সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’

মিরসরাইয়ে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০২৬ | ১০:০৮ পূর্বাহ্ন


‘খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার আবুতোরাব কৈলাশগঞ্জ বাজার মাঠে মনু ভূঁইয়া পাড়া তরুণ সংঘের উদ্যোগে এবং মায়ানী ইউনিয়ন কৃষকদলের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মঙ্গলবার একই দিনে টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল খেলা সম্পন্ন হয়। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মত প্রকাশ করা হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সদস্য সচিব মুসা মিয়া চেয়ারম্যান এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আবু দাউদ।

আয়োজন সম্পর্কে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মো. আশরাফ উদ্দিন আরও জানান, সংসদ সদস্য নুরুল আমিন সব সময় খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আসছেন এবং তিনি মাদকমুক্ত মিরসরাই গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সংসদ সদস্য নুরুল আমিনের এই উদ্যোগ ধারণ করে যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় মনোনিবেশ করাতেই তাদের এই বিশেষ প্রচেষ্টা।