সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সিআইইউর সহযোগী অধ্যাপক হলেন ডিরি’র সাইফুল আচফিয়া, পেলেন পিএইচডি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬ | ১২:৫৯ অপরাহ্ন


দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) সেক্রেটারি জেনারেল কাজী মো. সাইফুল আচফিয়া চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

একই সঙ্গে তিনি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন।

তার এই জোড়া সাফল্যে ডিরি’র চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, “কাজী মো. সাইফুল আচফিয়া একজন নিবেদিতপ্রাণ গবেষক এবং দক্ষ শিক্ষাবিদ। ডিরি’র সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তেমনি শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তাঁর এই সাফল্য আমাদের গর্বিত করেছে। তাঁর এই পদোন্নতি এবং পিএইচডি ডিগ্রি অর্জন তাঁর নিরলস পরিশ্রম ও মেধারই প্রতিফলন। আমি তাঁর ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

কাজী মো. সাইফুল আচফিয়া গত সাত বছর ধরে সিআইইউর ইংরেজি বিভাগে শিক্ষকতা করছেন। দেশি-বিদেশি বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে তাঁর অসংখ্য গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ডিরি’র সেক্রেটারি জেনারেল হিসেবে গবেষণা ও সামাজিক কার্যক্রমেও যুক্ত রয়েছেন।