সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় হিলফুল ফুযুল শান্তি সংঘের দশম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ মার্চ ২০২৬ | ৯:১৬ অপরাহ্ন


উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা, সেবা ও সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলফুল ফুযুল শান্তি সংঘ’-এর দশম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ২০২৬-২০২৭ সেশনের এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিগত পরিষদের সভাপতি মুহাম্মদ আজমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনাইদ হোসেন ও যুগ্ম সম্পাদক মুহাম্মদ সালাহউদ্দীন তারেকের যৌথ সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপদেষ্টা মাস্টার মুহাম্মদ আনোয়ার হোসাইন এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী মুহাম্মদ আবদুল্লাহ আল হারুন, মুহাম্মদ মাঈনুদ্দীন এবং সাবেক সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ আরমানুল ইসলাম মানিককে সভাপতি, মুহাম্মদ সালাহউদ্দীন তারেককে সাধারণ সম্পাদক, মুহাম্মদ কাইছার উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ নাঈম উদ্দীন জিসানকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ জুনাইদ হোসেন ও মুহাম্মদ ছৈয়দ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ তারেকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান সিজান, প্রচার সম্পাদক মুহাম্মদ তৌহিদুল ইসলাম তামিম, দপ্তর সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন সজিব, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আরাফাত কবির, সহ-সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবিদ হাসান মিরাজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন, প্রবাসীকল্যাণ সম্পাদক মুহাম্মদ সালাহউদ্দীন রিদুয়ান, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম, গ্রন্থনা, পাঠাগার ও ধর্ম সম্পাদক মুহাম্মদ মিশকাতুল মোস্তফা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মুহাম্মদ নুর হোসেন নির্বাচিত হন।

কাউন্সিল শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সকল সদস্যের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।