
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ২৮ রমজানে আয়োজিত এই ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাহাউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. বাহাউদ্দিন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন, প্রায় দুই যুগ পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পবিত্র রমজান শেষ পর্যায়ে চলে এসেছে উল্লেখ করে মো. বাহাউদ্দিন চৌধুরী প্রতিটি মুসলমানকে রমজানের তাকওয়া অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস ছবুর, চন্দনাইশ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুকুর রহমান এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বখতিয়ার উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. জাগির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. ফারুক, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু ইউসুফ এবং হাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।