সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শনিবার চট্টগ্রামে খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

সভাপতিত্ব করবেন মেয়র ডা. শাহাদাত হোসেন
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ জানুয়ারী ২০২৬ | ৭:০৯ পূর্বাহ্ন


প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রামে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর কাজীর দেউড়ি এলাকায় আলমাস সিনেমা হল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী জানান, শোকসভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আয়োজকরা জানিয়েছেন, এই নাগরিক শোকসভায় চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকবৃন্দ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করবেন।

মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে নগরবাসীকে উক্ত শোকসভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।