
চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম বাবলু, যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ শহিদ ও নুরুল আমিন কোম্পানি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য হারুন উর রশিদ, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন সুমন, সদস্যসচিব আবু তালেব শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ও আসলাম খান। এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, সদস্যসচিব আকবর মির্জা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রনেতা ইকবাল হোসেন, শামীম এবং মাসুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে মাঈন উদ্দিন মাহমুদ, রফিকুজ্জামান ও শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীসহ অন্যান্য বক্তারা বলেন, মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত কামাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও এখনো জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। ফলে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা দ্রুত কামাল উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় থানা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন রফিকুজ্জামান, মাঈন উদ্দিন মাহমুদ ও আব্দুর রহিম বাবলুসহ উপস্থিত নেতৃবৃন্দ।