সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় আসছেন কর্নেল অলি, সফল করতে লালানগরে প্রস্তুতি সভা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জানুয়ারী ২০২৬ | ৮:২৫ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিমের সমর্থনে আগামী ৩ ফেব্রুয়ারি এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১৫ নম্বর লালানগর ইউনিয়নের একটি নির্বাচনী এলাকায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা কাজী মুহাম্মদ ফারুক পেয়ারু। বক্তারা জানান, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৩টায় উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। জনসভাটি সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার কামাল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি খাজা গিয়াস উদ্দিন শাহজাহান, মাওলানা সফিউল কাদের, অধ্যাপক আবদুল গফুর, মাস্টার আজিজুল ইসলাম, অ্যাডভোকেট আজিম উদ্দিন লাভলু, ছাত্রশিবির সভাপতি ওয়াহেদ, সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম তালুকদার, মো. আলমগীর, অ্যাডভোকেট জুয়েল ও গিয়াস উদ্দিন প্রমুখ।