
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) ২০২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক এবং সাধারণ সম্পাদক পদে সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন নির্বাচিত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী। এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান মকুল এবং অনুপম শীল।
২০২৬-২৮ মেয়াদের এই কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম এবং মো. নাজিম।
ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং টিসিজেএ-এর বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিব উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে সেখানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, এনটিভির স্পেশাল করসপনডেন্ট শামসুল হক হায়দরী, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন সবুজ, চ্যানেল ওয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, কালের কণ্ঠের রিপোর্টার ফারুক মুনির এবং বাংলানিউজের সিনিয়র ফটোগ্রাফার সোহেল সরওয়ার।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্যামেরা জার্নালিস্টদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।