
পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সুরাজপুর পাবলিক স্কুলের হলরুমে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু।
গাছবাড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মিনহাজ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চকরিয়া উপজেলা সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সিকদার বাচ্চু, জামায়াত নেতা মাস্টার মোহাম্মদ মুছা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মনসুর আলম, পৌর জামায়াত নেতা মোহাম্মদ আয়ুব, সাবেক ছাত্রনেতা আব্দুল মালেক, মাস্টার নুরুল আমিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবক নুর মোহাম্মদ, ফরিদুল ইসলাম সিকদার, মানিকপুরের সমাজসেবক নুরুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক নুরুজ্জামান মনজু, অধ্যক্ষ এনামুল হক, মাস্টার মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সিকদার বাচ্চু, মাস্টার মোহাম্মদ মুছা, মনসুর আলম, মোহাম্মদ আয়ুব, আব্দুল মালেক, মাস্টার নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, নুর মোহাম্মদ, ফরিদুল ইসলাম সিকদার, নুরুল হক এবং ইসমাইলসহ সব বক্তাই পারস্পরিক সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।