। ২০ বছর ধরে লিজ নেওয়া জমিতে চিংড়ি চাষ করছেন এবং এর সব প্রমাণ তাঁর কাছে রয়েছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, মহেশখালীতে গোরকঘাটা রেঞ্জের সাতটি বিটের অধীন ৪২ হাজার ২৯৪ একর প্যারাবন (বনভূমি) রয়েছে। এর মধ্যে বন বিভাগের দখলে আছে ৩৭ হাজার ১৯৮ একর। অবশিষ্ট ৫ হাজার ৯৬ একর বনভূমি গত ১০ বছরে প্রভাবশালী ব্যক্তিরা দখল করেছেন। এতে লাখেরও বেশি বাইন ও কেওড়াগাছ কাটা পড়েছে। রাজনৈতিক দলের প্রভাব খাটিয়েই মূলত দখলদাররা এই নির্বিচার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

এর আগে প্রতিবেশগত সংকটাপন্ন সোনাদিয়া দ্বীপের প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের নির্মাণ ও আগুনে গাছপালা ধ্বংসের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আলমগীর চৌধুরীকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছিল পরিবেশ অধিদপ্তর। ২০২৫ সালের ১৮ মে মহেশখালী থানায় মামলাটি দায়ের করেছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আবদুছ ছালাম। আসামিদের অধিকাংশই ছিলেন বিএনপি ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী।

স্থানীয় সাংবাদিক আজিজ সিকদার জানান, মহেশখালীতে প্যারাবন ধ্বংসের ঘটনা নতুন নয়। অতীতেও একাধিক মামলা হলেও দৃশ্যমান কোনো ফল পাওয়া যায়নি। তাঁর দাবি, প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালালেও প্রকৃত প্রভাবশালী দখলদারদের নাম এড়িয়ে সাধারণ মানুষকে আসামি করা হয় বেশি। এমন অভিযোগও রয়েছে, বাস্তবে বন কাটার সঙ্গে সম্পৃক্ত নন—এমন অনেককেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশবিদদের মতে, ম্যানগ্রোভ প্যারাবন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় এই বন ঢাল হিসেবে কাজ করে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনে। কিন্তু নির্বিচারে বন উজাড়ের ফলে এই সুরক্ষা বলয় ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর ফলে উপকূলের মানুষের জীবিকা ও নিরাপত্তা অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের কক্সবাজারে কর্মরত সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ জানান, তাঁরা রাজনৈতিক পরিচয় বিবেচনা করে মামলা করেননি, বরং প্যারাবন কাটায় যাঁদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধেই আইনি অবস্থান নিয়েছেন। আগের মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের কাজ দখলদারদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া; গ্রেপ্তার ও আইন প্রয়োগের দায়িত্ব পুলিশ ও আদালতের। এবারের মামলায় কোনো রাজনৈতিক দল প্রভাব খাটাতে পারেনি বলে তিনি উল্লেখ করেন। দখল হওয়া প্রায় ৫ হাজার একর বনভূমি উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে এবং প্রয়োজনে আরও যাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মামলার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, গোরকঘাটা, কুতুবজোম ও সোনাদিয়া দ্বীপে প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের নির্মাণের অভিযোগে উপকূলীয় বন বিভাগ ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। পরিবেশ আদালত আইন ২০১০ অনুসারে মামলাটি তদন্তের দায়িত্ব বন বিভাগের। থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু করার পর পরবর্তী সময়ে এটি তদন্তের জন্য উপকূলীয় বন বিভাগের কাছে পাঠানো হবে।

The post মহেশখালীতে ৫ হাজার একর প্যারাবন গিলছে রাজনৈতিক চক্র appeared first on একুশে পত্রিকা.

জলবায়ু পরিবর্তনে নজিরবিহীন স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ এক নজিরবিহীন স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে পড়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে তীব্র তাপপ্রবাহের কারণে শ্রম উৎপাদনশীলতা কমে যাওয়ায় বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট জিডিপির প্রায় ৫ শতাংশ। একইসঙ্গে, ১৯৫০-এর দশকের তুলনায় ২০১৫-২০২৪ সময়ে ডেঙ্গু সংক্রমণের উপযোগী আবহাওয়া ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা জনস্বাস্থ্য ঝুঁকিকে আরও তীব্র করে তুলেছে।

