সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধের আহ্বান

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬ | ৭:৫৩ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়ানগরের কালাচান দিঘি এলাকায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আশরাফ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ হোসেন।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এর কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে দ্রুত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের মাদক নির্মূলের ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা আরও বলেন, কারও একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এই ব্যাধি দূর করতে সমাজের সবাইকে একযোগে ভূমিকা রাখতে হবে।

এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশ নেন।