
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামে মরহুম নুরুল ইসলামের নিজ বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত এই মাহফিলে নুরুল ইসলামের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
নুরুল ইসলাম ২০২১ সালের ২ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম নগরীর মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে জড়িত থেকে আলোকিত সমাজ বিনির্মাণে অনন্য অবদান রাখেন।
মৃত্যুকালে নুরুল ইসলাম তাঁর স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর দুই ছেলে হলেন সাংবাদিক মিজানুল ইসলাম ও সাবেক এপিপি অ্যাডভোকেট মহিউল ইসলাম।