সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ মার্চ ২০২৬ | ৯:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের আলুটিলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার। এ সময় তাঁকে সার্বিক সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা-পুলিশের সদস্যরা।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত আবুল হোসেনকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।