‘দ্য ২০২৫ এডিশন অব দ্য ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শিরোনামের ওই প্রতিবেদনটি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার ব্র্যাক সেন্টারে প্রকাশ করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি৩ইআর) এবং দ্য ল্যানসেট কাউন্টডাউন গ্লোবাল টিম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে, যাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিট সহযোগিতা করে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অর্থনীতিবিদ ড. সৌর দাশগুপ্ত। তিনি বলেন, “তাপমাত্রা বৃদ্ধি, বায়ু দূষণ, রোগের প্রাদুর্ভাব ও কৃষিখাতের ক্ষতি—সব মিলিয়ে বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন এখন তাৎক্ষণিক জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।”

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, “গত এক হাজার বছরে যা ঘটেনি, আগামী ৩০ বছরে তা ঘটবে। উপকূলীয় এলাকায় লবণাক্ততা ও পানি নিরাপত্তাহীনতা এখন মানুষের দৈনন্দিন স্বাস্থ্যঝুঁকি।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে সূক্ষ্ম বস্তুকণার (পিএম ২.৫) সংস্পর্শে এসে ২ লাখ ২৫ হাজার মানুষের মৃত্যু ঘটেছে, যা ২০১০ সালের তুলনায় ৩৮ শতাংশ বেশি। এর মধ্যে জীবাশ্ম জ্বালানি পোড়ানো সরাসরি ৯০ হাজার মৃত্যুর জন্য দায়ী।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী অনুষ্ঠানে জানান, “আমরা সাভারকে নিয়ন্ত্রিত বায়ুমান অঞ্চল ঘোষণা করেছি। গৃহস্থালি বায়ুদূষণ রোধে বৈদ্যুতিক চুলা চালু করার উদ্যোগ নিচ্ছি এবং ২০৩৫ সালের মধ্যে ২৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতের লক্ষ্য রয়েছে।”

বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য আর ভবিষ্যতের হুমকি নয়—এটি বর্তমানের বাস্তব সংকট। এখনই সমন্বিত জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহায়তা না পেলে দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতি ভয়াবহ চাপে পড়বে।

The post জলবায়ু পরিবর্তনে নজিরবিহীন স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে বাংলাদেশ appeared first on একুশে পত্রিকা.

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC)।

তবে আবহাওয়া গবেষকরা বলছেন, বর্ষা মৌসুম পুরোপুরি শেষ না হওয়ায় নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ না নিয়ে গভীর নিম্নচাপ হিসেবে ভারতের উপকূল অতিক্রম করার সম্ভাবনাই বেশি। এর প্রভাবে বাংলাদেশজুড়ে ভারি বৃষ্টি হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার সকালে এক ফেসবুক পোস্টে JTWC-এর বরাত দিয়ে এ তথ্য জানান।

মোস্তফা কামাল পলাশ বলেন, “পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির মতো শতভাগ অনুকূল পরিবেশ এখনো বঙ্গোপসাগরে তৈরি হয়নি। ফলে সম্ভাবনা রয়েছে, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।”

তিনি আরও জানান, এই গভীর নিম্নচাপের প্রভাবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

গবেষক মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেন, যদি নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম হবে ‘শক্তি’।

The post বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা appeared first on একুশে পত্রিকা.

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস
সারা দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আরও আরও বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

The post সারা দেশে বজ্রবৃষ্টির আভাস appeared first on একুশে পত্রিকা.

সাগরে লঘুচাপ: বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ওডিশা উপকূল সংলগ্ন পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব বাংলাদেশের ওপর খুব বেশি পড়বে না বলে এখন পর্যন্ত মনে হচ্ছে।

তিনি জানান, এর প্রভাবে বৃহস্পতিবার দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, তা মৌসুমি বায়ুর প্রভাবেই হয়েছে, লঘুচাপের কারণে নয় বলে জানান এই আবহাওয়াবিদ।

The post সাগরে লঘুচাপ: বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত appeared first on একুশে পত্রিকা.

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
মৌসুমি বায়ু এখন সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে গতকাল বুধবার রাত থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা বিভাগসহ দেশের চার বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। এরই মধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

গতকাল দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ বেশি আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক আজ সকালে বলেন, মৌসুমি বায়ু অনেকটাই সক্রিয়। এর প্রভাবে আজ ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এ কে এম নাজমুল হক বলেন, আজ খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়।

আগামী শনি বা রোববার থেকে ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগে ভারী বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছেন নাজমুল হক।

The post সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত appeared first on একুশে পত্রিকা.